/ অর্থনীতি / বাণিজ্য / পুঁজিবাজার ও ইসলামি অর্থায়নে ইউরোমানি’র তিন স্বীকৃতি পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস
পুঁজিবাজার ও ইসলামি অর্থায়নে ইউরোমানি’র তিন স্বীকৃতি পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 28 July, 2026 at 12:38 AM
পুঁজিবাজার ও ইসলামি অর্থায়নে ইউরোমানি’র তিন স্বীকৃতি পেল আইডিএলসি ইনভেস্টমেন্টসইউরোমানি’র দুটি পৃথক আয়োজনে মোট তিনটি স্বীকৃতি পেয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স ২০২৬-এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের সেরা ইকুইটি ক্যাপিটাল মার্কেটস (ইসিএম) হাউস এবং সেরা ডেট ক্যাপিটাল মার্কেটস (ডিসিএম) হাউস নির্বাচিত হয়েছে। একই সাথে, আকিজ বেকার্স লিমিটেডের জন্য আইডিএলসি’র ব্যবস্থাপনায় সম্পন্ন ১৮৮ কোটি টাকার গ্রিন ইসলামিক সিন্ডিকেটেড ফাইন্যান্সিং ইউরোমানি ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের সেরা ইসলামিক প্রজেক্ট ফাইন্যান্স ডিল হিসেবে পুরষ্কৃত হয়েছে।
এই তিন পুরষ্কার দেশের অন্যতম শীর্ষস্থানীয় পুঁজিবাজার প্রতিষ্ঠান হিসেবে আইডিএলসি ইনভেস্টমেন্টসের অবস্থানকে আরও দৃঢ় করেছে। এর মাধ্যমে শেয়ার ও ঋণ মূলধন বাজার সংক্রান্ত সেবা, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, সিন্ডিকেশন, করপোরেট অ্যাডভাইজরি সেবা, আন্ডাররাইটিং, এবং ট্রাস্টি সেবায় প্রতিষ্ঠানটির সমন্বিত সক্ষমতারও পরিচয় মিলেছে।
পুঁজিবাজারে ২০২৫ সালের একমাত্র উল্লেখযোগ্য পাবলিক ইস্যু – বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৩০৩ কোটি টাকার রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপনা করেছে আইডিএলসি ইনভেস্টমেন্টস। ফেস ভ্যালুর ওপর ১১ হাজার শতাংশ প্রিমিয়ামে সম্পন্ন এই লেনদেন দেশের রাইট শেয়ার ইস্যুর ক্ষেত্রে নতুন নজির তৈরি করেছে।
ঋণ মূলধন বাজারেও প্রতিষ্ঠানটি জিরো-কুপন বন্ড, সাব-অর্ডিনেটেড বন্ড, প্রেফারেন্স শেয়ার, সিন্ডিকেটেড ঋণ, এবং শরিয়াহসম্মত গ্রিন ফাইন্যান্সিংয়ের মতো বিভিন্ন সমাধান নিয়ে কাজ করেছে। এসব উদ্যোগ বিভিন্ন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানকে অর্থায়ন ব্যয় কমাতে, আর্থিক ভিত্তি শক্তিশালী করতে এবং দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহে সহায়তা করেছে।
সেরা ইসলামিক প্রজেক্ট ফাইন্যান্স ডিলের পুরষ্কার আকিজ বেকার্সের জন্য ১৮৮ কোটি টাকার গ্রিন ইসলামিক সিন্ডিকেটেড ফাইন্যান্সিংয়ের উদ্ভাবনী কাঠামোর প্রমাণ দেয়। এই অর্থায়নে শরিয়াহসম্মত কাঠামোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গ্রিন রিফাইন্যান্সিং সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে দেখানো হয়েছে, ইসলামি ও গ্রিন রিফাইন্যান্সিংয়ের সমন্বয় কীভাবে টেকসই শিল্প সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
এই অর্জন সম্পর্কে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন বলেন, “ইউরোমানি’র এই স্বীকৃতি আমাদের উদ্ভাবন, বাজার নেতৃত্ব এবং গ্রাহককেন্দ্রিক কার্যক্রমে দীর্ঘদিনের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে। বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নের পাশাপাশি দেশের ব্যবসাগুলো যেন টেকসইভাবে এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে আমরা বিশ্বমানের ক্যাপিটাল মার্কেট সমাধান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”
আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মেসবাহ উদ্দীন আহমেদ বলেন, “ইউরোমানি’র এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডগুলো নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের। সেরা ইসিএম হাউস ও সেরা ডিসিএম হাউসের স্বীকৃতির পাশাপাশি সেরা ইসলামিক প্রজেক্ট ফাইন্যান্স ডিলের পুরস্কার আমাদের সমন্বিত ইনভেস্টমেন্ট ব্যাংকিং সক্ষমতা এবং দলের উদ্ভাবন ও উৎকর্ষের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। এই অর্জন বাংলাদেশের ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে নতুন মানদণ্ড তৈরিতে আমাদের আরও অনুপ্রাণিত করবে।”
দেশের পুঁজিবাজারের বিকাশে কার্যকর অর্থায়ন সমাধান তৈরি, বাজার মধ্যস্থতা জোরদার এবং দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের সুযোগ বাড়াতে আইডিএলসি ইনভেস্টমেন্টস কাজ করে যাবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
টাইপ টু ডায়াবেটিস নিয়ে নারীদের জন্য বড় দুঃসংবাদ
টাইপ টু ডায়াবেটিস নিয়ে নারীদের জন্য বড় দুঃসংবাদ
যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় তরুণীদের মধ্যে টাইপ টু ডায়াবেটিসের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধির বিষয়ে গুরুতর সতর্কবার্তা দেওয়া ...
ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে বর্তমানে ইরানের সঙ্গে তাদের অত্যন্ত গভীর আলোচনা চলছে। তবে ...
দিনের বেশিরভাগ সময় কাটছে পাম্পের সামনেইঃ সিএনজি স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি
দিনের বেশিরভাগ সময় কাটছে পাম্পের সামনেইঃ সিএনজি স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি
আরিফুল ইসলাম। পেশায় সিএনজি চালক। স্ত্রী-সন্তানসহ চার সদস্যের পরিবার তার। বসবাস করেন রাজধানীর মানিকনগরে। গত কয়েকদিন ধরেই তার বাসার রান্নার ...
৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে ...
পালটা-পালটি হামলায় উত্তপ্ত রাবিঃ তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
পালটা-পালটি হামলায় উত্তপ্ত রাবিঃ তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার ও এক রাকসু নেতার ওপর হামলার ঘটনায় তিন শিক্ষার্থীকে দফায় ...
বাধ্যতামূলক অবসরে ‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তা
বাধ্যতামূলক অবসরে ‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তা
২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন জেলা প্রশাসক (ডিসি)সহ ৩২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক ...
কাউন্সিলর একরামুল হত্যাঃ সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
কাউন্সিলর একরামুল হত্যাঃ সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) ...
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাসিক আইন ...
ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা
ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা
দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২৬ জুলাই) দলের কেন্দ্রীয় কার্যালয় ...
১০
আদালত থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেলো ২ বোনসহ ৩ জনের
আদালত থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেলো ২ বোনসহ ৩ জনের
রামু উপজেলার খুনিয়াপালংয়ে ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই বোনসহ ৩ জন। আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার, ২৭ ...
 
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
প্রতিবছরের মতো এবারও ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে অর্থ আইন, ২০২৬। আইনটি পর্যালোচনা করলে স্পষ্ট হয়, এবারের পরিবর্তন শুধু ...
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ ...
সরকারে গিয়ে বিএনপির দলীয় কাজে ভাটা, দল গোছাচ্ছেন কারা?
সরকারে গিয়ে বিএনপির দলীয় কাজে ভাটা, দল গোছাচ্ছেন কারা?
বিগত ১৭ বছরে প্রশাসন ও আওয়ামী লীগের কঠোরতার মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রায় ...
বিনিয়োগে ভাটা-কর্মসংস্থানে স্থবিরতা: কোন পথে যাচ্ছে দেশের অর্থনীতি?
বিনিয়োগে ভাটা-কর্মসংস্থানে স্থবিরতা: কোন পথে যাচ্ছে দেশের অর্থনীতি?
গাজীপুরের ট্রাউজার ল্যান্ড নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন শ্রমিক ওয়াহিদ নাহিদ হোসেন। গত ঈদুল আজহার দিনও রাত তিনটা পর্যন্ত ...
মহাখালীতে দুই নারীর হাতাহাতি, ভিডিও ভাইরাল
মহাখালীতে দুই নারীর হাতাহাতি, ভিডিও ভাইরাল
রাজধানীর মহাখালীতে দুই নারীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার মহাখালীর আমতলী এলাকায় বন ভবনের পেছনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ...
খোলা আকাশের নিচে পাঠদান, ঝুঁকিতে পঞ্চগড়ে শিক্ষার্থীরা
খোলা আকাশের নিচে পাঠদান, ঝুঁকিতে পঞ্চগড়ে শিক্ষার্থীরা
পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পলেস্তারা খসে রড বেরিয়ে আসায় ২০২২ সাল থেকে পাঠদান ...
এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম
এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ...
যুক্তরাজ্যের নকশায় তৈরি গবেষণাগার ভাসবে বঙ্গোপসাগরে
যুক্তরাজ্যের নকশায় তৈরি গবেষণাগার ভাসবে বঙ্গোপসাগরে
দেশের অর্থনৈতিক মানচিত্র বদলে দিতে বর্তমান সরকারের সুনীল অর্থনীতি বা ব্লু-ইকোনমি মহাপরিকল্পনার অংশ হিসেবে বঙ্গোপসাগরে নামছে আন্তর্জাতিক মানের এক বিশাল ...
চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটির জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার ...
১০
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
নতুন উদ্যম ও প্রত্যয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে টাঙ্গাইলের কালিহাতীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালিহাতী রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে শুক্রবার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com