/ স্বাস্থ্য / পদোন্নতিবঞ্চিত ২৫০০: ঈদ আসে-যায়, শেষ হয় না চিকিৎসকদের অপেক্ষা
পদোন্নতিবঞ্চিত ২৫০০: ঈদ আসে-যায়, শেষ হয় না চিকিৎসকদের অপেক্ষা
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 21 May, 2026 at 2:04 AM, Update: 22.05.2026 12:27:22 AM
পদোন্নতিবঞ্চিত ২৫০০: ঈদ আসে-যায়, শেষ হয় না চিকিৎসকদের অপেক্ষাডা. মীর রাশেদুল হাসান। জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক। সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ার জন্য আবেদন করতে গিয়ে দেখেন সার্ভারে এক্সেস বন্ধ। তার সঙ্গে আরও এমন দুই শতাধিক চিকিৎক আছেন যারা সব যোগ্যতা অর্জন করেও দেখেন আবেদনের সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের সময় এ নিয়ে তারা স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে ঘুরে সমাধান না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পদোন্নতি যোগ্য সবাইকে বিবেচনা করা হবে। বাস্তবে তা হয়নি।
কে এ এম মাহবুব হাসান ও আব্দুল্লাহ আল মামুন। কার্ডিওলজিস্ট। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক। ইলেক্টো ফিজিওলজি স্পেশালিটিতে দুটি পদের বিপরীতে তারা দুজনই আছেন সেখানে। পদোন্নতি পাওয়ারও হকদার। কিন্তু তাদের আবেদনে ‘পরবর্তী পদোন্নতির জন্য আগ্রহী’ অপশনে টিক মার্ক না দেওয়ায় বিবেচনা করা হয়নি। তাদের মতো এমন বঞ্চিতের সংখ্যা দুই শতাধিক।
কে এ এম মাহবুব হাসান বলেন, “আমরা যে পদে আছি তাতে ৫ বছর না হলে পদোন্নতির জন্য বিবেচিত হয় না। সেজন্য আমরা ‌‘পরবর্তী পদোন্নতির জন্য আগ্রহী’ অপশনে টিক দেইনি। কিন্তু পরে দেখলাম, আমাদের জুনিয়রদেরও প্রমার্জনা দিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে। তখন আমরা যোগাযোগ করেছি। বলা হয়েছিল, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রক্রিয়া অনুসরণ করে তালিকা মন্ত্রণালয়ে পাঠাতে। স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করলে তারা বলে, আমরা পাঠিয়েছি। মন্ত্রণালয় বলে আমরা পাইনি। এভাবে করে ইন্টেরিম সরকার সময় পার করেছে।”
শুধু মাহবুব হাসান বা রাশেদুল নয়, ‘পরবর্তী পদোন্নতির জন্য আগ্রহী’ টিক মার্ক না দেওয়া, স্পেশালাইজড ডিগ্রি না থাকা এবং প্রকল্প থেকে রাজস্বভুক্তসহ বিভিন্ন কারণে ৭০০ চিকিৎসক পদোন্নতি বঞ্চিত হয়েছেন। পাশাপাশি সব ক্রাইটেরিয়া পূরণের পরও শুধু রাজনৈতিক বিবেচনায় প্রায় এক হাজার ৮০০ চিকিৎসক পদোন্নতিবঞ্চিত।
তাদের একজন বলেন, ‘আমরা রোগীদের সেবা দিয়ে থাকি। আদর্শিক সমর্থন থাকতেই পারে। তাই বলে আমাদের অধিকার বঞ্চিত করা হবে? এতে তো রোগীদেরও অধিকার বঞ্চিত করা হয়।’
অন্তর্বর্তী সরকার ১০ হাজার চিকিৎসকের পদোন্নতি দেওয়ার ঘোষণা দিয়ে কাজ শুরু করেছিল। প্রায় সাড়ে সাত হাজার চিকিৎসককে পদোন্নতি দিলেও বঞ্চিত হয়েছেন প্রায় আড়াই হাজার চিকিৎসক।
