/ শিক্ষা / ফল প্রকাশের এক মাস পর ‘জালিয়াতি’র অভিযোগ, অনিশ্চয়তায় ১৪ হাজার প্রার্থী!
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে নতুন জট
ফল প্রকাশের এক মাস পর ‘জালিয়াতি’র অভিযোগ, অনিশ্চয়তায় ১৪ হাজার প্রার্থী!
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 3 June, 2026 at 2:47 PM
ফল প্রকাশের এক মাস পর ‘জালিয়াতি’র অভিযোগ, অনিশ্চয়তায় ১৪ হাজার প্রার্থী!বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশের প্রায় দেড় মাস পর ‘জালিয়াতি’ ও ‘অনিয়মের’ অভিযোগ উঠেছে। খোদ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ইঙ্গিত দিয়েছেন যে, তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা মিললে পুরো পরীক্ষা বাতিল করে পুনরায় আয়োজন করা হতে পারে। নিয়োগের চূড়ান্ত ধাপে এসে এমন অনিশ্চয়তার মুখে পড়েছেন পরীক্ষায় উত্তীর্ণ ১৪ হাজারেরও বেশি প্রার্থী, যারা বর্তমানে মৌখিক পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। ফল প্রকাশের এত দীর্ঘ সময় পর কেন অনিয়মের অভিযোগ সামনে এলো, সেই প্রশ্নও তুলছেন তারা।
অন্যদিকে, এই বৃহৎ নিয়োগ কার্যক্রমের দায়িত্বে থাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-ও বিষয়টি নিয়ে নীরব রয়েছে। ফল প্রকাশের পর থেকে মৌখিক পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা দেয়নি সংস্থাটি। এছাড়া, বর্তমানে এনটিআরসিএ-তে নিয়মিত চেয়ারম্যান না থাকায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারছেন না কর্মকর্তারা। একই সঙ্গে পরীক্ষায় কী ধরনের অনিয়ম বা জালিয়াতির অভিযোগ উঠেছে, অভিযোগের ভিত্তি কী এবং তদন্ত কত দূর এগিয়েছে— এসব গুরুত্বপূর্ণ প্রশ্নেরও সুনির্দিষ্ট উত্তর মিলছে না। ফলে নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ ক্রমেই বাড়ছে।
জানা গেছে, দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগে কেন্দ্রীয় পরীক্ষা চালুর উদ্যোগটি ছিল শিক্ষা খাতে একটি বড় নীতিগত পরিবর্তন। স্বাধীনতার পর থেকে পাঁচ দশকেরও বেশি সময় ধরে এসব পদে নিয়োগ দিয়ে আসছিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বা গভর্নিং বডি। ফলে বিভিন্ন সময়ে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব, আর্থিক লেনদেন এবং যোগ্যতার পরিবর্তে পছন্দের প্রার্থী নিয়োগের অভিযোগ উঠেছে। বিশেষ করে প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সুপার নিয়োগকে কেন্দ্র করে অসংখ্য অভিযোগ আদালত পর্যন্ত গড়িয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এমপিওভুক্ত শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে অনেক আগেই এনটিআরসিএর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিবন্ধন পরীক্ষা ও গণবিজ্ঞপ্তিভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালু করা হয়। বর্তমানে শিক্ষক নিয়োগের প্রায় পুরো প্রক্রিয়াই কেন্দ্রীয়ভাবে সম্পন্ন হলেও প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের ক্ষমতা পরিচালনা কমিটির হাতেই ছিল। ফলে নিয়োগ ব্যবস্থায় একটি দ্বৈত কাঠামো তৈরি হয়েছিল, যা অনেক ক্ষেত্রে জবাবদিহিতা ও পেশাদারিত্বের পথে বাধা হয়ে দাঁড়ায়।
এ পরিস্থিতিতে প্রথমবারের মতো প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগকে এনটিআরসিএর আওতায় আনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্টদের আশা ছিল, এর মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব নির্বাচন ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ায় অধিক স্বচ্ছতা নিশ্চিত হবে।
এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ কার্যক্রম স্থগিত করে। একই সঙ্গে ভবিষ্যতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারসহ এসব পদে নিয়োগ এনটিআরসিএর মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।
পরে চলতি বছরের ২৯ জানুয়ারি প্রথমবারের মতো এসব পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ওই বিজ্ঞপ্তিতে ১৩ হাজার ৫৯৯টি শূন্য পদের বিপরীতে আবেদন আহ্বান করা হয়। সে সময় প্রধান শিক্ষক পদে আবেদনের জন্য ন্যূনতম ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নির্ধারণ করা হয়েছিল।
তবে, প্রথম বিজ্ঞপ্তি প্রকাশের পর গত ১০ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালায় বড় ধরনের সংশোধন আনে। নতুন সরকারের পরিপত্র অনুযায়ী স্কুল ও কলেজের শীর্ষ পদ— অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে আবেদনের জন্য ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়।
অভিজ্ঞতার এই নতুন শর্তের কারণে আগের বিজ্ঞপ্তিতে আবেদন করা অনেক প্রার্থী অযোগ্য হয়ে পড়েন। ফলে জানুয়ারিতে প্রকাশিত বিজ্ঞপ্তি বাতিল করতে বাধ্য হয় এনটিআরসিএ। পরবর্তীতে সংশোধিত যোগ্যতার ভিত্তিতে গত ২৫ মার্চ ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬’-এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নতুন বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা নির্ধারণ করা হয় ১২ হাজার ৯৫১টি। এ বিজ্ঞপ্তির আওতায় ২৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নতুন করে আবেদন গ্রহণ করা হয়। একই সঙ্গে আগের বিজ্ঞপ্তির কারণে অযোগ্য হয়ে পড়া প্রার্থীদের আবেদন ফি ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু করা হয়।
এনটিআরসিএর তথ্য অনুযায়ী, ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানে ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ৩ হাজার ১৩১টি পদ ছিল। আবেদনকারীদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৩৫১ জন এবং নারী প্রার্থী ছিলেন ৫ হাজার ৭১৮ জন।
সবশেষ গত ১৮ এপ্রিল ঢাকার নয়টি কেন্দ্রে চারটি গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এনটিআরসিএ কার্যালয়ে একটি বিশেষ কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছিল। পরীক্ষার আগে এনটিআরসিএ’র তৎকালীন চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম একাধিকবার বলেছিলেন, এটি শুধু একটি নিয়োগ কার্যক্রম নয়, বরং একটি বড় কর্মযজ্ঞ। নিয়োগে কোনো ধরনের প্রভাব, সুপারিশ বা অনিয়মের সুযোগ থাকবে না বলেও তিনি দাবি করেছিলেন। এমনকি জুন মাসের মধ্যেই পুরো নিয়োগ কার্যক্রম শেষ করার আশাবাদও ব্যক্ত করেছিলেন তিনি।
পরীক্ষার চার দিনের মাথায়, ২২ এপ্রিল ফল প্রকাশ করা হয়। এনটিআরসিএর তথ্যমতে, পরীক্ষায় অংশ নেওয়া ৪৮ হাজার ১৪৬ জনের মধ্যে ১৪ হাজার ৯৪২ জন উত্তীর্ণ হন। ফল প্রকাশের সময় জানানো হয়েছিল, উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে। কিন্তু ফল প্রকাশের পর দীর্ঘ সময় পার হলেও এখনও ভাইভার কোনো সূচি প্রকাশ করা হয়নি।
এমন অবস্থায় সম্প্রতি শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান। একই সঙ্গে তিনি বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পুরো পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার বিষয়টিও বিবেচনায় আনা হবে।
