|
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরা প্রতিনিধি:
|
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬। শনিবার (১৫ আগস্ট) বিকেলে ডি.বি. ইউনাইটেড হাই স্কুল মাঠে ব্রহ্মরাজপুর ইমারত শ্রমিক বনাম ব্রহ্মরাজপুর ভ্যান শ্রমিক দলের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।মিতা এন্টারপ্রাইজ, পূর্ব দহাখোলা, সাতক্ষীরার প্রোপ্রাইটর মো. আব্দুস সামাদের পরিচালনায় আয়োজিত খেলায় ইমারত শ্রমিক দল হলুদ জার্সি এবং ভ্যান শ্রমিক দল সবুজ জার্সি পরে মাঠে নামে। খেলা পরিচালনা করেন মো. মোকলেছুর রহমান। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন ওজিয়ার রহমান ও জালাল। ইমারত শ্রমিক দলের অধিনায়ক ছিলেন ইব্রাহিম এবং টিম ম্যানেজার আকবর হোসেন। অপরদিকে ভ্যান শ্রমিক দলের অধিনায়ক ছিলেন মো. রফিকুল ইসলাম এবং টিম ম্যানেজার আব্দুল খালেক। উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোলে সমতা অর্জন করে। পরে টাইব্রেকারে ব্রহ্মরাজপুর ইমারত শ্রমিক দল ১-০ গোলে ভ্যান শ্রমিক দলকে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিতা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. আব্দুস সামাদ, মো. মিলন হোসেন, ব্রহ্মরাজপুর ইমারত শ্রমিকের সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, গ্রাম ডাক্তার জিয়াউর রহমান, প্রিমিয়ার সিমেন্টের খুলনা জোনের জোনাল ইনচার্জ সাখাওয়াত হোসেন এবং সাতক্ষীরা সদরের আরআই তানিম আহমেদ। খেলা উপভোগ করতে মাঠে শত শত ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। শ্রমজীবী মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। |