|
জামায়াতের আন্দোলনে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
|
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল ফ্রি করার নামে মানববন্ধনের মিথ্যা আশ^াসে মহাসড়ক অবরোধ করে সাধারন জনগনকে ভোগান্তি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার হুমকি দিয়ে অশালীন, কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই প্রতিবাদ ও বিক্ষোভের আয়োজন করে।এ সময় সমাবেশে প্রতিবাদী বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, বাবর আলী রুমন, আহŸায়ক জামিউল হক সোহেল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক ফারুক হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা অটো সিএনজি বাইক সমিতির সাধারণ সম্পাদক সাইনুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, একটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল বন্ধের দাবীর আড়ালে জেলাবাসীকে জিম্মি করে প্রায় ৬ ঘন্টা মহাসড়ক অবরোধ করে তীব্র জনদূর্ভোগ সৃষ্টি করে। শুধু জনদূর্ভোগ সৃষ্টি করেই তারা ক্ষান্ত হয়নি এ সময় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাণ ভোমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও অশালীন, কুরুচিপূর্ণ মন্তব্য করার পাশাপাশি তাকে হত্যার হুমকি দেয়। আর তাই গণতান্ত্রিক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত চরম ঔদ্ধত্যপূর্ণ কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে জোড় দাবী জানানো হয় সমাবেশ থেকে। এর আগে একটি বিশাল প্রতিবাদী বিক্ষোভ মিছিল পৌর এলাকার ফুড অফিস মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাতেন খাঁ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। |