/ সারাদেশ / প্রবীণরা সমাজের বোঝা নয়,সম্পদ: সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
প্রবীণরা সমাজের বোঝা নয়,সম্পদ: সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
সাতক্ষীরা প্রতিনিধি :
Published : Tuesday, 16 June, 2026 at 3:16 PM
প্রবীণরা সমাজের বোঝা নয়,সম্পদ: সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ "সচেতনতার উর্দ্ধে,প্রবীণ নির্যাতন প্রতিরোধকে কার্যকর করা" এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার(১৬ জুন)সকালে প্রবীণ কল্যাণ সংস্থার সাতক্ষীরা স্টেডিয়াম গ্যালারীর নিজস্ব কার্যালয়ে সংস্থাটির  আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মিস্ কাউসার আজিজ। 

ডিসি কাউসার আজিজ প্রধান অতিথির বক্তব্য বলেন, প্রবীণরা পরিবারের বোঝা নয়, তারা আমাদের মা-বাবা।তাদেরকে সম্মান করতে হবে, নির্যাতন নয়। তারা আমাদের সম্পদ। পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমেই সেটাই সম্ভব। প্রবীণদের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ভাবে তাদেরকে সম্পৃক্ততা করতে হবে শ্রদ্ধা ভরে।তাহলে প্রবীণরা রাষ্ট্রের সম্পদে পরিনত হবে।উন্নত বিশ্বে প্রবীণদেরকে রাষ্ট্রের সম্পদ হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহন করায়।নবীব-প্রবীণদের সমন্বয়ে রাষ্ট্রকে পরিচালিত করতে হবে।তাহলে বাংলাদেশ আদর্শ রাষ্ট্রে পরিনত হবে। প্রবীণদের বৃদ্ধাশ্রমে নয়, পরিবারেরই থাকবে সকলের মাঝে।অসুস্থতায় তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করতে হবে স্বাভাবিক ভাবে।  

সাতক্ষীরা জেলা প্রবীণ কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষের সভাপতিত্বে ও সাহিত্যিক শহীদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক এস এম রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মো.আব্দুল হামিদ, সহকারী কমিশনার মো.শাহেদ হোসেন। 

আলোচনা সভার শুরুতে সূচনা বক্তব্য দেন প্রবীণ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবেদুর রহমান।

এছাড়া বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবসের বক্তারা তাদের বক্তব্যে আরও বলেন, বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ৭৩.৫ বছর (২০২৫) যা ২০৫০ সালের মধ্যে ৭৭ বছরে পৌছাবে বলে মনে হচ্ছে। ২০২৫ এর দশকের শেষের দিকে বিশ্বব্যাপী মোট মৃত্যুর ৫০% এর বেশি ৬ বছর বয়সীদের মধ্যে ঘটবে বলে মনে করা হচ্ছে। যাহা ১৯৯৫ সালে ছিল ১৭%। জনসংখ্যা একবিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক রূপান্তরে পরিণত হতে চলেছে, যার প্রভাব সমাজের সকল ক্ষেত্রের উপর পড়বে, যার মধ্যে রয়েছে শ্রম ও আর্থিক বাজার, আবাসন, পরিবহন ও সামাজিক সুরক্ষার মতো পণ্য ও পরিসেবার চাহিদা। সেই সাথে পারিবারিক কাঠামো এবং আন্তঃপ্রজন্মীয় জলবায়ু পরিবর্তনের ফলে তাপজনিত বয়স্ক মৃত্যু হার পূর্বাপেক্ষা ১০৬% বৃদ্ধি পেয়েছে, বণ্যার কারণে বার্ষিক আয় ৩% কমেছে এবং তাপজনিত কারণে ৬% আয় হারিয়েছে।

২০১৯ থেকে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী ৬০ বছর বা তার বেশী বয়সী ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে এক বিলিয়ন থেকে ১.৪ বিলিয়নে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে, যা তরুণদের ছাড়িয়ে যাবে। এই বৃদ্ধি উন্নয়নশীল বিশ্বে সবচেয়ে বেশি এবং দ্রুততম হবে। এটি স্বীকার করতে মানবাধিকার ক্ষেত্র সহ প্রবীণ ব্যক্তিদের প্রভাবিত করে এমন নির্দিষ্ট প্রতিবন্ধকতাগুলোর প্রতি আরো মনোযোগ দেওয়া প্রয়োজন।

