/ সারাদেশ / ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ
ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ
খালেদ হোসেন টাপু ,রামু
Published : Friday, 14 August, 2026 at 12:07 AM
ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজফল প্রকাশের দিনটি কারও জন্য বয়ে আনে আনন্দের উচ্ছ্বাস, কারও চোখে জ্বেলে দেয় স্বপ্নপূরণের দীপ্তি। আবার কারও জন্য সেই দিনটিই হয়ে ওঠে নীরব হতাশার। তবে সাফল্যের উল্লাস আর ব্যর্থতার বেদনার মাঝেও শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিকতার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (এসটিসিপিসি), এবারের এসএসসি ফলাফলে সেটিই যেন আলাদা এক গল্প হয়ে উঠেছে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে জিপিএ-৫ অর্জনের সংখ্যায় শীর্ষস্থান ধরে রেখেছে এসটিসিপিসি। প্রতিষ্ঠানটির ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৯ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৯ শতাংশ। এর মধ্যে ২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং ৯ জন গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।

শুধু সংখ্যার বিচারে নয়, ব্যক্তিগত সাফল্যেও উজ্জ্বল করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। চ্যাং পাং ইয়ে চাক জেন্সি অর্জন করেছে সর্বোচ্চ ১২৪৩ নম্বর, যা এবারের ফলাফলে প্রতিষ্ঠানের সাফল্যের মুকুটে যুক্ত করেছে আরেকটি উজ্জ্বল পালক।

ফল প্রকাশের পর ক্যাম্পাসজুড়ে নেমে আসে উৎসবের আবহ। শিক্ষার্থীদের মুখে হাসি, শিক্ষক-অভিভাবকদের চোখে গর্ব আর দীর্ঘদিনের পরিশ্রমের সফল পরিণতিতে আনন্দে মুখর হয়ে ওঠে প্রতিষ্ঠান প্রাঙ্গণ। ২৮টি জিপিএ-৫ যেন সেই পরিশ্রমের ২৮টি উজ্জ্বল স্বাক্ষর। আর ৯টি গোল্ডেন জিপিএ-৫ যেন আরও কিছু স্বপ্নের সোনালি অর্জন।

কিন্তু এই আনন্দের ভিড়েও প্রতিষ্ঠানটি ভুলে যায়নি সেই শিক্ষার্থীকে, যার হাতে কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেয়নি। প্রত্যাশিত ফল না পাওয়ায় মন ভেঙে পড়া শিক্ষার্থী প্রীতমের পাশে দাঁড়াতে তার বাড়িতে ছুটে যান প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁঞা, এসপিপি, এইসি, শ্রেণি শিক্ষক, অন্যান্য শিক্ষক এবং সহপাঠীরা। তাঁরা প্রীতমের সঙ্গে কথা বলেন, তার মনোবল বাড়ান এবং তাকে বোঝান একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন মানুষের সামগ্রিক সক্ষমতা কিংবা ভবিষ্যৎ নির্ধারণ করে না।

অধ্যক্ষের চিন্তার সৌরভ এবং কথাগুলো যেন ফলাফলের হিসাবের বাইরের এক বড় শিক্ষা, “ ফলাফল নয় , চেষ্টা ও এগিয়ে যাওয়াই জীবনের আসল সাফল্য ।”

সেদিন হয়তো কোনো পুরস্কার হাতে ওঠেনি প্রীতমের। কিন্তু তার দরজায় যখন অধ্যক্ষ, শিক্ষক ও সহপাঠীরা একসঙ্গে এসে দাঁড়ালেন, তখন সে পেল অন্য এক পুরস্কার, হাল না ছাড়ার সাহস। বোধের এই ঋদ্ধতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।  