মন্ত্রীর এই বক্তব্য প্রকাশ্যে আসার পরপরই দেশজুড়ে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। কারণ, দীর্ঘ প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া, লিখিত পরীক্ষা এবং ফল প্রকাশের ধাপ পেরিয়ে তারা এখন মৌখিক পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। এমন অবস্থায় পুরো পরীক্ষা বাতিলের সম্ভাবনার কথা সামনে আসায় অনেকেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উত্তীর্ণ প্রার্থী বলেন, আমরা সরকার নির্ধারিত নিয়ম ও যোগ্যতার ভিত্তিতে আবেদন করেছি এবং কঠোর প্রতিযোগিতার মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছি। এই নিয়োগ পরীক্ষাকে ঘিরে শুরু থেকেই নানা জটিলতা ছিল। প্রথম বিজ্ঞপ্তি বাতিল, যোগ্যতার শর্ত পরিবর্তন, নতুন করে আবেদন গ্রহণ এবং পরীক্ষার সময়সূচি নির্ধারণসহ সবকিছু মিলিয়ে দীর্ঘ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। এরপর লিখিত পরীক্ষায় অংশ নিয়ে ফল প্রকাশের পর আশা করেছিলাম, নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ হবে। কিন্তু এখন আবার পরীক্ষা বাতিলের সম্ভাবনার কথা শুনে হতাশ হয়ে পড়েছি।
ময়মনসিংহ বিভাগের একজন উত্তীর্ণ প্রার্থী বলেন, এই পরীক্ষার জন্য আমি চাকরির পাশাপাশি নিয়মিত পড়াশোনা করেছি। পরীক্ষা দিতে জেলা শহর থেকে ঢাকায় আসতে হয়েছে, থাকা-খাওয়ার খরচ হয়েছে। এখন যদি আবার শুরু থেকে পুরো প্রক্রিয়া করতে হয়, তাহলে সেটা আমাদের জন্য খুবই কষ্টকর হবে।
রাজশাহীর আরেকজন প্রার্থী বলেন, ফল প্রকাশের আগে বা পরীক্ষার পরপরই যদি কোনো অনিয়মের তথ্য পাওয়া যেত, তাহলে সেটি যাচাই করা যেত। কিন্তু ফল প্রকাশের দেড় মাস পর এসে পুরো পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলায় আমরা হতবাক। এতে শুধু নিয়োগ প্রক্রিয়াই নয়, পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।
কেউ কেউ আবার অভিযোগের প্রকৃতি সম্পর্কে স্পষ্ট তথ্য না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, কী ধরনের জালিয়াতি বা অনিয়মের অভিযোগ উঠেছে, কতজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তদন্ত কোন পর্যায়ে আছে— এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে গুঞ্জন ও অনিশ্চয়তা আরও বাড়ছে।
আরেক উত্তীর্ণ প্রার্থী বলেন, যদি কেউ অসদুপায় অবলম্বন করে থাকে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু কয়েকজনের সম্ভাব্য অপরাধের দায়ে হাজার হাজার সৎ ও মেধাবী প্রার্থীকে আবার পরীক্ষার মুখোমুখি করা কতটা ন্যায়সঙ্গত হবে, সেটিও বিবেচনা করা প্রয়োজন। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত।

জালিয়াতির বিষয়ে স্পষ্ট অবস্থান জানায়নি সরকার, সিদ্ধান্তহীনতায় এনটিআরসিএ

প্রথমবারের মতো আয়োজিত বড় নিয়োগ পরীক্ষায় কী ধরনের অনিয়ম বা জালিয়াতি হয়েছে, সে বিষয়ে এখনও সরকারের উচ্চপর্যায় কিংবা সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে, জালিয়াতির ধরন কিংবা সরকারের চলমান তদন্তের অগ্রগতি সম্পর্কে তারা কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএর কয়েকজন কর্মকর্তা জানান, পরীক্ষায় কী ধরনের জালিয়াতি হয়েছে বা কোন প্রক্রিয়ায় তদন্ত চলছে— এ বিষয়ে তাদের কাছেও বিস্তারিত কোনো তথ্য নেই।