প্রবীণ নির্যাতন এমন একটি সমস্যা যা উন্নয়নশীল এবং উন্নত উভয় দেশেই বিদ্যমান। কিন্তু বিশ্বব্যাপী এটি সাধারণত কম রিপোর্ট করা হয়। এর ব্যাপকতার হার বা আনুমানিক হিসাব শুধুমাত্র কয়েক উন্নত দেশেই পাওয়া যায়, যা ১% থেকে ১০% পর্যন্ত। যদিও প্রবীণ নির্যাতনের মাত্রা অজানা, এ নৈতিক তাৎপর্য সুস্পষ্ট। এ কারণে এরজন্য একটি বিশ্বব্যাপী বহুমুখী প্রতিক্রিয়া প্রয়োজন,যা প্রবীণ ব্যক্তিদের অধিকার সুরক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করবে।

প্রবীণ নির্যাতনকে সংজ্ঞায়িত, সনাক্ত এবং মোকাবেলা করার পদ্ধতিগুলোকে এক প্রেক্ষাপটে স্থাপন করতে হবে এবং সংস্কৃতি নির্দিষ্ট ঝুকির কারণগুলোর সাথে বিবেচনা করতে হবে।উদাহরণ স্বরূপ কিছু ঐতিহ্যবাহী সামাজে বয়স্ক বিধবাদের জোর পূর্বক বিয়ে দেয়া হয়, আবার অন্য সমাজে নিংসঙ্গ বয়স্ক নারীদের ডাইনীবিদ্যার অভিযোগে অভিযুক্ত করা হয়। স্বাস্থ্য ও সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রাথমিক স্বাস্থ্য সেবা উভয়ক্ষেত্রেই যদি এই সমস্যার শনাক্ত ও মোকাবেলা করার জন্য সুসজ্জিত না থাকে, তবে প্রবীণ নির্যাতন ক্রমাগতভাবে অসনাক্ত ও উপেক্ষিত হতে থাকবে।

প্রবীণ নির্যাতন এখনও ব্যাপকভাবে উপেক্ষিত ও অপ্রকাশিত রয়ে গেছে। এটি শারীরিক, মানসিক এবং আর্থিক নির্যাতনের পাশাপাশি অবহেলা সহ বিভিন্ন রূপ নিতে পারে। এটি প্রায়শঃই এমন পরিস্থিতি ঘটে যেখানে প্রবীণ ব্যক্তিরা দৃশ্যমানতা, সমর্থন বা পরিসেবা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।এ সমস্যা মোকাবেলার জন্য শুধু সচেতনতা বৃদ্ধিই যথেষ্ট নয়। এরজন্য এমন শক্তিশালী ব্যবস্থা প্রয়োজন যাহা প্রতিরোধ করতে পারে এবং ঘটলে কার্যকরভাবে সাড়া দিতে পারে, একই সাথে বয়স্ক ব্যক্তিদের মর্যাদা, স্বাধীনতা এবং অধিকারকে সম্মান করবে বলে বক্তারা মনে করেন।

