/ সারাদেশ / সাতক্ষীরায় বিদ্যুৎ সংকটে স্তব্ধ জীবনযাত্রা: ব্যাহত উৎপাদন ও বাণিজ্য, চরম দুর্ভোগে পরীক্ষার্থীরা
সাতক্ষীরায় বিদ্যুৎ সংকটে স্তব্ধ জীবনযাত্রা: ব্যাহত উৎপাদন ও বাণিজ্য, চরম দুর্ভোগে পরীক্ষার্থীরা
সাতক্ষীরা প্রতিনিধি:
Published : Thursday, 13 August, 2026 at 11:57 PM
সাতক্ষীরায় বিদ্যুৎ সংকটে স্তব্ধ জীবনযাত্রা: ব্যাহত উৎপাদন ও বাণিজ্য, চরম দুর্ভোগে পরীক্ষার্থীরাজ্বালানি সংকটের প্রভাবে তীব্র আকার ধারণ করেছে সাতক্ষীরা জেলার বিদ্যুৎ পরিস্থিতি। ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকেরও বেশি সময় বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন জীবনযাত্রার পাশাপাশি স্তব্ধ হয়ে পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কৃষিভিত্তিক শিল্প। লো-ভোল্টেজ ও দীর্ঘ লোডশেডিংয়ে ইলেকট্রনিক যন্ত্রপাতি বিকল হওয়ার পাশাপাশি সামনে আসা পরীক্ষার প্রস্তুতি নিয়ে চরম বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। অন্যদিকে, জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়াকেই এই সংকটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করছে বিদ্যুৎ বিভাগ।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, জেলায় বর্তমানে তাদের মোট গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ৬ লাখ। তীব্র গরম বা পিক আওয়ারের সময় জেলায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকে প্রায় ১৫৮ মেগাওয়াট। তবে আবহাওয়া ও ঋতুভেদে এই স্বাভাবিক গড় চাহিদা থাকে ১২০ মেগাওয়াট। জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ ওঠানামা করায় সংকট সামাল দিতে কখনো ১০ থেকে ২০ শতাংশ, আবার কখনো তার চেয়েও বেশি লোডশেডিং করতে হচ্ছে।
সাতক্ষীরার সাত উপজেলার মাঠপর্যায়ের চিত্র অত্যন্ত ভয়াবহ। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, এলাকাভেদে দিনে মাত্র তিন থেকে চার ঘণ্টার মতো বিদ্যুৎ মিলছে। শ্যামনগর উপজেলার কাশিমাড়ি এলাকার বাসিন্দা জোবায়ের মাহমুদ ও আশাশুনির গদাইপুরের বাসিন্দা কৃষ্ণ ব্যানার্জী জানান, গত কিছু দিন ধরে ২ থেকে ৩ ঘণ্টা পর পর মাত্র ১ ঘণ্টার জন্য বিদ্যুৎ দেওয়া হচ্ছে। তীব্র গরমের মধ্যে পানি তোলার পাম্প চালানো না যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।
তারা আরও জানান, এই সংকটের সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতে। ধানের মিল, মুড়ির মিল ও খাবার পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাজ স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে আশাশুনির মতো মৎস্যপ্রধান অঞ্চলে সময়মতো বরফ তৈরি করতে না পারায় সংগৃহীত মাছ সংরক্ষণ ও বাজারজাতকরণে মারাত্মক ধস নেমেছে। এছাড়া ব্যাটারিচালিত ভ্যান চার্জ দিতে না পেরে জীবিকা হারাচ্ছেন খেটে খাওয়া মানুষ। যদিও গত দুই দিনে আশাশুনিতে পরিস্থিতির সাময়িক কিছুটা উন্নতি হয়েছে, তবে সার্বিক ভোগান্তি রয়ে গেছে অপরিবর্তিত।

