/ জাতীয় / স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিতের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় উদ্যোগ গ্রহণ জরুরি
স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিতের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় উদ্যোগ গ্রহণ জরুরি
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 4 June, 2026 at 11:27 PM
স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিতের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় উদ্যোগ গ্রহণ জরুরিবর্তমানে পৃথিবী ভয়াবহ জলবায়ু সংকটের মুখোমুখি। বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। পরিবেশ উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলেও তা বেশিরভাগ প্রকল্প ভিত্তিক ও দীর্ঘমেয়াদী নয়। ফলে অধিকাংশ ক্ষেত্রেই এর সুফল সাধারণ জনগণ পান না। স্থানীয় সমস্যা সমাধানে স্থানীয় জনগণের মতামত নিয়ে পরিকল্পনা ও নীতিমালা গ্রহণ করা হলে পরিবেশ সুরক্ষায় টেকসই ফলাফল অর্জন সম্ভব। এছাড়া সরকারের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, কমিউনিটি, বেসরকারি সংগঠন, পরিবার, নারী, শিশু, তরুণসমাজের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

আজ ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, সকাল ১১.০০ টায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন (সিডাব্লিউএফ), ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ (আইডাব্লিউবি) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে আয়োজিত “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে এবং প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আনিছুর রহমান (এমপি)। অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এর প্রফেসর ড. আকতার মাহমুদ, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন (সিডাব্লিউএফ) এর চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরি, এবং পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর সাধারণ সম্পাদক মেজবাহ্ সুমন।

মেজবাহ্ সুমন বলেন, জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের প্রান্তিক জনগণ, নারী, শিশু ও তরুণ প্রজন্ম। উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির ফলে সুপেয় পানির সংকট তৈরি হচ্ছে এবং কৃষি উৎপাদন কমে যাচ্ছে। বনাঞ্চল ও জীববৈচিত্র্য ধ্বংসের কারণে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু সংকটের কারণে নানা তহবিল গঠন করা হলেও এ-ই অর্থ দেশের উপকূলীয় অঞ্চলের জনগণের কাছে সেভাবে পৌছায় না। স্থানীয় সমস্যা সমাধানে স্থানীয় জনগণের মতামত নিয়ে পরিকল্পনা ও নীতিমালা গ্রহণ করা হলে পরিবেশ সুরক্ষায় টেকসই ফলাফল অর্জন সম্ভব।

শাহ ইসরাত আজমেরি বলেন, জলবায়ু সংকটের কারণে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে নারী ও শিশুরা। যার ভয়াবহ ক্ষতিকর প্রভাব পরছে দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর। শিশুদের পরিবার থেকেই পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের শিক্ষা দিতে হবে। ব্যক্তিপর্যায়েও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায় এবং তা পরিচর্যা করে, তবে পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় অবদান রাখা যাবে। স্কুল-কলেজ পর্যায়ে পরিবেশ শিক্ষা ও জলবায়ু সচেতনতা কার্যক্রম জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড. আকতার মাহমুদ বলেন, জলবায়ু বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে জনগণ শহরমুখী হচ্ছে। শহরের উপর বিশাল জনগোষ্ঠীর চাপ সৃষ্টি হচ্ছে। আমরা উন্নয়নের যথার্থ দর্শন বিবেচনায় না নিয়ে তথাকথিত উন্নয়নের নামে ফিক্সড গ্লাস ও শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক দালান নির্মান করছি। মাঠ-পার্ক-জলাধার দখল ভরাট করে ফেলছি। এর ফলে শহরের জলাবদ্ধতা, তাপমাত্রা বৃদ্ধিসহ নানাবিধ জনদূর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। পরিবেশগত বিপর্যয় আমাদের দীর্ঘদিনের অবহেলা ও ব্যর্থতারই সামগ্রিক চিত্র। যে উন্নয়ন হয়ে গেছে তা পুরোপুরি পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু এর নেতিবাচক প্রভাব প্রশমিত করার লক্ষ্যে সবুজায়ন, গণপরিসর, জলাধার বৃদ্ধির উদ্যোগ গ্রহণ জরুরি।

আনিছুর রহমান (এমপি) বলেন, পরিবেশ উন্নয়নে ইতোমধ্যেই সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। জলাবদ্ধতা নিরসন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব পরিবহণ ব্যবস্থা, নগরের সবুজায়ন, মাঠ পার্ক সংরক্ষণে বিভিন্ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিল্প কারখানায় বর্জ্য অপসারণ, নদী দখলমুক্তকরণ, নদী ভাঙ্গন প্রতিহত করা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, জলাশয় সংরক্ষণে নির্দেশনা দেয়া হয়েছে। সরকার টেকসই অবকাঠামো  গঠন, পরিকল্পনা ও বিনিয়োগের উপরও গুরুত্ব দিচ্ছে। কিন্তু সরকারের একার পক্ষে এসব কাজ করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্মের জন্য টেকসই বাংলাদেশ গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

