/ রাজনীতি / রাজস্ব তহবিল থেকে টাকা নেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
রাজস্ব তহবিল থেকে টাকা নেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 31 May, 2026 at 12:42 AM
রাজস্ব তহবিল থেকে টাকা নেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে মোট ২৫ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।
এ বিষয়ে শনিবার (৩০ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে লাইভে এসে ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। এতে শিরোনাম হিসেবে তিনি যুক্ত করেন- ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
আসিফ মাহমুদ বলেন, ‘একটা বিষয় হয়তো আপনারা সবাই শিরোনামে দেখছেন যে, ২৫ কোটি টাকা নিয়ে গেছেন আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ। এর মধ্যে ১৫ কোটি নিয়ে গেছেন আসিফ মাহমুদ আর ১০ কোটি নিয়ে গেছেন হাসনাত আবদুল্লাহ। তো শিরোনাম দেখে আবার সবাই একটু প্যারা খেতে পারেন। যেমন- ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছেন তারেক রহমান। এটা অনেকটা এ রকমই, আগামী দিনে আমরা শুনছি যে বাজেট ধরা হবে বা প্রস্তাবিত বাজেটটা আসবে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার। এটা তো সরকার বরাদ্দ করছে যে, এক বছরে এই বাজেট তারা নির্দিষ্ট কিছু খাতে খরচ করবে। সেটা যদি এখন আমি বলি যে, ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছেন তারেক রহমান, এমনভাবে বলা যে তার মানে পকেটে করে নিয়ে যাচ্ছেন, তাহলে এটা যেমন হাস্যকর এবং মানহানিকর শোনাবে, ঠিক একই রকম একটা স্টেটমেন্ট আজকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে এসেছে।’
এনসিপির মুখপাত্র জানান, স্থানীয় সরকার বিভাগ এবং সমবায় মন্ত্রণালয়ের বাজেট গত অর্থবছরে ছিল মোট ৪২ থেকে ৪৩ হাজার কোটি টাকার মতো এবং আগের অর্থবছরে ছিল প্রায় ৪৫ হাজার কোটি টাকার মতো। এই অর্থের মধ্যে একটা অংশ স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দ। এটা যে কোনো স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী, সচিব বা প্রতিমন্ত্রী দিতে পারেন। প্রয়োজনে যদি তিনি অনুভব করেন যে, এখানে এটার প্রয়োজন আছে বা কোনো প্রজেক্টের জন্য, তবে সেটা বরাদ্দ দিতে পারেন। এর বাইরে তো সাধারণ বরাদ্দ আছেই। সাধারণ বরাদ্দটা সাধারণত অনুপাত অনুযায়ী ঠিক হয়ে থাকে। যেমন- কুমিল্লা একটা জেলা, ফেনী একটা জেলা। কিন্তু কুমিল্লা জেলাতে উপজেলার পরিমাণ ফেনীর থেকে অনেক বেশি। তো কয়টা উপজেলা আছে, জনসংখ্যা কত, ভোটার সংখ্যা কত- সেটা বিবেচনায় নিয়ে অনুপাত অনুযায়ী সাধারণ বরাদ্দটা বিভক্ত করা হয়।
আসিফ মাহমুদ বলেন, এই বরাদ্দটা পাঁচটা খাতে যায়- জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশন। এটা প্রতিবছর নির্দিষ্ট বরাদ্দ থাকে, যা চার কিস্তিতে অবমুক্ত করা হয়। জেলা পরিষদের যিনি প্রশাসক থাকেন, অন্তর্বর্তী সরকারের সময় ডিসিরা ছিলেন পদাধিকার বলে, এখন প্রশাসক বিএনপি নেতাদের নিয়োগ দিয়েছে, তার সভাপতিত্বে একটা কমিটি আসলে নির্ধারণ করে যে খরচটা কীভাবে করা হবে। তারা সেটা বসে নির্ধারণ করেন এবং চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের জন্য আবার মন্ত্রণালয়ে পাঠান। 
এনসিপির এ নেতা বলেন, ‘কুমিল্লার প্রশাসক প্রথমত একেবারেই কাঁচা একটা মিথ্যা কথা বলেছেন। সেটি হচ্ছে রাজস্ব খাত। রাজস্ব খাত থেকে কারও এলাকায় কোনো ধরনের বরাদ্দ নিয়ে যাওয়ার কারও কোনো সুযোগ নেই। রাজস্ব খাতের বাজেট বছরের শুরুতেই জেলা পরিষদ ঠিক করে যে, তারা কোথায় কতটুকু খরচ করবে। এটা মূলত এডিপির বিশেষ বরাদ্দ। তো উনি এটাকে রাজস্ব খাতের সঙ্গে গুলিয়ে ফেলেছেন।’
