/ আন্তর্জাতিক / মার্কিন অভিযানের আশঙ্কায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার নিয়ে নতুন পদক্ষেপ ইরানের
মার্কিন অভিযানের আশঙ্কায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার নিয়ে নতুন পদক্ষেপ ইরানের
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 13 June, 2026 at 12:23 PM
মার্কিন অভিযানের আশঙ্কায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার নিয়ে নতুন পদক্ষেপ ইরানেরযুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় নিজেদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার আরও সুরক্ষিত করতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত পাঁচটি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ইচ্ছাকৃতভাবে কয়েকটি সুড়ঙ্গ ধসিয়ে দিয়েছে এবং প্রবেশপথগুলোতে বিস্ফোরক মাইন পুঁতে রেখেছে।
সূত্রগুলো বলছে, প্রায় আধা টন অস্ত্র-মানের কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়ামে পৌঁছানো এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন, ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ হয়ে উঠেছে। মাত্র এক মাস আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি ইউরেনিয়াম জব্দ করতে মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিতে পারেন।

বিশ্লেষকদের মতে, ইরানের এই নতুন প্রতিরক্ষাব্যবস্থা তেহরানের সঙ্গে ওয়াশিংটনের চলমান আলোচনাকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ধ্বংস করার যে প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা চলছে, তা বাস্তবায়নের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

ইরানের জাতিসংঘ মিশন এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। একইভাবে হোয়াইট হাউসও সিএনএনের প্রশ্নের জবাব দেয়নি।

হরমুজ প্রণালিতে পুনরায় খুলে দেওয়া এবং চলমান সংঘাতের অবসান ঘটাতে আলোচনার অংশ হিসেবে ইউরেনিয়াম নিরাপদে নিয়ন্ত্রণে নেওয়াকে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার বলে বারবার উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

শুক্রবার সাংবাদিকদের ব্রিফ করা ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুই পক্ষ এমন একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে, যার আওতায় ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। পরে সেগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হবে এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হবে।

তবে সম্ভাব্য চুক্তির শর্ত নিয়ে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের বক্তব্যে অসঙ্গতি রয়েছে। চুক্তির খসড়ার কথিত একটি পাঠ শুক্রবার ইরানের একটি আধা-সরকারি সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প।

সূত্রগুলোর দাবি, বর্তমান পরিস্থিতিতে ইরানের নিজের পক্ষেও ভূগর্ভস্থ স্থানে রাখা সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া সহজ হবে না। এর জন্য ভারি খননযন্ত্র ও মাইন অপসারণ কার্যক্রম প্রয়োজন হবে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের পারমাণবিক উপাদান অপসারণ কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা স্কট রোকার বলেন, এই তথ্য সত্য হলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরুদ্ধারের কাজ উল্লেখযোগ্যভাবে জটিল হয়ে পড়বে।

তার মতে, এ পরিস্থিতি ইরানকে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টির সুযোগও দিতে পারে। যদি ইরানকে যাচাই-বাছাইয়ের জন্য পুরো ইউরেনিয়াম মজুত এক স্থানে নিয়ে আসতে বলা হয়, তাহলে তেহরানের ওপরই সব উপাদানে প্রবেশাধিকার নিশ্চিত করার দায়িত্ব বর্তাবে।

রোকার সতর্ক করে বলেন, ইরান দাবি করতে পারে যে ইউরেনিয়ামের একটি অংশ আর উদ্ধার করা সম্ভব নয়। সেক্ষেত্রে ভবিষ্যতে ওই উপাদানের ওপর তাদের পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবে না।

আন্তর্জাতিক মহলের ধারণা, ইরানের অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মধ্যাঞ্চলের ইসফাহান পারমাণবিক কমপ্লেক্সের ধসে পড়া সুড়ঙ্গগুলোর মধ্যে সংরক্ষিত রয়েছে। এছাড়া কিছু উপাদান অন্য স্থাপনাতেও রাখা হয়েছে।

সিএনএনের পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছিল, মে মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ওই পারমাণবিক উপাদান জব্দ করার একটি অভিযান পরিচালনার প্রস্তুতি নিয়েছিল। তবে ঝুঁকি অত্যধিক হওয়ায় শেষ পর্যন্ত তা বাতিল করা হয়।

এরপর থেকে ইরান ভূগর্ভস্থ সংরক্ষণস্থলগুলোকে আরও শক্তিশালী করেছে বলে দাবি করা হচ্ছে।

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, জোরপূর্বক ওই ইউরেনিয়াম উদ্ধার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, মার্কিন গোয়েন্দা নজরদারি এড়িয়ে ইরানের পক্ষেও সহজে সেখানে পৌঁছানো সম্ভব নয়।

ট্রাম্প তখন বলেছিলেন, ‘আমরা জানি সেখানে ঠিক কী ঘটছে। কেউই এর কাছাকাছি পর্যন্ত যেতে পারেনি।’

তবে গোয়েন্দা সূত্রগুলোর ধারণা, ইউরেনিয়ামকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে প্রকাশ্যে উল্লেখ করার মাধ্যমে ট্রাম্প অনিচ্ছাকৃতভাবে ইরানকে তাদের সম্পদ আরও সুরক্ষিত করার প্রেরণা দিয়ে থাকতে পারেন।

প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য চুক্তি স্বাক্ষরিত হলেও ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আরও বিস্তারিত কারিগরি আলোচনা প্রয়োজন হবে।