এদিকে, প্রতিষ্ঠানপ্রধান নিয়োগসংক্রান্ত ভাইভা কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক সম্প্রতি জানিয়েছেন, মৌখিক পরীক্ষার বিষয়ে এখনও কোনো নতুন অগ্রগতি নেই। এছাড়া, নিয়মিত চেয়ারম্যান না থাকায় এনটিআরসিএর প্রশাসনিক কার্যক্রমেও কিছুটা সিদ্ধান্তহীন পরিস্থিতি বিরাজ করছে। গত ২৬ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার এক প্রজ্ঞাপনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে এনটিআরসিএর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাজা মো. আব্দুল হাইকে বদলিপূর্বক প্রেষণে এনটিআরসিএর চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে, নতুন চেয়ারম্যান এখনও দায়িত্ব গ্রহণ করেননি। ফলে প্রতিষ্ঠানটির দৈনন্দিন প্রশাসনিক ও পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। এ অবস্থায় পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন সদস্য মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এসব বিষয়ে বক্তব্য নিতে অতিরিক্ত দায়িত্বে থাকা চেয়ারম্যান মুহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ত্রুটি প্রমাণিত হলে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষক নিবন্ধন ও প্রধান শিক্ষক-অধ্যক্ষ নিয়োগ ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ পরীক্ষার বিষয়ে বিভিন্ন মহল থেকে ত্রুটির অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কোনো ধরনের ত্রুটি প্রমাণিত হলে পুরো পরীক্ষাই বাতিল করা হবে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, বর্তমানে প্রধান শিক্ষক নিয়োগে ব্যবস্থাপনা কমিটির কোনো ভূমিকা নেই। আগে যেভাবে ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হতো, এখন সেই সুযোগ নেই। সরকার সরাসরি পরীক্ষা নিয়ে নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
ড. মিলন বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগে তড়িঘড়ি করে ১৪ হাজার ৫০০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দিয়েছে। এই নিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো তদন্ত করা হয়েছে। কোথাও অভিযোগের সত্যতা মিলেছে, কোথাও মেলেনি। ডিসিদের মাধ্যমে ভাইভা নেওয়াসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে শেষ পর্যন্ত নিয়োগপ্রাপ্তদের বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, তাদের জন্য দুই বছরের পর্যবেক্ষণকাল (প্রভিশন) থাকবে।
তিনি বলেন, ওই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম শতভাগ প্রমাণ করা সম্ভব হয়নি। তবে প্রশ্ন হলো, এত দ্রুত নিয়োগ দেওয়ার প্রয়োজন কী ছিল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি জানা থাকলেও তারা বিষয়টি পরবর্তী সরকারের জন্য রেখে যায়নি। দ্রুত সাক্ষাৎকার নিয়ে নিয়োগ সম্পন্ন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে শিক্ষামন্ত্রীর জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। পরে এ বিষয়ে জানতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হোয়াটসঅ্যাপে পাঁচটি প্রশ্ন পাঠানো হয়। তবে, প্রতিবেদন লেখা পর্যন্ত সেসব প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি।
এছাড়া, মঙ্গলবার (২ জুন) শিক্ষামন্ত্রীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বৈঠকে রয়েছেন বলে জানানো হয়। ফলে অভিযোগের প্রকৃতি, তদন্তের অগ্রগতি এবং পরীক্ষা বাতিলের সম্ভাবনা সম্পর্কে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন, রাতে ভোগান্তিতে যাত্রীরা
কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন, রাতে ভোগান্তিতে যাত্রীরা
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।নির্ধারিত ...
পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, পণ্ড করছে বিজিবি
পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, পণ্ড করছে বিজিবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দেশের বিভিন্ন সীমান্তে পুশ-ইনের চেষ্টা অব্যাহত রেখেছে। শুক্রবার (৫ জুন) অর্ধশতাধিক মানুষকে পুশ-ইনের চেষ্টা চালায় তারা। ...
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
জনবান্ধব বাজেট না হলে জনগণ আরো বিক্ষুদ্ধ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘কেমন বাজেট চাই?’ শীর্ষক ...
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
"জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এবং "প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা সদর ও উপকূলীয় উপজেলা ...
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।শুক্রবার সন্ধ্যায় জেলা স্টেডিয়ামে এ ফুলেল শুভেচ্ছা জানানো ...
সংসদের ২য় অধিবেশন: অস্ত্রশস্ত্র-বিস্ফোরক দ্রব্য বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ যেসব এলাকায়
সংসদের ২য় অধিবেশন: অস্ত্রশস্ত্র-বিস্ফোরক দ্রব্য বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ যেসব এলাকায়
আগামী রবিবার (৭ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের ২য় অধিবেশন। অধিবেশন ঘিরে আগামীকাল শনিবার (৬ জুন) রাত ১২টা ...
গভীর আকর্ষণ থেকেই নিখোঁজ তিন কিশোরী, চার দিনপর মোহাম্মদপুরে উদ্ধার
গভীর আকর্ষণ থেকেই নিখোঁজ তিন কিশোরী, চার দিনপর মোহাম্মদপুরে উদ্ধার
রাজধানীর পল্লবী ও তেজগাঁও থানা এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে চার দিন পর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে উদ্ধার করেছে ...
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। শুক্রবার (৫ ...
আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সংবিধান বিষয়ক গবেষণা প্ল্যাটফর্ম কনস্টিটিউশন ওয়াচডগ। গত ২৭ মে ...
১০
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ...
 
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশন ...
চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা প্রদান
চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা প্রদান
চাঁপাইনবাবগঞ্জের কামালপুর সীমান্ত এলাকায় নিজ উদ্দ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার (২৪ মে) জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ...
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আমদানী রফতানীসহ সকল কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। ...
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২
সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে সেনাবাহিনীর চাকরিচ্যুত এক সদস্যকে গ্রেফতার ...
কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী চামড়াশিল্প এখন খাদের কিনারে। কুরবানির ঈদকে কেন্দ্র করে যে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ আবর্তিত হতো, ...
ঈদের ছুটিতে চোরের নজরে ফাঁকা বাসা
ঈদের ছুটিতে চোরের নজরে ফাঁকা বাসা
ঈদুল আজহা ঘিরে ফাঁকা হচ্ছে ঢাকা। নগর জীবনের যান্ত্রিকতা একপাশে রেখে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ...
এক মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩৫ শতাংশ, মোট মামলার প্রায় অর্ধেকের আইনি ভিত্তি অজানা
এক মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩৫ শতাংশ, মোট মামলার প্রায় অর্ধেকের আইনি ভিত্তি অজানা
এপ্রিল মাসে সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার সংখ্যা এক মাসের ব্যবধানে ৩৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ...
পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’, স্কুল ফিডিংয়ে ‘থ্রি-স্ট্রাইক’ নীতি!
পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’, স্কুল ফিডিংয়ে ‘থ্রি-স্ট্রাইক’ নীতি!
দেশের ১৫১টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পে পচা, বাসি ও নিম্নমানের খাবার সরবরাহ ঠেকাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে ...
৬ জেলায় সড়কে ঝরল ২৭ প্রাণ
৬ জেলায় সড়কে ঝরল ২৭ প্রাণ
দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকাল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ...
১০
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? জানুন দূর করার ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? জানুন দূর করার ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্য এখন খুব সাধারণ একটি সমস্যা, যা অনিয়মিত খাবার, কম পানি পান, ব্যস্ত জীবনযাপন এবং শারীরিক নিষ্ক্রিয়তার কারণে দেখা দেয়। ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com