|
স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ
নতুন বার্তা, ঢাকা:
|
পল্লবীর শিশু ধর্ষক জাকির হোসেন সোহেলকে স্বেচ্ছাসেবক দরের কর্মী বলে পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। তারা দাবী করে জাকির হোসেন সোহেল একজন ধর্ষনকারী ও হত্যাকারী। তার সাথে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কোন প্রকার সংযোগ নেই। বরং, এআই এর মাধ্যমে তৈরী করা ফেস্টুন দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রীর সন্মানহানীর হীন উদ্দেশ্যে এই এআই ফেষ্টুন ব্যবহার করা হয়েছে।২২ মে ২০২৬ তারিখে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পল্লবী থানার আহবায়ক মোঃ মেহেদী হাসান (বাবু) ও সদস্য সচিব মোঃ রবিউল করিম (বাবু) স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এই দাবী করা হয়। |