বিশেষজ্ঞদের মতে, দেশ থেকে ইউরেনিয়াম সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষায়িত মোবাইল ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ ইউনিট মোতায়েন করতে হতে পারে। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের শীর্ষ আলোচক জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ টেনেসির ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরি পরিদর্শন করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে বিশ্বের সবচেয়ে দক্ষ পারমাণবিক উপাদান অপসারণ বিশেষজ্ঞদের জন্যও কাজটি সম্পন্ন করতে উল্লেখযোগ্য সময় লাগবে। চলতি মাসের শুরুতে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, পুরো প্রক্রিয়া শেষ করতে অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস
হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস
তদন্তে দুর্বলতা ও যথাযথ সাক্ষ্য না থাকায় যশোরের অভয়নগরে ২০০৮ সালের জানুয়ারিতে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী আব্দুল্লাহকে খালাস দিয়েছেন ...
সীমান্তে একের পর এক বিস্ফোরণ, ১২ ভারতীয় সেনা হতাহত
সীমান্তে একের পর এক বিস্ফোরণ, ১২ ভারতীয় সেনা হতাহত
গত এক সপ্তাহের মধ্যে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই ভারতীয় সেনা নিহত এবং ...
তোপের মুখে বিশ্বকাপের মাঝপথেই নিয়ম পাল্টাল ফিফা
তোপের মুখে বিশ্বকাপের মাঝপথেই নিয়ম পাল্টাল ফিফা
কোনো একজন ফুটবলার কথা বলছেন স্প্যানিশ ভাষায়। মুহূর্তেই তাকে থামিয়ে ইংলিশ বলার অনুরোধ করা হচ্ছে। আশরাফ হাকিমি, ভিনিসিয়ুস জুনিয়র ও ...
১৬ বছর পর সেই ‘জ্বালাময়ী সত্য’ নিয়ে মুখ খুললেন প্রভা
১৬ বছর পর সেই ‘জ্বালাময়ী সত্য’ নিয়ে মুখ খুললেন প্রভা
প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ...
ট্রাম্পের ইরান চুক্তিতে চাপে নেতানিয়াহু, নির্বাচনের আগে কঠিন সমীকরণ
ট্রাম্পের ইরান চুক্তিতে চাপে নেতানিয়াহু, নির্বাচনের আগে কঠিন সমীকরণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ককে রাজনৈতিক শক্তিতে রূপ দিতে চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু ইরানকে ঘিরে ...
আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন
আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন
চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) আজ দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। ১৬ বছর ...
তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাতক্ষীরার তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকালে মাগুরা ইউনিয়নের বালিয়াদহ কানাইকুড়ি বিলে এই ...
জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ : মোমিন মেহেদী
জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন,  ৫ আগস্টের পর থেকে সাধারণ জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ। তিনি মোহাম্মদপুরে ওসি ও ...
বিএসএফের পুশইনে সহায়তার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে ৭ বাংলাদেশি আটক
বিএসএফের পুশইনে সহায়তার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে ৭ বাংলাদেশি আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র পুশইনে সহায়তা করার অভিযোগে সাত বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। বর্ডার ...
১০
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত!
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত!
ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আসরকে ঘিরে যখন বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই ফুটবলপ্রেমীদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে শীর্ষস্থানীয় গ্লোবাল ...
 
বিশ্বকাপের আমেজে বোদায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের ফুটবল প্রীতি ম্যাচ
বিশ্বকাপের আমেজে বোদায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের ফুটবল প্রীতি ম্যাচ
বিশ্বকাপ ফুটবল ২০২৬ সামনে রেখে পঞ্চগড়ের বোদা হাইস্কুল মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ...
মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি : মোমিন মেহেদী
মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি : মোমিন মেহেদী
মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান মোমিন মেহেদী। ৯ জুন সকালে তোপখানা রোডস্থ বিজয় ...
বন্দরে পণ্য খালাসে গতি আনতে বেসরকারি ল্যাবের দ্বার খুলছে
বন্দরে পণ্য খালাসে গতি আনতে বেসরকারি ল্যাবের দ্বার খুলছে
দেশের বৈদেশিক বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর। এই বন্দরের মাধ্যমে বাংলাদেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়। এছাড়া, দেশের ...
আমি জানি না এ নিউজ কোথা থেকে আসল: শিক্ষামন্ত্রী
আমি জানি না এ নিউজ কোথা থেকে আসল: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‎কোনো বিষয়ের অনার্স কোর্স বন্ধ করার পরিকল্পনা শিক্ষা ...
অনিয়মের তদন্ত চায় সরকার, চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিরোধীদলের
অনিয়মের তদন্ত চায় সরকার, চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিরোধীদলের
ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক মতিঝিল থেকে এবার জাতীয় সংসদে গড়িয়েছে। জাতীয় সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের আনীত জরুরি জনগুরুত্বসম্পন্ন ...
নতুন পে-স্কেল জুলাই থেকেই, বাজেটে আসছে আনুষ্ঠানিক ঘোষণা
নতুন পে-স্কেল জুলাই থেকেই, বাজেটে আসছে আনুষ্ঠানিক ঘোষণা
আগামী অর্থবছর থেকেই নতুন পে-স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী (২০২৬-২৭) অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ সংক্রান্ত ঘোষণা ...
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর ৬ সদস্য নিহত, ৩ জনকে নিয়ে গেছে হামলাকারীরা
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর ৬ সদস্য নিহত, ৩ জনকে নিয়ে গেছে হামলাকারীরা
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় অন্তত ছয়জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন সদস্যকে জিম্মি ...
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা পরিশোধের নামে ভুয়া মোবাইল বার্তা (এসএমএস) ও জাল ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। এসব ...
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটে ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল টাইগাররা। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ...
১০
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি খুব শীঘ্রই সম্পন্ন হতে পারে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ইতিবাচক ইঙ্গিতের পর বিশ্ব বাজারে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com