|
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পনিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
|
চাঁপাইনবাবগঞ্জে বাড়ির পাশে খেলতে গিয়ে গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ঘটনাটি ঘটেছে জেলার ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে।নিহত শিশুরা হলো- আদমপুর গ্রামের রাজুর ৩ বছরের ছেলে কায়সার এবং একই এলাকার সানাউল্লাহর ৪ বছরের ছেলে নূর হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু দুইজন খেলতে খেলতে পরিবারের সদস্যদের অজান্তেই বাড়ির বাইরে চলে যায়। এ সময় বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য খনন করা পানি ভর্তি গর্তে পড়ে যায় তারা। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বাড়ির বাইরে খনন করা গর্তে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে মৃত দুই শিশুকে উদ্ধার করে। এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ভোলাহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। |