এছাড়া আলোচনা সভায় বক্তব্য দেন কলেজ ও স্কুল প্রতিনিধিদের মধ্যে সাবেক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু।জেলা প্রবীণ কল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক কাজী আবু হেলাল, বীর মুক্তিযোদ্ধা বি এম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো. জালা উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা জিল্লুল করিম, বীর মুক্তিযোদ্ধা শেখ আশরাফ উদ্দীন আহমেদ, শঙ্কর কুমার রায়, মো. আবুল কালাম প্রমূখ। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১৬ বছর পর সেই ‘জ্বালাময়ী সত্য’ নিয়ে মুখ খুললেন প্রভা
১৬ বছর পর সেই ‘জ্বালাময়ী সত্য’ নিয়ে মুখ খুললেন প্রভা
প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ...
ট্রাম্পের ইরান চুক্তিতে চাপে নেতানিয়াহু, নির্বাচনের আগে কঠিন সমীকরণ
ট্রাম্পের ইরান চুক্তিতে চাপে নেতানিয়াহু, নির্বাচনের আগে কঠিন সমীকরণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ককে রাজনৈতিক শক্তিতে রূপ দিতে চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু ইরানকে ঘিরে ...
আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন
আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন
চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) আজ দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। ১৬ বছর ...
তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাতক্ষীরার তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকালে মাগুরা ইউনিয়নের বালিয়াদহ কানাইকুড়ি বিলে এই ...
জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ : মোমিন মেহেদী
জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন,  ৫ আগস্টের পর থেকে সাধারণ জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ। তিনি মোহাম্মদপুরে ওসি ও ...
বিএসএফের পুশইনে সহায়তার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে ৭ বাংলাদেশি আটক
বিএসএফের পুশইনে সহায়তার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে ৭ বাংলাদেশি আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র পুশইনে সহায়তা করার অভিযোগে সাত বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। বর্ডার ...
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত!
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত!
ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আসরকে ঘিরে যখন বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই ফুটবলপ্রেমীদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে শীর্ষস্থানীয় গ্লোবাল ...
রৌমারী সীমান্তে ৬০ ঘন্টা পেরিয়ে গেলেও এখন শূন্যরেখায় অবস্থান করছেন শিশু সহ ৬ জন
রৌমারী সীমান্তে ৬০ ঘন্টা পেরিয়ে গেলেও এখন শূন্যরেখায় অবস্থান করছেন শিশু সহ ৬ জন
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার গয়টা পাড়া  সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের চেষ্টার শিকার  শিশু সহ ৬ জন এখনও ...
পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার
পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার
রাজধানীর পল্লবীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলির ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত ১৩ মামলার আসামি মো. আকাশ ওরফে টান ...
১০
আদাবরে অভিযানে ওসি–এসআই আহত, পুলিশের গুলিতে আহত ২ ছিনতাইকারী
আদাবরে অভিযানে ওসি–এসআই আহত, পুলিশের গুলিতে আহত ২ ছিনতাইকারী
রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে দুই ...
 
টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা ও মাস্ক বিতরণ
টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা ও মাস্ক বিতরণ
টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষের বিপর্যস্ত জীবনযাত্রায় স্বস্তি আনতে সোমবার (৮ জুন) সকালে খেটে খাওয়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে ছাতা, ...
বিশ্বকাপের আমেজে বোদায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের ফুটবল প্রীতি ম্যাচ
বিশ্বকাপের আমেজে বোদায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের ফুটবল প্রীতি ম্যাচ
বিশ্বকাপ ফুটবল ২০২৬ সামনে রেখে পঞ্চগড়ের বোদা হাইস্কুল মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ...
বন্দরে পণ্য খালাসে গতি আনতে বেসরকারি ল্যাবের দ্বার খুলছে
বন্দরে পণ্য খালাসে গতি আনতে বেসরকারি ল্যাবের দ্বার খুলছে
দেশের বৈদেশিক বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর। এই বন্দরের মাধ্যমে বাংলাদেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়। এছাড়া, দেশের ...
আমি জানি না এ নিউজ কোথা থেকে আসল: শিক্ষামন্ত্রী
আমি জানি না এ নিউজ কোথা থেকে আসল: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‎কোনো বিষয়ের অনার্স কোর্স বন্ধ করার পরিকল্পনা শিক্ষা ...
মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি : মোমিন মেহেদী
মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি : মোমিন মেহেদী
মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান মোমিন মেহেদী। ৯ জুন সকালে তোপখানা রোডস্থ বিজয় ...
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর ৬ সদস্য নিহত, ৩ জনকে নিয়ে গেছে হামলাকারীরা
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর ৬ সদস্য নিহত, ৩ জনকে নিয়ে গেছে হামলাকারীরা
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় অন্তত ছয়জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন সদস্যকে জিম্মি ...
অনিয়মের তদন্ত চায় সরকার, চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিরোধীদলের
অনিয়মের তদন্ত চায় সরকার, চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিরোধীদলের
ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক মতিঝিল থেকে এবার জাতীয় সংসদে গড়িয়েছে। জাতীয় সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের আনীত জরুরি জনগুরুত্বসম্পন্ন ...
নতুন পে-স্কেল জুলাই থেকেই, বাজেটে আসছে আনুষ্ঠানিক ঘোষণা
নতুন পে-স্কেল জুলাই থেকেই, বাজেটে আসছে আনুষ্ঠানিক ঘোষণা
আগামী অর্থবছর থেকেই নতুন পে-স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী (২০২৬-২৭) অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ সংক্রান্ত ঘোষণা ...
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা পরিশোধের নামে ভুয়া মোবাইল বার্তা (এসএমএস) ও জাল ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। এসব ...
১০
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটে ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল টাইগাররা। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com