সাতক্ষীরা সুন্দরবন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ জানান, ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসা এবং হাই ও লো-ভোল্টেজের কারণে বাসা-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের ফ্রিজসহ বিভিন্ন ডিজিটাল ও মূল্যবান ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। এতে কোল্ড স্টোরেজ, আইসক্রিম ব্যবসায়ী ও ফ্রিজনির্ভর ক্ষুদ্র উদ্যোক্তাদের সংরক্ষিত কাঁচামাল পচে গিয়ে তারা মারাত্মক লোকসানের মুখে পড়েছেন।
শিক্ষার্থীদের ক্ষতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সামনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। অথচ বিদ্যুৎ না থাকা এবং প্রচণ্ড গরমের কারণে কোমলমতি শিক্ষার্থীরা রাতে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। সব মিলিয়ে বিদ্যুতের এই তীব্র সংকট ও অস্থিতিশীলতার কারণে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন সাতক্ষীরার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। দ্রুত জাতীয় গ্রিড থেকে সরবরাহ স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানান তিনি।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত)  মুহাঃ আজিজু রহমান সরকার বলেন, বর্তমানে দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকটের মূল কারণ হলো জাতীয় পর্যায়ে গ্যাস ও জ্বালানি সংকট। পর্যাপ্ত জ্বালানি না থাকায় বিদ্যুৎ উৎপাদনের ওপর প্রভাব পড়ছে এবং চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিড থেকে সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, উৎপাদনের ওপর নির্ভর করে সরবরাহ ওঠানামা করে। অনেক সময় বিদ্যুৎ ঘাটতি না থাকলে আমরা নিরবচ্ছিন্ন সরবরাহ দিতে পারি, আবার অফ-পিক বা সন্ধ্যার দিকে চাপ বাড়লে ১০ থেকে ২০ শতাংশ লোডশেডিং করতে হয়। সাধারণত আমরা ১ ঘণ্টা বিদ্যুৎ দিয়ে পরবর্তী ১ ঘণ্টা লোডশেডিংয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। নিয়ম অনুযায়ী ১ ঘণ্টার বেশি লোডশেডিং হওয়ার কথা নয়; কোনো গ্রামে তার চেয়ে বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকলে বুঝতে হবে সেখানে কারিগরি ত্রুটি বা স্থানীয় কোনো সমস্যা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

এই ক্যাটেগরির আরো সংবাদ
 
রোমে ফ্লাইট বিপর্যয়ঃ বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে
রোমে ফ্লাইট বিপর্যয়ঃ বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে সংস্থাটির মহাব্যবস্থাপক (জিএম) ও জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের অর্থনৈতিক অগ্রাধিকার, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং সামগ্রিক অর্থনৈতিক ...
আন্তর্জাতিক তহবিলের অপেক্ষা না করে সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
আন্তর্জাতিক তহবিলের অপেক্ষা না করে সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
জলবায়ু বিপর্যয় রোধ ও উপকূলীয় পরিবেশ সুরক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরার আশাশুনির শিশু-কিশোর ও শিক্ষার্থীরা। আন্তর্জাতিক জলবায়ু তহবিলের ...
ডিবিকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা, পাল্টা গুলিতে ডাকাত আহত
ডিবিকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা, পাল্টা গুলিতে ডাকাত আহত
রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টাকালে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। জানা গেছে, ডাকাতির প্রস্তুতিকালে ...
ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ
ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ
ফল প্রকাশের দিনটি কারও জন্য বয়ে আনে আনন্দের উচ্ছ্বাস, কারও চোখে জ্বেলে দেয় স্বপ্নপূরণের দীপ্তি। আবার কারও জন্য সেই দিনটিই ...
রেলস্টেশন সংলগ্ন ৪ কিলোমিটার সড়কে রোপন হচ্ছে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চাড়া
রেলস্টেশন সংলগ্ন ৪ কিলোমিটার সড়কে রোপন হচ্ছে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চাড়া
রেলস্টেশন সংলগ্ন ৪ কিলোমিটার সড়কে রোপন করা হচ্ছে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চারা। এটি সফলভাবে বাস্তবায়িত হলে পাল্টে যাবে ...
সাতক্ষীরায় বিদ্যুৎ সংকটে স্তব্ধ জীবনযাত্রা: ব্যাহত উৎপাদন ও বাণিজ্য, চরম দুর্ভোগে পরীক্ষার্থীরা
সাতক্ষীরায় বিদ্যুৎ সংকটে স্তব্ধ জীবনযাত্রা: ব্যাহত উৎপাদন ও বাণিজ্য, চরম দুর্ভোগে পরীক্ষার্থীরা
জ্বালানি সংকটের প্রভাবে তীব্র আকার ধারণ করেছে সাতক্ষীরা জেলার বিদ্যুৎ পরিস্থিতি। ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকেরও বেশি সময় বিদ্যুৎ না থাকায় ...
সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার
সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার
আনুষ্ঠানিকভাবে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘রোবট ফোন’ বাজারে এনেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। প্রিমিয়াম ডিজাইনের এই ফোনে যুক্ত করা ...

