/ বিশেষ / আইনগত সহায়তাকে আরও কার্যকর করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় জরুরি
আইনগত সহায়তা অধিদপ্তর ও ব্র্যাকের সভা
আইনগত সহায়তাকে আরও কার্যকর করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় জরুরি
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 23 May, 2026 at 9:24 PM
আইনগত সহায়তাকে আরও কার্যকর করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় জরুরিদেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সহজ, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক আইনগত সহায়তা নিশ্চিতে সরকারি ও বেসরকারি উদ্যোগের কার্যকর সমন্বয় জরুরি। এর জন্য সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে তথ্য বিনিময়, পর্যবেক্ষণ, সেবা রেফারেল, সমন্বিত পরিকল্পনা ও যৌথ বাস্তবায়নের ঘাটতি দূর করতে হবে। আইনগত সহায়তার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর একসঙ্গে প্রচার চালাতে হবে।

আজ ২৩ মে ২০২৬, শনিবার রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ: দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকেরা এসব কথা বলেন। মতবিনিময় সভাটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেল্‌প) কর্মসূচি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। সরকারি ও বেসরকারি অংশীদারদের লক্ষ্য দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় আইনগত সহায়তা পৌঁছে দেওয়া। বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। আপসযোগ্য মামলার ৮০ শতাংশ মামলা এক দিনের মধ্যেই নিষ্পত্তি করা সম্ভব। বাকি ২০ শতাংশ মামলা দুই থেকে তিন দিনের মধ্যে নিষ্পত্তি করা যেতে পারে।

আপসযোগ্য মামলার সংখ্যা নিরূপণ করার তাগিদ দিয়ে আইনমন্ত্রী বলেন, তিন মাসের মধ্যে ৫০ হাজার মামলার আপস করতে পারলে পরিস্থিতি বদলে যাবে। সেক্ষেত্রে দুই বছরের মধ্যেই আশানুরূপ পরিবর্তন সম্ভব হবে। মামলার হওয়ার আগে ও পরে মধ্যস্থতাকে গুরুত্ব দিচ্ছে সরকার। এ বিষয়ে প্রচার-প্রচারণায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যৌথভাবে কাজ করতে হবে।
সরকারি ও বেসরিকারি যেসব প্রতিষ্ঠান আইনগত সহায়তা নিয়ে কাজ করছে তাদের মধ্যে সমন্বয় জোরদার ও দীর্ঘমেয়াদি করার ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, কোন কোন ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কীভাবে সমাধান হতে পারে তৃণমূল থেকে সুপারিশ পাঠান। আইন সংশোধন করতে হলে সেটাও সরকার যাচাই করে দেখবে। আইনগত সহায়তার বিষয়টি কারিকুলামে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে শিক্ষার্থীরা সচেতন হয়ে ওঠতে পারে।

রাজধানীর পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব এই মামলার বিচার শেষ করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য জেবা আমিনা খান নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। তিনি সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ক্যাম্পেইন ও সামাজিক উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।

