/ রাজনীতি / স্থানীয় সরকার নির্বাচন: সিটিতেও এনসিপির শেষ ভরসা ‘জোট’
স্থানীয় সরকার নির্বাচন: সিটিতেও এনসিপির শেষ ভরসা ‘জোট’
নতুন বার্তা, ঢাকা:
Published : Monday, 1 June, 2026 at 11:43 PM, Update: 03.06.2026 12:49:18 AM
স্থানীয় সরকার নির্বাচন: সিটিতেও এনসিপির শেষ ভরসা ‘জোট’জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ১১ দলীয় জোটের সঙ্গে ভোট করার পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বর্তমানে এককভাবে প্রার্থী ঘোষণা করে মাঠ গোছালেও, শেষ পর্যন্ত তাদের মূল ভরসা জোটেই। বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনে জোটের বিকল্প দেখছে না গণঅভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা নতুন এই দলটি।
মাঠপর্যায়ে সংগঠন তুলনামূলক দুর্বল থাকা এবং এককভাবে নির্বাচনী প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হওয়ায়, এনসিপি এখন জোটগতভাবে অংশ নেওয়াকেই সবচেয়ে কার্যকর পথ হিসেবে দেখছে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে। 
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন ১১ দলীয় জোট একসঙ্গে করলে, তা নির্বাচনের তফসিল দেওয়ার আগে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হতে পারে। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তখন সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, তার আগ পর্যন্ত এনসিপির প্রার্থীরা এককভাবেই প্রচার-প্রচারণা চালিয়ে যাবেন। তফসিল ঘোষণার পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’
তিনি উদাহরণ দিয়ে আরও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতসহ অন্যান্য দলও ৩০০ আসনে প্রার্থী দিয়েছিল। পরে জোটের স্বার্থে অনেক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। এখন আমাদের একক প্রার্থী ঘোষণার বিষয়টিও ঠিক সেরকমই ধরতে পারেন।’
দলটির একাধিক নেতা জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। এখানে প্রভাবশালী প্রার্থী, স্থানীয় শক্তি, অর্থনৈতিক সক্ষমতা এবং এলাকার ভোটব্যাংক বড় ভূমিকা রাখে। এসব জায়গায় এনসিপি এখনও পুরোপুরি প্রস্তুত নয়। ফলে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা বা সিটি কর্পোরেশনভিত্তিক জোটের সম্ভাবনা খতিয়ে দেখছে তারা।
এনসিপির কেন্দ্রীয় এক নেতা বলেন, ‘আমরা মাঠে কাজ করছি, কিন্তু স্থানীয় নির্বাচন হলো শক্তির পরীক্ষা। একা লড়াই করলে অনেক জায়গায় আমাদের প্রার্থী দাঁড়ানোর মতো অবস্থাও থাকবে না। তাই জোটই এখন সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত।’

৫ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা

জানা গেছে, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাকি সাতটি সিটি কর্পোরেশনেও শিগগিরই প্রার্থী ঘোষণা করা হবে। এছাড়া, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য ইতোমধ্যে ২০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি৷
ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়বেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এছাড়া, কুমিল্লা সিটি কর্পোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি কর্পোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজাল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তবে, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে ১১ দল মিলে একটি নির্বাচনী সমঝোতা বা জোট গড়ে তুলেছিল। এই জোটের মূল উদ্দেশ্য ছিল সংস্কারের রাজনীতিকে ত্বরান্বিত করা। তবে, নির্বাচন শেষ হওয়ার পর বিএনপির সংস্কারবিরোধী অবস্থান এবং সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ না করার মাধ্যমে বিএনপি মূলত নিজেদের বাইরের সংস্কারপন্থী দলগুলোকে আলাদা অবস্থানে ঠেলে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘১১ দলের এই জোট এখনও বজায় রয়েছে। তবে, স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার সম্ভাবনা কিছুটা কম। কারণ, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না। ফলে জোটভুক্ত দলগুলো বিভিন্ন এলাকায় নিজেদের স্বতন্ত্র প্রার্থী দিতে পারে। যদিও নির্বাচনী জোট বহাল রাখার স্বার্থে স্থানীয় সরকার নির্বাচনেও সমন্বয় করে কাজ করার সুযোগ রয়েছে।’

জামায়াতের সঙ্গে জোটের সমীকরণ

দলীয় সূত্র জানায়, এনসিপি ইতোমধ্যে জাতীয় নির্বাচনের রাজনীতিতেও জোটকে গুরুত্ব দিয়েছে। গত জাতীয় নির্বাচনে দলটি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে নির্বাচনী মাঠে অংশ নিয়েছিল এবং সংসদের ছয়টি আসনে বিজয় লাভ করেছিল। সেই ধারাবাহিকতা রাখতে স্থানীয় সরকার নির্বাচনেও জোটভিত্তিক কৌশলকে সামনে আনছে দলটি।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে পারলে এনসিপি ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে পারবে। অন্যদিকে, জামায়াতও সংগঠনকে মাঠে আরও সক্রিয় রাখতে এই জোটকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। সবমিলিয়ে, ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ সিটিতে ভাগাভাগি করে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা এনসিপি-জামায়াত জোটের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে এনসিপি যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচনের ধরন আলাদা। জাতীয় নির্বাচনে একটি সামগ্রিক রাজনৈতিক লক্ষ্য থাকে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় প্রভাব ও নেতাকর্মীদের শক্ত অবস্থান বেশি গুরুত্ব পায়। তাই স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে জাতীয় রাজনীতির সম্পর্ক তুলনামূলক কম।
তিনি বলেন, যদি ১১ দলের জোট স্থানীয় সরকার নির্বাচনেও ঐক্য ধরে রাখতে পারে, তাহলে তা জোটের জন্য ইতিবাচক হবে। কিন্তু জোটসমর্থিত প্রার্থীরা যদি একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে ভবিষ্যতে এই জোট দুর্বল হয়ে যেতে পারে, এমনকি ভেঙেও যেতে পারে।

সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হচ্ছে ভোট

এদিকে, স্থানীয় সরকার নির্বাচন কবে আয়োজন করা হবে, তার সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এর আগেই সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভার প্রার্থীদের নাম ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি। সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে একটি নেতিবাচক বার্তা গিয়েছিল যে, হয়তো দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে না।
তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এ বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। আগামী এক বছরের মধ্যে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন শেষ করা হবে।
কোন নির্বাচন আগে হবে— এ বিষয়ে তিনি বলেন, বাজেট প্রাপ্তিসাপেক্ষে কোন নির্বাচন আগে হবে তা ঠিক করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এরপর ধাপে ধাপে বেশি বাজেটের নির্বাচনগুলো সম্পন্ন করা হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন, রাতে ভোগান্তিতে যাত্রীরা
কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন, রাতে ভোগান্তিতে যাত্রীরা
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।নির্ধারিত ...
পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, পণ্ড করছে বিজিবি
পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, পণ্ড করছে বিজিবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দেশের বিভিন্ন সীমান্তে পুশ-ইনের চেষ্টা অব্যাহত রেখেছে। শুক্রবার (৫ জুন) অর্ধশতাধিক মানুষকে পুশ-ইনের চেষ্টা চালায় তারা। ...
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
জনবান্ধব বাজেট না হলে জনগণ আরো বিক্ষুদ্ধ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘কেমন বাজেট চাই?’ শীর্ষক ...
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
"জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এবং "প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা সদর ও উপকূলীয় উপজেলা ...
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।শুক্রবার সন্ধ্যায় জেলা স্টেডিয়ামে এ ফুলেল শুভেচ্ছা জানানো ...
সংসদের ২য় অধিবেশন: অস্ত্রশস্ত্র-বিস্ফোরক দ্রব্য বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ যেসব এলাকায়
সংসদের ২য় অধিবেশন: অস্ত্রশস্ত্র-বিস্ফোরক দ্রব্য বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ যেসব এলাকায়
আগামী রবিবার (৭ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের ২য় অধিবেশন। অধিবেশন ঘিরে আগামীকাল শনিবার (৬ জুন) রাত ১২টা ...
গভীর আকর্ষণ থেকেই নিখোঁজ তিন কিশোরী, চার দিনপর মোহাম্মদপুরে উদ্ধার
গভীর আকর্ষণ থেকেই নিখোঁজ তিন কিশোরী, চার দিনপর মোহাম্মদপুরে উদ্ধার
রাজধানীর পল্লবী ও তেজগাঁও থানা এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে চার দিন পর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে উদ্ধার করেছে ...
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। শুক্রবার (৫ ...
আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সংবিধান বিষয়ক গবেষণা প্ল্যাটফর্ম কনস্টিটিউশন ওয়াচডগ। গত ২৭ মে ...
১০
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ...
 
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশন ...
চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা প্রদান
চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা প্রদান
চাঁপাইনবাবগঞ্জের কামালপুর সীমান্ত এলাকায় নিজ উদ্দ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার (২৪ মে) জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ...
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আমদানী রফতানীসহ সকল কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। ...
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২
সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে সেনাবাহিনীর চাকরিচ্যুত এক সদস্যকে গ্রেফতার ...
কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী চামড়াশিল্প এখন খাদের কিনারে। কুরবানির ঈদকে কেন্দ্র করে যে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ আবর্তিত হতো, ...
ঈদের ছুটিতে চোরের নজরে ফাঁকা বাসা
ঈদের ছুটিতে চোরের নজরে ফাঁকা বাসা
ঈদুল আজহা ঘিরে ফাঁকা হচ্ছে ঢাকা। নগর জীবনের যান্ত্রিকতা একপাশে রেখে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ...
এক মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩৫ শতাংশ, মোট মামলার প্রায় অর্ধেকের আইনি ভিত্তি অজানা
এক মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩৫ শতাংশ, মোট মামলার প্রায় অর্ধেকের আইনি ভিত্তি অজানা
এপ্রিল মাসে সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার সংখ্যা এক মাসের ব্যবধানে ৩৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ...
পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’, স্কুল ফিডিংয়ে ‘থ্রি-স্ট্রাইক’ নীতি!
পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’, স্কুল ফিডিংয়ে ‘থ্রি-স্ট্রাইক’ নীতি!
দেশের ১৫১টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পে পচা, বাসি ও নিম্নমানের খাবার সরবরাহ ঠেকাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে ...
৬ জেলায় সড়কে ঝরল ২৭ প্রাণ
৬ জেলায় সড়কে ঝরল ২৭ প্রাণ
দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকাল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ...
১০
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? জানুন দূর করার ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? জানুন দূর করার ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্য এখন খুব সাধারণ একটি সমস্যা, যা অনিয়মিত খাবার, কম পানি পান, ব্যস্ত জীবনযাপন এবং শারীরিক নিষ্ক্রিয়তার কারণে দেখা দেয়। ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com