/ সারাদেশ / রেলস্টেশন সংলগ্ন ৪ কিলোমিটার সড়কে রোপন হচ্ছে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চাড়া
রামুতে পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বাড়াতে মৈত্রী-০২-এর প্রশংসনীয় উদ্যোগ
রেলস্টেশন সংলগ্ন ৪ কিলোমিটার সড়কে রোপন হচ্ছে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চাড়া
খালেদ হোসেন টাপু ,রামু :
Published : Friday, 14 August, 2026 at 12:04 AM
রেলস্টেশন সংলগ্ন ৪ কিলোমিটার সড়কে রোপন হচ্ছে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চাড়ারেলস্টেশন সংলগ্ন ৪ কিলোমিটার সড়কে রোপন করা হচ্ছে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চারা। এটি সফলভাবে বাস্তবায়িত হলে পাল্টে যাবে পুরো রেল স্টেশনের দৃশ্যপট। আকর্ষণ বাড়াবে দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমিদের। পর্যটন সমৃদ্ধ রামুতে এনে দেবে নতুন মাত্রা।  
পরিবেশের ভারসাম্য রক্ষা, শোভাবর্ধন ও সড়ককে দৃষ্টিনন্দন করার লক্ষ্যে রামু রেলস্টেশনের পাশে ৪ কিলোমিটার এলাকাজুড়ে সৌন্দর্যবর্ধনের ব্যতিক্রমী এ উদ্যোগটি বাস্তবায়ন করছে সরকারের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত এবং এসএসসি ২০০২ ব্যাচের সদস্যদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন মৈত্রী’০২।

সোমবার (১০ আগস্ট) সকালে রামু বাইপাস থেকে রামু রেলস্টেশন সড়ক ও আন্ডারপাস হয়ে স্টেশন চত্বর পর্যন্ত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রামু সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাসানুল ইসলাম। বৃক্ষরোপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রামু রেলস্টেশনের স্টেশন মাস্টার আতিকুল ইসলাম। এসময় মৈত্রী-০২-এর সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন লাভলু সহ সংগঠনের অন্যান্য সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে রামু বাইপাস থেকে রেলস্টেশন পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কের দুই পাশে ও স্টেশন চত্বরে কৃষ্ণচূড়া, সোনালু ও জারুলসহ বিভিন্ন প্রজাতির শোভাবর্ধক গাছের চারা রোপণ করা হয়। দীর্ঘ এ সড়ককে সবুজ, নান্দনিক ও দৃষ্টিনন্দন করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি রামু কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাসানুল ইসলাম বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, একটি এলাকার সৌন্দর্যও বহুগুণ বাড়িয়ে দেয়। রামু রেলস্টেশন সড়কজুড়ে শোভাবর্ধক গাছ রোপণের উদ্যোগটি প্রশংসনীয়। রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে সড়কটি রামুর অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধকের বক্তব্যে ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না, এগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। রামু বাইপাস থেকে রেলস্টেশন পর্যন্ত সড়কজুড়ে এমন পরিকল্পিত বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কের সৌন্দর্যও বাড়াবে বলে তিনি উল্লেখ করেন। এসময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে রামু রেলস্টেশনের স্টেশন মাস্টার আতিকুল ইসলাম বলেন, রেলস্টেশন ও এর আশপাশের পরিবেশ সুন্দর রাখতে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোপণ করা গাছগুলো বড় হলে পুরো সড়ক ও স্টেশন এলাকার পরিবেশ আরও মনোরম হয়ে উঠবে। এ ধরনের উদ্যোগে সংশ্লিষ্টদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে মৈত্রী-০২-এর সভাপতি মোহাম্মদ নুরুল আলম বলেন, নানা সামাজিক কাজের পাশাপাশি পরিবেশ রক্ষা ও রামুর সৌন্দর্যবর্ধনের লক্ষ্যেই মৈত্রী-০২ দীর্ঘমেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। রামু রেলস্টেশন সড়ককে সবুজ ও নান্দনিক করে তুলতে ৪ কিলোমিটারজুড়ে শোভাবর্ধক গাছের চারা রোপণ করা হয়েছে। তিনি জানান- মৈত্রী’০২ এর পক্ষ থেকে গত ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রামু সরকারি কলেজ, মাধ্যমিক স্কুল-মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ি মাদ্রাসা এবং ধমীয় প্রতিষ্ঠানে ১০ হাজার ফলজ-বনজ, ঔষধি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে পরিবেশ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে রামু প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোয়েব সাঈদ, দৈনিক কালের কন্ঠের রামু প্রতিনিধি সওকত ইসলাম, সাংবাদিক আনিস নাঈম, টেলিগ্রাম নিউজ এর রামু প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ এবং মৈত্রী-০২-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