বিশেষ অতিথির বক্তব্যে আইন ও বিচার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. খাদেম উল কায়েস বলেন, কার্যকর তদারকি, সমন্বয় এবং সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে একটি শক্তিশালী রেফারেল মেকানিজম ও সমন্বিত কমন ডেটাবেজ গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বিত উদ্যোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বিত বাস্তবায়ন কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন বলেন, আইনগত সহায়তা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিক্টিমদের জন্য সেফ হোম, সুরক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। তিনি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আইনগত সহায়তা ব্যবস্থার জন্য সব অংশীজনকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা এবং জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির সহযোগী পরিচালক শাশ্বতী বিপ্লব। তিনি বলেন, প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর ক্ষমতায়ন, আইনগত সহায়তা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করাই আইনগত  সহায়তা প্রদান আইনের মূল লক্ষ্য। তিনি আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ (সংশোধিত) এর ইতিবাচক প্রভাব তুলে ধরে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে বিরোধ নিষ্পত্তি আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, মাঠপর্যায়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সভা সঞ্চালনা করেন ব্র্যাক সেলপ কর্মসূচির লিগ্যাল এইড অ্যান্ড পলিসি অ্যাডভোকেসির লিড এ টি এম মোরশেদ আলম। সভায় সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বিশেষভাবে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, শ্রমজীবী জনগোষ্ঠী, হিজড়া জনগোষ্ঠী, কারাবন্দি, প্রবাসী পরিবার, জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এবং দুর্গম এলাকার মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক আইনগত সহায়তা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি ডিজিটাল আইনগত সহায়তা, অনলাইন বিরোধ নিষ্পত্তি, প্রি-কেস মেডিয়েশন এবং জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বিত বাস্তবায়ন কাঠামো নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ মতবিনিময় সভার মাধ্যমে সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে কার্যকর অংশীদারিত্ব আরও জোরদার হবে এবং ন্যায়বিচারভিত্তিক সেবা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য একটি টেকসই ও সমন্বিত রূপরেখা তৈরি হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন, রাতে ভোগান্তিতে যাত্রীরা
কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন, রাতে ভোগান্তিতে যাত্রীরা
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।নির্ধারিত ...
পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, পণ্ড করছে বিজিবি
পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, পণ্ড করছে বিজিবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দেশের বিভিন্ন সীমান্তে পুশ-ইনের চেষ্টা অব্যাহত রেখেছে। শুক্রবার (৫ জুন) অর্ধশতাধিক মানুষকে পুশ-ইনের চেষ্টা চালায় তারা। ...
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
জনবান্ধব বাজেট না হলে জনগণ আরো বিক্ষুদ্ধ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘কেমন বাজেট চাই?’ শীর্ষক ...
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
"জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এবং "প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা সদর ও উপকূলীয় উপজেলা ...
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।শুক্রবার সন্ধ্যায় জেলা স্টেডিয়ামে এ ফুলেল শুভেচ্ছা জানানো ...
সংসদের ২য় অধিবেশন: অস্ত্রশস্ত্র-বিস্ফোরক দ্রব্য বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ যেসব এলাকায়
সংসদের ২য় অধিবেশন: অস্ত্রশস্ত্র-বিস্ফোরক দ্রব্য বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ যেসব এলাকায়
আগামী রবিবার (৭ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের ২য় অধিবেশন। অধিবেশন ঘিরে আগামীকাল শনিবার (৬ জুন) রাত ১২টা ...
গভীর আকর্ষণ থেকেই নিখোঁজ তিন কিশোরী, চার দিনপর মোহাম্মদপুরে উদ্ধার
গভীর আকর্ষণ থেকেই নিখোঁজ তিন কিশোরী, চার দিনপর মোহাম্মদপুরে উদ্ধার
রাজধানীর পল্লবী ও তেজগাঁও থানা এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে চার দিন পর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে উদ্ধার করেছে ...
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। শুক্রবার (৫ ...
আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সংবিধান বিষয়ক গবেষণা প্ল্যাটফর্ম কনস্টিটিউশন ওয়াচডগ। গত ২৭ মে ...
১০
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ...
 
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশন ...
চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা প্রদান
চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা প্রদান
চাঁপাইনবাবগঞ্জের কামালপুর সীমান্ত এলাকায় নিজ উদ্দ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার (২৪ মে) জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ...
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আমদানী রফতানীসহ সকল কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। ...
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২
সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে সেনাবাহিনীর চাকরিচ্যুত এক সদস্যকে গ্রেফতার ...
এক মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩৫ শতাংশ, মোট মামলার প্রায় অর্ধেকের আইনি ভিত্তি অজানা
এক মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩৫ শতাংশ, মোট মামলার প্রায় অর্ধেকের আইনি ভিত্তি অজানা
এপ্রিল মাসে সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার সংখ্যা এক মাসের ব্যবধানে ৩৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ...
ঈদের ছুটিতে চোরের নজরে ফাঁকা বাসা
ঈদের ছুটিতে চোরের নজরে ফাঁকা বাসা
ঈদুল আজহা ঘিরে ফাঁকা হচ্ছে ঢাকা। নগর জীবনের যান্ত্রিকতা একপাশে রেখে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ...
পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’, স্কুল ফিডিংয়ে ‘থ্রি-স্ট্রাইক’ নীতি!
পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’, স্কুল ফিডিংয়ে ‘থ্রি-স্ট্রাইক’ নীতি!
দেশের ১৫১টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পে পচা, বাসি ও নিম্নমানের খাবার সরবরাহ ঠেকাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে ...
কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী চামড়াশিল্প এখন খাদের কিনারে। কুরবানির ঈদকে কেন্দ্র করে যে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ আবর্তিত হতো, ...
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? জানুন দূর করার ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? জানুন দূর করার ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্য এখন খুব সাধারণ একটি সমস্যা, যা অনিয়মিত খাবার, কম পানি পান, ব্যস্ত জীবনযাপন এবং শারীরিক নিষ্ক্রিয়তার কারণে দেখা দেয়। ...
১০
৬ জেলায় সড়কে ঝরল ২৭ প্রাণ
৬ জেলায় সড়কে ঝরল ২৭ প্রাণ
দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকাল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com