গাউস পিয়ারী বলেন, পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নের পাশাপাশি আইন লঙ্ঘনের জবাবদিহিতাও নিশ্চিত করা জরুরি। শহরমুখী পরিকল্পনা থেকে বের হয়ে এসে বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিতে হবে। জলবায়ু পরিবর্তন কেবলমাত্র পরিবেশগত বিষয় নয় বরং স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা, অর্থনীতি সর্বোপরি টেকসই উন্নয়নের সাথে গভীরভাবে সম্পর্কিত। “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা” শুধু একটি প্রতিপাদ্য নয়, বরং ভবিষ্যৎ পৃথিবীকে বাসযোগ্য রাখার একটি জরুরি আহ্বান। আমাদের সম্মিলিত উদ্যোগই পারে একটি নিরাপদ ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন, রাতে ভোগান্তিতে যাত্রীরা
কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন, রাতে ভোগান্তিতে যাত্রীরা
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।নির্ধারিত ...
পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, পণ্ড করছে বিজিবি
পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, পণ্ড করছে বিজিবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দেশের বিভিন্ন সীমান্তে পুশ-ইনের চেষ্টা অব্যাহত রেখেছে। শুক্রবার (৫ জুন) অর্ধশতাধিক মানুষকে পুশ-ইনের চেষ্টা চালায় তারা। ...
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
জনবান্ধব বাজেট না হলে জনগণ আরো বিক্ষুদ্ধ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘কেমন বাজেট চাই?’ শীর্ষক ...
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
"জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এবং "প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা সদর ও উপকূলীয় উপজেলা ...
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।শুক্রবার সন্ধ্যায় জেলা স্টেডিয়ামে এ ফুলেল শুভেচ্ছা জানানো ...
সংসদের ২য় অধিবেশন: অস্ত্রশস্ত্র-বিস্ফোরক দ্রব্য বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ যেসব এলাকায়
সংসদের ২য় অধিবেশন: অস্ত্রশস্ত্র-বিস্ফোরক দ্রব্য বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ যেসব এলাকায়
আগামী রবিবার (৭ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের ২য় অধিবেশন। অধিবেশন ঘিরে আগামীকাল শনিবার (৬ জুন) রাত ১২টা ...
গভীর আকর্ষণ থেকেই নিখোঁজ তিন কিশোরী, চার দিনপর মোহাম্মদপুরে উদ্ধার
গভীর আকর্ষণ থেকেই নিখোঁজ তিন কিশোরী, চার দিনপর মোহাম্মদপুরে উদ্ধার
রাজধানীর পল্লবী ও তেজগাঁও থানা এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে চার দিন পর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে উদ্ধার করেছে ...
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। শুক্রবার (৫ ...
আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সংবিধান বিষয়ক গবেষণা প্ল্যাটফর্ম কনস্টিটিউশন ওয়াচডগ। গত ২৭ মে ...
১০
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ...
 
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশন ...
চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা প্রদান
চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা প্রদান
চাঁপাইনবাবগঞ্জের কামালপুর সীমান্ত এলাকায় নিজ উদ্দ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার (২৪ মে) জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ...
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আমদানী রফতানীসহ সকল কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। ...
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২
সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে সেনাবাহিনীর চাকরিচ্যুত এক সদস্যকে গ্রেফতার ...
কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী চামড়াশিল্প এখন খাদের কিনারে। কুরবানির ঈদকে কেন্দ্র করে যে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ আবর্তিত হতো, ...
ঈদের ছুটিতে চোরের নজরে ফাঁকা বাসা
ঈদের ছুটিতে চোরের নজরে ফাঁকা বাসা
ঈদুল আজহা ঘিরে ফাঁকা হচ্ছে ঢাকা। নগর জীবনের যান্ত্রিকতা একপাশে রেখে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ...
এক মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩৫ শতাংশ, মোট মামলার প্রায় অর্ধেকের আইনি ভিত্তি অজানা
এক মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩৫ শতাংশ, মোট মামলার প্রায় অর্ধেকের আইনি ভিত্তি অজানা
এপ্রিল মাসে সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার সংখ্যা এক মাসের ব্যবধানে ৩৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ...
পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’, স্কুল ফিডিংয়ে ‘থ্রি-স্ট্রাইক’ নীতি!
পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’, স্কুল ফিডিংয়ে ‘থ্রি-স্ট্রাইক’ নীতি!
দেশের ১৫১টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পে পচা, বাসি ও নিম্নমানের খাবার সরবরাহ ঠেকাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে ...
৬ জেলায় সড়কে ঝরল ২৭ প্রাণ
৬ জেলায় সড়কে ঝরল ২৭ প্রাণ
দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকাল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ...
১০
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? জানুন দূর করার ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? জানুন দূর করার ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্য এখন খুব সাধারণ একটি সমস্যা, যা অনিয়মিত খাবার, কম পানি পান, ব্যস্ত জীবনযাপন এবং শারীরিক নিষ্ক্রিয়তার কারণে দেখা দেয়। ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com