রর রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (এসটিসিপিসি)-এর অধ্যক্ষ মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁঞা, এসপিপি, এইসি নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন- শিক্ষাঙ্গনে সাফল্যের গল্প সাধারণত লেখা হয় জিপিএ, নম্বর কিংবা মেধাতালিকার সংখ্যায়। কিন্তু এসটিসিপিসি-এর এবারের গল্পটি যেন সেই প্রচলিত হিসাবের গণ্ডি পেরিয়ে আরও বড় হয়ে উঠেছে। এখানে যেমন সাফল্যের মঞ্চে ২৮টি এচঅ-৫-এর দীপ্তি, তেমনি ব্যর্থতার মুহূর্তে একজন শিক্ষার্থীর কাঁধে রাখা সান্ত্বনার হাতও হয়ে উঠেছে সমান গুরুত্বপূর্ণ। কারণ একজন শিক্ষার্থী যখন সফল হয়, তখন তাকে অভিনন্দন জানানো সহজ; কিন্তু সে যখন হোঁচট খায়, তখন তার পাশে দাঁড়িয়ে তাকে আবার উঠে দাঁড়ানোর সাহস দেওয়াই প্রকৃত শিক্ষার পরিচয়। এসটিসিপিসি -এর এবারের ফলাফল তাই শুধু একটি পরিসংখ্যান নয়। এটি পরিশ্রমের জয়, স্বপ্নের জয়, শিক্ষকদের নিষ্ঠার জয় এবং একই সঙ্গে মানবিক শিক্ষারও এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও জানান- রামুর শিক্ষাঙ্গনে ফলাফলের শীর্ষে উঠে এসে এসটিসিপিসি হয়তো আরও একবার প্রমাণ করল একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান শুধু ভালো ফলাফল তৈরি করে না; সে তৈরি করে আত্মবিশ্বাসী, সহমর্মী এবং ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে জানা মানুষ।

প্রীতমের জন্য তাই আজকের দিনটি শেষ হয়ে যাওয়ার দিন নয়; বরং নতুন করে শুরু করার দিন। আর তার পাশে দাঁড়ানো শিক্ষক-সহপাঠীদের ভালোবাসা হয়তো সেই নতুন পথচলার প্রথম আলো।

সাফল্যের দিনে উল্লাস আর ব্যর্থতার দিনে পাশে দাঁড়ানো—এই দুইয়ের সমন্বয়েই যেন পূর্ণতা পেল কক্সবাজারের রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (এসটিসিপিসি)-এর এবারের এসএসসি ফলাফলের গল্প।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

এই ক্যাটেগরির আরো সংবাদ
 
রোমে ফ্লাইট বিপর্যয়ঃ বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে
রোমে ফ্লাইট বিপর্যয়ঃ বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে সংস্থাটির মহাব্যবস্থাপক (জিএম) ও জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের অর্থনৈতিক অগ্রাধিকার, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং সামগ্রিক অর্থনৈতিক ...
আন্তর্জাতিক তহবিলের অপেক্ষা না করে সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
আন্তর্জাতিক তহবিলের অপেক্ষা না করে সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
জলবায়ু বিপর্যয় রোধ ও উপকূলীয় পরিবেশ সুরক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরার আশাশুনির শিশু-কিশোর ও শিক্ষার্থীরা। আন্তর্জাতিক জলবায়ু তহবিলের ...
ডিবিকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা, পাল্টা গুলিতে ডাকাত আহত
ডিবিকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা, পাল্টা গুলিতে ডাকাত আহত
রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টাকালে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। জানা গেছে, ডাকাতির প্রস্তুতিকালে ...
ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ
ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ
ফল প্রকাশের দিনটি কারও জন্য বয়ে আনে আনন্দের উচ্ছ্বাস, কারও চোখে জ্বেলে দেয় স্বপ্নপূরণের দীপ্তি। আবার কারও জন্য সেই দিনটিই ...
রেলস্টেশন সংলগ্ন ৪ কিলোমিটার সড়কে রোপন হচ্ছে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চাড়া
রেলস্টেশন সংলগ্ন ৪ কিলোমিটার সড়কে রোপন হচ্ছে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চাড়া
রেলস্টেশন সংলগ্ন ৪ কিলোমিটার সড়কে রোপন করা হচ্ছে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চারা। এটি সফলভাবে বাস্তবায়িত হলে পাল্টে যাবে ...
সাতক্ষীরায় বিদ্যুৎ সংকটে স্তব্ধ জীবনযাত্রা: ব্যাহত উৎপাদন ও বাণিজ্য, চরম দুর্ভোগে পরীক্ষার্থীরা
সাতক্ষীরায় বিদ্যুৎ সংকটে স্তব্ধ জীবনযাত্রা: ব্যাহত উৎপাদন ও বাণিজ্য, চরম দুর্ভোগে পরীক্ষার্থীরা
জ্বালানি সংকটের প্রভাবে তীব্র আকার ধারণ করেছে সাতক্ষীরা জেলার বিদ্যুৎ পরিস্থিতি। ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকেরও বেশি সময় বিদ্যুৎ না থাকায় ...
সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার
সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার
আনুষ্ঠানিকভাবে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘রোবট ফোন’ বাজারে এনেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। প্রিমিয়াম ডিজাইনের এই ফোনে যুক্ত করা ...