১০

কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কের (এন-৪) ওপর নতুন একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে ...
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের ...
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এক নারীর শারীরিক ও মানসিক নির্যাতন, প্রতারণা, মালামাল আটকে রাখা এবং হুমকির অভিযোগ উঠেছে তার স্বামী ও ...
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
প্রতি বছরের ৯ আগস্ট ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ আমাদের একটি মৌলিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। আর সেটি হলো-একটি রাষ্ট্রের শক্তি তার ...
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জয়পুরহাটের কালাইয়ে " জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।  বুধবার সকালে ...
হোয়াটসঅ্যাপে ভুয়া কলের শিকার? যা করবেন
হোয়াটসঅ্যাপে ভুয়া কলের শিকার? যা করবেন
স্মার্টফোন ব্যবহারকারীদের প্রতারণার নতুন কৌশল হিসেবে হোয়াটসঅ্যাপকে ব্যবহার করছে সাইবার অপরাধীরা। বাংলাদেশ পুলিশ, ডিবি, সিআইডি, র‍্যাব কিংবা অন্য কোনো সরকারি ...
কালিহাতীতে সড়ক দু'র্ঘটনায় নিহত ২
কালিহাতীতে সড়ক দু'র্ঘটনায় নিহত ২
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায়  দুইজন নিহত হয়েছে। এ ঘটনায়  তিনজন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (৮ আগস্ট)  বিকালে উপজেলার কস্তুরিপাড়া ...
জুলাইযোদ্ধাদের শ্রদ্ধায় ‘একাত্তর থেকে চব্বিশ: সমরে-সগর্বে শহীদ জিয়া’ শীর্ষক সেমিনার
জুলাইযোদ্ধাদের শ্রদ্ধায় ‘একাত্তর থেকে চব্বিশ: সমরে-সগর্বে শহীদ জিয়া’ শীর্ষক সেমিনার
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ট্রাফিক এন্ড ড্রাউভিং স্কুলে মাসব্যাপী সেমিনারের শেষ প্রোগ্রাম হিসাবে “একাত্তর থেকে চব্বিশঃ সমরে-সগর্বে শহীদ জিয়া” শীর্ষক ...
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভিয়াইল সংলগ্ন কুমর্সী বিলের মাঝে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে।খাল খননের নামে সরকারি টাকা অপচয় হয়েছে ...
১০
রুকুর সময় দৃষ্টি কোথায় থাকবে?
রুকুর সময় দৃষ্টি কোথায় থাকবে?
নামাজ শুধু কিছু শারীরিক কর্মকাণ্ডের সমষ্টি নয়; এটি আল্লাহ তাআলার সঙ্গে বান্দার গভীরতম আত্মিক সংযোগের এক অনন্য ইবাদত। এই ইবাদতের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com