এই ক্যাটেগরির আরো সংবাদ
 
রোমে ফ্লাইট বিপর্যয়ঃ বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে
রোমে ফ্লাইট বিপর্যয়ঃ বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে সংস্থাটির মহাব্যবস্থাপক (জিএম) ও জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের অর্থনৈতিক অগ্রাধিকার, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং সামগ্রিক অর্থনৈতিক ...
আন্তর্জাতিক তহবিলের অপেক্ষা না করে সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
আন্তর্জাতিক তহবিলের অপেক্ষা না করে সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
জলবায়ু বিপর্যয় রোধ ও উপকূলীয় পরিবেশ সুরক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরার আশাশুনির শিশু-কিশোর ও শিক্ষার্থীরা। আন্তর্জাতিক জলবায়ু তহবিলের ...
ডিবিকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা, পাল্টা গুলিতে ডাকাত আহত
ডিবিকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা, পাল্টা গুলিতে ডাকাত আহত
রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টাকালে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। জানা গেছে, ডাকাতির প্রস্তুতিকালে ...
ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ
ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ
ফল প্রকাশের দিনটি কারও জন্য বয়ে আনে আনন্দের উচ্ছ্বাস, কারও চোখে জ্বেলে দেয় স্বপ্নপূরণের দীপ্তি। আবার কারও জন্য সেই দিনটিই ...
রেলস্টেশন সংলগ্ন ৪ কিলোমিটার সড়কে রোপন হচ্ছে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চাড়া
রেলস্টেশন সংলগ্ন ৪ কিলোমিটার সড়কে রোপন হচ্ছে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চাড়া
রেলস্টেশন সংলগ্ন ৪ কিলোমিটার সড়কে রোপন করা হচ্ছে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চারা। এটি সফলভাবে বাস্তবায়িত হলে পাল্টে যাবে ...
সাতক্ষীরায় বিদ্যুৎ সংকটে স্তব্ধ জীবনযাত্রা: ব্যাহত উৎপাদন ও বাণিজ্য, চরম দুর্ভোগে পরীক্ষার্থীরা
সাতক্ষীরায় বিদ্যুৎ সংকটে স্তব্ধ জীবনযাত্রা: ব্যাহত উৎপাদন ও বাণিজ্য, চরম দুর্ভোগে পরীক্ষার্থীরা
জ্বালানি সংকটের প্রভাবে তীব্র আকার ধারণ করেছে সাতক্ষীরা জেলার বিদ্যুৎ পরিস্থিতি। ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকেরও বেশি সময় বিদ্যুৎ না থাকায় ...
সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার
সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার
আনুষ্ঠানিকভাবে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘রোবট ফোন’ বাজারে এনেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। প্রিমিয়াম ডিজাইনের এই ফোনে যুক্ত করা ...

১০

কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কের (এন-৪) ওপর নতুন একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে ...
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের ...
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এক নারীর শারীরিক ও মানসিক নির্যাতন, প্রতারণা, মালামাল আটকে রাখা এবং হুমকির অভিযোগ উঠেছে তার স্বামী ও ...
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
প্রতি বছরের ৯ আগস্ট ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ আমাদের একটি মৌলিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। আর সেটি হলো-একটি রাষ্ট্রের শক্তি তার ...
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জয়পুরহাটের কালাইয়ে " জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।  বুধবার সকালে ...
হোয়াটসঅ্যাপে ভুয়া কলের শিকার? যা করবেন
হোয়াটসঅ্যাপে ভুয়া কলের শিকার? যা করবেন
স্মার্টফোন ব্যবহারকারীদের প্রতারণার নতুন কৌশল হিসেবে হোয়াটসঅ্যাপকে ব্যবহার করছে সাইবার অপরাধীরা। বাংলাদেশ পুলিশ, ডিবি, সিআইডি, র‍্যাব কিংবা অন্য কোনো সরকারি ...
কালিহাতীতে সড়ক দু'র্ঘটনায় নিহত ২
কালিহাতীতে সড়ক দু'র্ঘটনায় নিহত ২
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায়  দুইজন নিহত হয়েছে। এ ঘটনায়  তিনজন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (৮ আগস্ট)  বিকালে উপজেলার কস্তুরিপাড়া ...
জুলাইযোদ্ধাদের শ্রদ্ধায় ‘একাত্তর থেকে চব্বিশ: সমরে-সগর্বে শহীদ জিয়া’ শীর্ষক সেমিনার
জুলাইযোদ্ধাদের শ্রদ্ধায় ‘একাত্তর থেকে চব্বিশ: সমরে-সগর্বে শহীদ জিয়া’ শীর্ষক সেমিনার
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ট্রাফিক এন্ড ড্রাউভিং স্কুলে মাসব্যাপী সেমিনারের শেষ প্রোগ্রাম হিসাবে “একাত্তর থেকে চব্বিশঃ সমরে-সগর্বে শহীদ জিয়া” শীর্ষক ...
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভিয়াইল সংলগ্ন কুমর্সী বিলের মাঝে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে।খাল খননের নামে সরকারি টাকা অপচয় হয়েছে ...
১০
রুকুর সময় দৃষ্টি কোথায় থাকবে?
রুকুর সময় দৃষ্টি কোথায় থাকবে?
নামাজ শুধু কিছু শারীরিক কর্মকাণ্ডের সমষ্টি নয়; এটি আল্লাহ তাআলার সঙ্গে বান্দার গভীরতম আত্মিক সংযোগের এক অনন্য ইবাদত। এই ইবাদতের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com