১০

কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কের (এন-৪) ওপর নতুন একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে ...
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের ...
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এক নারীর শারীরিক ও মানসিক নির্যাতন, প্রতারণা, মালামাল আটকে রাখা এবং হুমকির অভিযোগ উঠেছে তার স্বামী ও ...
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
প্রতি বছরের ৯ আগস্ট ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ আমাদের একটি মৌলিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। আর সেটি হলো-একটি রাষ্ট্রের শক্তি তার ...
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জয়পুরহাটের কালাইয়ে " জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।  বুধবার সকালে ...
হোয়াটসঅ্যাপে ভুয়া কলের শিকার? যা করবেন
হোয়াটসঅ্যাপে ভুয়া কলের শিকার? যা করবেন
স্মার্টফোন ব্যবহারকারীদের প্রতারণার নতুন কৌশল হিসেবে হোয়াটসঅ্যাপকে ব্যবহার করছে সাইবার অপরাধীরা। বাংলাদেশ পুলিশ, ডিবি, সিআইডি, র‍্যাব কিংবা অন্য কোনো সরকারি ...
কালিহাতীতে সড়ক দু'র্ঘটনায় নিহত ২
কালিহাতীতে সড়ক দু'র্ঘটনায় নিহত ২
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায়  দুইজন নিহত হয়েছে। এ ঘটনায়  তিনজন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (৮ আগস্ট)  বিকালে উপজেলার কস্তুরিপাড়া ...
জুলাইযোদ্ধাদের শ্রদ্ধায় ‘একাত্তর থেকে চব্বিশ: সমরে-সগর্বে শহীদ জিয়া’ শীর্ষক সেমিনার
জুলাইযোদ্ধাদের শ্রদ্ধায় ‘একাত্তর থেকে চব্বিশ: সমরে-সগর্বে শহীদ জিয়া’ শীর্ষক সেমিনার
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ট্রাফিক এন্ড ড্রাউভিং স্কুলে মাসব্যাপী সেমিনারের শেষ প্রোগ্রাম হিসাবে “একাত্তর থেকে চব্বিশঃ সমরে-সগর্বে শহীদ জিয়া” শীর্ষক ...
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভিয়াইল সংলগ্ন কুমর্সী বিলের মাঝে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে।খাল খননের নামে সরকারি টাকা অপচয় হয়েছে ...
১০
রুকুর সময় দৃষ্টি কোথায় থাকবে?
রুকুর সময় দৃষ্টি কোথায় থাকবে?
নামাজ শুধু কিছু শারীরিক কর্মকাণ্ডের সমষ্টি নয়; এটি আল্লাহ তাআলার সঙ্গে বান্দার গভীরতম আত্মিক সংযোগের এক অনন্য ইবাদত। এই ইবাদতের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com