‘এই বিশেষ বরাদ্দটা সাধারণত ১০০ থেকে ১২৫ কোটি টাকার মতো হয়। এই বরাদ্দ দেওয়ার এখতিয়ারটা মন্ত্রী বা উপদেষ্টার হাতে থাকে। আমি যখন দায়িত্বে ছিলাম, স্বাভাবিকভাবেই আমি সারাদেশে এটা দিয়েছি। এটার চর্চা হচ্ছে অনুরোধ বা আবেদনের ভিত্তিতে। আপনারা অনেকেই অনেক আবেদন করেন যে আমাদের গ্রামের এই রাস্তাটা করা খুব প্রয়োজন। সেই আবেদনগুলো উপজেলা বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে মন্ত্রণালয়ে আসে। মন্ত্রণালয় এগুলো আর্কাইভ করে এবং উপদেষ্টা বা মন্ত্রী সেই আর্কাইভ থেকে বরাদ্দের সিদ্ধান্ত নেন। বরাদ্দ দেওয়া মানেই শেষ না। বরাদ্দ দেওয়ার পরও ওই জেলার প্রশাসক বা চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি বসে ঠিক করে যে এই টাকাটা কোন কোন খাতে খরচ করা হবে,’ যোগ করেন আসিফ মাহমুদ।
উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘আমি ফেব্রুয়ারি, ২০২৫ সালের কুমিল্লা জেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী দেখাতে পারি। সেখানে উপস্থিতির তালিকা, আলোচ্য সূচি ও চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনার বিস্তারিত আছে। সেখানে বিশেষ বরাদ্দের টাকা কোথায় খরচ হবে তা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। যেমন- সোলার লাইট স্থাপনের জন্য ১ কোটি ১৪ লাখ টাকা, কর্মহীন অসহায় ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে ৬২ লাখ টাকা এবং ১০৪টি বিদ্যালয় ও ১৪টি কলেজের আসবাবপত্রের জন্য ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছেন। সিটি করপোরেশনের বিভিন্ন মসজিদে বরাদ্দের সিদ্ধান্তও ওখানেই হয়েছে। যেমন- মদিনা মসজিদ, ৮ নম্বর ওয়ার্ডে ৫ লাখ টাকা। এই সব টাকা ই-টেন্ডারিং প্রক্রিয়ার মাধ্যমে এবং পিপিআর অনুযায়ী ব্যয় করতে হবে। এই টাকা আপনি কাউকে ক্যাশ হাতে দিতে পারবেন না। একইভাবে জুন, ২০২৫ সালের সভায় দাউদকান্দি, নাঙ্গলকোট, চৌদ্দগ্রামসহ বিভিন্ন উপজেলায় মসজিদ সংস্কার ও অন্যান্য প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।’
এনসিপির এ নেতা বলেন, ‘বাজেট বরাদ্দ দেওয়াকে যদি নিয়ে যাওয়া বলা হয়, তবে এটা খুবই ইন্টারেস্টিং। বিএনপির একজন প্রশাসক আসলে নিয়ে যাওয়া এবং বরাদ্দ দেওয়ার মধ্যে পার্থক্য বোঝেন না। এসএসসি পাস কাউকেও যদি এই দায়িত্ব দেওয়া হয়, তিনিও বুঝবেন রাজস্ব খাত আর বিশেষ বরাদ্দ খাতের পার্থক্য কী। এই খরচের প্রক্রিয়ার সঙ্গে উপদেষ্টা হিসেবে আমার বা হাসনাত আবদুল্লাহর সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। এটা জেলা পরিষদ ডিসির সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত নিয়েছে এবং ই-টেন্ডারের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে।’ 
আসিফ মাহমুদ বলেন, ‘এটা এক ধরনের হ্যারাসমেন্ট এবং মানহানি। আমি আশা করবো কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক তার বক্তব্য পরিষ্কার করবেন। অন্যথায় আইনি ব্যবস্থার দিকে যেতে হবে। বাংলাদেশের নাগরিকদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সচেতন। এ ধরনের কিছু ছড়ানোর আগে দয়া করে ক্রস চেক করবেন। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ স্বচ্ছতা রাখার চেষ্টা থাকবে। অনেকে বিভ্রান্ত হচ্ছেন দেখে এই ব্যাখ্যা দেওয়াটা জরুরি মনে করলাম। আপনারা চাইলে আমাদের সঙ্গে বসতে পারেন আরও স্পষ্টতার জন্য, যেমন আমেরিকাতে নতুন প্রশাসন আগের প্রশাসনের সঙ্গে বসে। জাস্ট উল্টাপাল্টা বক্তব্য না দিয়ে আপনারা আমাদের ডাকতে পারতেন।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন, রাতে ভোগান্তিতে যাত্রীরা
কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন, রাতে ভোগান্তিতে যাত্রীরা
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।নির্ধারিত ...
পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, পণ্ড করছে বিজিবি
পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, পণ্ড করছে বিজিবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দেশের বিভিন্ন সীমান্তে পুশ-ইনের চেষ্টা অব্যাহত রেখেছে। শুক্রবার (৫ জুন) অর্ধশতাধিক মানুষকে পুশ-ইনের চেষ্টা চালায় তারা। ...
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
জনবান্ধব বাজেট না হলে জনগণ আরো বিক্ষুদ্ধ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘কেমন বাজেট চাই?’ শীর্ষক ...
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
"জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এবং "প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা সদর ও উপকূলীয় উপজেলা ...
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।শুক্রবার সন্ধ্যায় জেলা স্টেডিয়ামে এ ফুলেল শুভেচ্ছা জানানো ...
সংসদের ২য় অধিবেশন: অস্ত্রশস্ত্র-বিস্ফোরক দ্রব্য বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ যেসব এলাকায়
সংসদের ২য় অধিবেশন: অস্ত্রশস্ত্র-বিস্ফোরক দ্রব্য বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ যেসব এলাকায়
আগামী রবিবার (৭ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের ২য় অধিবেশন। অধিবেশন ঘিরে আগামীকাল শনিবার (৬ জুন) রাত ১২টা ...
গভীর আকর্ষণ থেকেই নিখোঁজ তিন কিশোরী, চার দিনপর মোহাম্মদপুরে উদ্ধার
গভীর আকর্ষণ থেকেই নিখোঁজ তিন কিশোরী, চার দিনপর মোহাম্মদপুরে উদ্ধার
রাজধানীর পল্লবী ও তেজগাঁও থানা এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে চার দিন পর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে উদ্ধার করেছে ...
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। শুক্রবার (৫ ...
আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সংবিধান বিষয়ক গবেষণা প্ল্যাটফর্ম কনস্টিটিউশন ওয়াচডগ। গত ২৭ মে ...
১০
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ...
 
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশন ...
চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা প্রদান
চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা প্রদান
চাঁপাইনবাবগঞ্জের কামালপুর সীমান্ত এলাকায় নিজ উদ্দ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার (২৪ মে) জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ...
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আমদানী রফতানীসহ সকল কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। ...
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২
সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে সেনাবাহিনীর চাকরিচ্যুত এক সদস্যকে গ্রেফতার ...
এক মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩৫ শতাংশ, মোট মামলার প্রায় অর্ধেকের আইনি ভিত্তি অজানা
এক মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩৫ শতাংশ, মোট মামলার প্রায় অর্ধেকের আইনি ভিত্তি অজানা
এপ্রিল মাসে সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার সংখ্যা এক মাসের ব্যবধানে ৩৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ...
কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী চামড়াশিল্প এখন খাদের কিনারে। কুরবানির ঈদকে কেন্দ্র করে যে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ আবর্তিত হতো, ...
ঈদের ছুটিতে চোরের নজরে ফাঁকা বাসা
ঈদের ছুটিতে চোরের নজরে ফাঁকা বাসা
ঈদুল আজহা ঘিরে ফাঁকা হচ্ছে ঢাকা। নগর জীবনের যান্ত্রিকতা একপাশে রেখে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ...
পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’, স্কুল ফিডিংয়ে ‘থ্রি-স্ট্রাইক’ নীতি!
পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’, স্কুল ফিডিংয়ে ‘থ্রি-স্ট্রাইক’ নীতি!
দেশের ১৫১টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পে পচা, বাসি ও নিম্নমানের খাবার সরবরাহ ঠেকাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে ...
৬ জেলায় সড়কে ঝরল ২৭ প্রাণ
৬ জেলায় সড়কে ঝরল ২৭ প্রাণ
দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকাল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ...
১০
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? জানুন দূর করার ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? জানুন দূর করার ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্য এখন খুব সাধারণ একটি সমস্যা, যা অনিয়মিত খাবার, কম পানি পান, ব্যস্ত জীবনযাপন এবং শারীরিক নিষ্ক্রিয়তার কারণে দেখা দেয়। ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com