তৎকালীন স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান বলেন, ‘আমরা বলেছিলাম ১০ হাজার চিকিৎসককে পদোন্নতি দেবো। কারণ অধিকার বঞ্চিত করে তাদের থেকে তো আমি ভালো সেবা আশা করতে পারি না। সে লক্ষ্যে কাজও শুরু করেছিলাম। প্রায় সাত হাজার ৫০০ চিকিৎসক পদোন্নতি পেয়েছেন। বাকিদের কাজও চলমান রেখে এসেছি। আশা করি, যারা দায়িত্বে এসেছেন তারা এটা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবেন।’
গত ৩০ মার্চ রাজধানীতে চক্ষু চিকিৎসকদের এক সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, রাজনৈতিক বিবেচনায় অতীতে চিকিৎসকদের ওপর নানা নিপীড়ন চালানো হয়েছিল। অনেক চিকিৎসককে উচ্চতর শিক্ষাও নিতে দেওয়া হয়নি। বছরের পর বছর পদোন্নতিবঞ্চিত করে রাখা হয়েছিল। আমরা এমন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলবো যেখানে দলীয় বিবেচনায় কেউ বঞ্চিত হবে না। নিপীড়নের শিকার হবে না।’
অবশ্য তার এই বক্তব্যের প্রতিফলন দেখা যায়নি। এখনও পদায়ন, পদোন্নতি ও বদলি দলীয় বিবেচনায় হয়।
গত ঈদুল ফিতরের কয়েকদিন আগে পদোন্নতিবঞ্চিতদের একটা অংশ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন। তাদের বিষয়টি বিবেচনার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।
ঈদুল ফিতরের আগে পদোন্নতিবঞ্চিতদের নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘সিদ্ধান্ত ফাইনালে পৌঁছতে পারিনি। এটা নিয়ে আমরা আলাপ করছি। তিনটা ঝামেলা আছে। আমরা ঈদের পর একটা কমপ্রোমাইজিং পরিস্থিতিতে পৌঁছার চেষ্টা করছি।’
তবে ঈদুল ফিতর গিয়ে ঈদুল আজহা চলে এসেছে। এখনো বঞ্চিত রয়ে গেছেন আড়াই হাজার চিকিৎসক।
পদোন্নতিবঞ্চিত চিকিৎসক ও রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. এইচ ই এম রেজওয়ানুর রহমান সোহেল বলেন, ‘ঈদ আসে, ঈদ যায়, মন্ত্রী-সচিবরা বলেন, হবে। কিন্তু কাজ হয় না।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘ছাত্রদল করার কারণে ১৯৯৬ সালে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রাবাসে আওয়ামী লীগের হামলার শিকার হয়ে গুলিবিদ্ধ হই। ১/১১ সরকারের সময় ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে নেফ্রোলজির এমডি কোর্সে ভর্তি হলেও চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। ৩ মাসে ৬ বার বদলি করা হয়েছে, যোগদান নেয়নি। হাইকোর্টে প্রতিকার পেয়ে যোগদান করতে হয়। ২০০৩ সালে কিডনি হাসপাতালের (নিকডু) প্রজেক্টে জয়েন করলেও ২০১৫ সালে ষষ্ঠ গ্রেড দেয়। চাকরির ২৩ বছরেও পদোন্নতি পাইনি। আমার মতো অনেকেই জাতীয়তাবাদী আদর্শের কারণে পদোন্নতি বঞ্চিত।’ 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন, রাতে ভোগান্তিতে যাত্রীরা
কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন, রাতে ভোগান্তিতে যাত্রীরা
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।নির্ধারিত ...
পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, পণ্ড করছে বিজিবি
পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, পণ্ড করছে বিজিবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দেশের বিভিন্ন সীমান্তে পুশ-ইনের চেষ্টা অব্যাহত রেখেছে। শুক্রবার (৫ জুন) অর্ধশতাধিক মানুষকে পুশ-ইনের চেষ্টা চালায় তারা। ...
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
জনবান্ধব বাজেট না হলে জনগণ আরো বিক্ষুদ্ধ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘কেমন বাজেট চাই?’ শীর্ষক ...
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
"জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এবং "প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা সদর ও উপকূলীয় উপজেলা ...
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।শুক্রবার সন্ধ্যায় জেলা স্টেডিয়ামে এ ফুলেল শুভেচ্ছা জানানো ...
সংসদের ২য় অধিবেশন: অস্ত্রশস্ত্র-বিস্ফোরক দ্রব্য বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ যেসব এলাকায়
সংসদের ২য় অধিবেশন: অস্ত্রশস্ত্র-বিস্ফোরক দ্রব্য বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ যেসব এলাকায়
আগামী রবিবার (৭ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের ২য় অধিবেশন। অধিবেশন ঘিরে আগামীকাল শনিবার (৬ জুন) রাত ১২টা ...
গভীর আকর্ষণ থেকেই নিখোঁজ তিন কিশোরী, চার দিনপর মোহাম্মদপুরে উদ্ধার
গভীর আকর্ষণ থেকেই নিখোঁজ তিন কিশোরী, চার দিনপর মোহাম্মদপুরে উদ্ধার
রাজধানীর পল্লবী ও তেজগাঁও থানা এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে চার দিন পর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে উদ্ধার করেছে ...
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। শুক্রবার (৫ ...
আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সংবিধান বিষয়ক গবেষণা প্ল্যাটফর্ম কনস্টিটিউশন ওয়াচডগ। গত ২৭ মে ...
১০
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ...
 
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশন ...
চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা প্রদান
চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা প্রদান
চাঁপাইনবাবগঞ্জের কামালপুর সীমান্ত এলাকায় নিজ উদ্দ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার (২৪ মে) জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ...
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আমদানী রফতানীসহ সকল কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। ...
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২
সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে সেনাবাহিনীর চাকরিচ্যুত এক সদস্যকে গ্রেফতার ...
কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী চামড়াশিল্প এখন খাদের কিনারে। কুরবানির ঈদকে কেন্দ্র করে যে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ আবর্তিত হতো, ...
ঈদের ছুটিতে চোরের নজরে ফাঁকা বাসা
ঈদের ছুটিতে চোরের নজরে ফাঁকা বাসা
ঈদুল আজহা ঘিরে ফাঁকা হচ্ছে ঢাকা। নগর জীবনের যান্ত্রিকতা একপাশে রেখে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ...
এক মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩৫ শতাংশ, মোট মামলার প্রায় অর্ধেকের আইনি ভিত্তি অজানা
এক মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩৫ শতাংশ, মোট মামলার প্রায় অর্ধেকের আইনি ভিত্তি অজানা
এপ্রিল মাসে সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার সংখ্যা এক মাসের ব্যবধানে ৩৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ...
পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’, স্কুল ফিডিংয়ে ‘থ্রি-স্ট্রাইক’ নীতি!
পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’, স্কুল ফিডিংয়ে ‘থ্রি-স্ট্রাইক’ নীতি!
দেশের ১৫১টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পে পচা, বাসি ও নিম্নমানের খাবার সরবরাহ ঠেকাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে ...
৬ জেলায় সড়কে ঝরল ২৭ প্রাণ
৬ জেলায় সড়কে ঝরল ২৭ প্রাণ
দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকাল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ...
১০
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? জানুন দূর করার ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? জানুন দূর করার ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্য এখন খুব সাধারণ একটি সমস্যা, যা অনিয়মিত খাবার, কম পানি পান, ব্যস্ত জীবনযাপন এবং শারীরিক নিষ্ক্রিয়তার কারণে দেখা দেয়। ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com