/ বিশেষ / প্রধান প্রকৌশলীর নিয়োগ নিয়ে বিপাকে বেবিচক
প্রধান প্রকৌশলীর নিয়োগ নিয়ে বিপাকে বেবিচক
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 12 May, 2026 at 7:29 PM, Update: 12.05.2026 7:54:59 PM
প্রধান প্রকৌশলীর নিয়োগ নিয়ে বিপাকে বেবিচকবেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী পদে নিয়োগ নিয়ে আইনি বাধ্যবাধকতায় বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। একদিকে বর্তমান প্রধান প্রকৌশলী এম জাকারিয়া হোসেনের চলতি দায়িত্বের মেয়াদ গত ৭ মাস আগেই পার হয়ে গেছে। অন্যদিকে এই পদে নতুন নিয়োগ দিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এমন অবস্থায় জাকারিয়া ওই পদে থাকবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এমন অবস্থায় বোর্ড সভায় এ বিষয়ে বেবিচকের আইনজীবী প্যানেলর মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত ৬ মে বেবিচকের ৩১৪তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় এ বিষয়ে বোর্ডের সদস্য (প্রশাসন) ও সরকারের অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান বিস্তারিত তথ্য তুলে ধরেন। পরবর্তী সময়ে আইনজীবী প্যানেলের মতামত নেওয়ার সিদ্ধান্ত হলে বোর্ডের অন্যান্য সদস্যরাও তাতে সায় দেন। 
এস এম লাবলুর রহমান নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞার কারণে আমরা এখনও বিষয়টি সমাধান করতে পারিনি। তবে আইনজীবীদের মতামত নিয়ে আমরা একটি সিদ্ধান্ত নেব।’
মেয়াদ শেষের পরও এম জাকারিয়া হোসেন এতদিন দায়িত্বে আছেন, এটি বৈধ নাকি অবৈধ জানতে চাইলে তিনি বলেন, ‘আদালত যেখানে নিষেধাজ্ঞা দিয়েছে, সে কারণে মূলত (নতুন নিয়োগ) হয়নি। তবে আমরা বোর্ড সভায় আলোচনা করেছি, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে।’
সেদিনের বোর্ড সভার কার্যবিবরণীর একটি কপি থেকে জানা যায়, সভায় এস এম লাবলুর রহমান জানান, বেবিচকের ২০২৫ সালের ৭ এপ্রিল  অনুষ্ঠিত ৩০৩তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী নথি উপস্থাপন করে চেয়ারম্যানের অনুমোদন সাপেক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) মো. জাকারিয়া হোসেনকে প্রধান প্রকৌশলী পদে ৬ মাসের জন্য চলতি দায়িত্ব প্রদান করা হয়। একই বছরের ৬ অক্টোবর চলতি দায়িত্বের মেয়াদ অতিক্রান্ত হলেও আদালতের মামলা চলমান থাকার কারণে এই বিষয়ে কোনও কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি।
তিনি বোর্ড সভায় জানান, প্রধান প্রকৌশলী পদের চলতি দায়িত্ব ও জ্যেষ্ঠতা নিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) শুভাশীষ বড়ুয়া হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত জানতে চান, বেবিচকের ১৯৮৮ সালের চাকরি প্রবিধানমালার উপ-প্রবিধান ১৪(২) অনুযায়ী কেন তাঁর জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে না। উল্লেখ্য, ওই বিধানটি তাঁর চাকরিতে যোগদানের সময় কার্যকর ছিল, তবে পরে ২০২১ সালের প্রবিধানমালার মাধ্যমে তা বাতিল করা হয়। একই সঙ্গে রিটের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি না দিতে বেবিচক কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।
পরে এই আদেশের বিরুদ্ধে প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. জাকরিয়া হোসেন আপিল করেন, যা পরে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল হিসেবে গ্রহণ করা হয়। এ মামলায় আপিল বিভাগ গতবছরের ২৯ ডিসেম্বর হাইকোর্টের আদেশের ওপর ২০২৬ সালের ১১ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেন। অন্যদিকে বেবিচক কর্তৃপক্ষও পৃথকভাবে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করে। পরে গত ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ এ মামলাটিকেও আগের মামলার সঙ্গে একত্র করে স্থগিতাদেশ বহাল রাখেন। বর্তমানে দুটি মামলাই বিচারাধীন রয়েছে। 
বোর্ড সভায় এস এম লাবলুর রহমান ২০২৫ সালের ৬ অক্টোবর থেকে জাকরিয়া হোসেনকে প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব দেওয়ার বিষয়ে বোর্ডের সদয় সিদ্ধান্তের জন্য উপস্থাপন করেন। কার্যবিবরণী থেকে জানা যায়, এ বিষয়ে বোর্ডের সভাপতি ও সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।
সার্বিক আলোচনার পর মামলা চলমান থাকায় জাকরিয়া হোসেনকে প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব দেওয়া যাবে- কিনা সে বিষয়ে বেবিচকের প্যানেল আইনজীবীর মতামত নেওয়া যেতে পারে বলে বোর্ডের সদস্য একমত হন।
তবে চলতি দায়িত্বে থাকা বেবিচকের প্রধান প্রকৌশলী জাকারিয়া হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন, রাতে ভোগান্তিতে যাত্রীরা
কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন, রাতে ভোগান্তিতে যাত্রীরা
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।নির্ধারিত ...
পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, পণ্ড করছে বিজিবি
পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, পণ্ড করছে বিজিবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দেশের বিভিন্ন সীমান্তে পুশ-ইনের চেষ্টা অব্যাহত রেখেছে। শুক্রবার (৫ জুন) অর্ধশতাধিক মানুষকে পুশ-ইনের চেষ্টা চালায় তারা। ...
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
জনবান্ধব বাজেট না হলে জনগণ আরো বিক্ষুদ্ধ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘কেমন বাজেট চাই?’ শীর্ষক ...
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
"জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এবং "প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা সদর ও উপকূলীয় উপজেলা ...
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।শুক্রবার সন্ধ্যায় জেলা স্টেডিয়ামে এ ফুলেল শুভেচ্ছা জানানো ...
সংসদের ২য় অধিবেশন: অস্ত্রশস্ত্র-বিস্ফোরক দ্রব্য বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ যেসব এলাকায়
সংসদের ২য় অধিবেশন: অস্ত্রশস্ত্র-বিস্ফোরক দ্রব্য বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ যেসব এলাকায়
আগামী রবিবার (৭ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের ২য় অধিবেশন। অধিবেশন ঘিরে আগামীকাল শনিবার (৬ জুন) রাত ১২টা ...
গভীর আকর্ষণ থেকেই নিখোঁজ তিন কিশোরী, চার দিনপর মোহাম্মদপুরে উদ্ধার
গভীর আকর্ষণ থেকেই নিখোঁজ তিন কিশোরী, চার দিনপর মোহাম্মদপুরে উদ্ধার
রাজধানীর পল্লবী ও তেজগাঁও থানা এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে চার দিন পর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে উদ্ধার করেছে ...
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। শুক্রবার (৫ ...
আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সংবিধান বিষয়ক গবেষণা প্ল্যাটফর্ম কনস্টিটিউশন ওয়াচডগ। গত ২৭ মে ...
১০
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ...
 
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশন ...
চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা প্রদান
চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা প্রদান
চাঁপাইনবাবগঞ্জের কামালপুর সীমান্ত এলাকায় নিজ উদ্দ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার (২৪ মে) জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ...
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আমদানী রফতানীসহ সকল কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। ...
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২
সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে সেনাবাহিনীর চাকরিচ্যুত এক সদস্যকে গ্রেফতার ...
এক মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩৫ শতাংশ, মোট মামলার প্রায় অর্ধেকের আইনি ভিত্তি অজানা
এক মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩৫ শতাংশ, মোট মামলার প্রায় অর্ধেকের আইনি ভিত্তি অজানা
এপ্রিল মাসে সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার সংখ্যা এক মাসের ব্যবধানে ৩৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ...
ঈদের ছুটিতে চোরের নজরে ফাঁকা বাসা
ঈদের ছুটিতে চোরের নজরে ফাঁকা বাসা
ঈদুল আজহা ঘিরে ফাঁকা হচ্ছে ঢাকা। নগর জীবনের যান্ত্রিকতা একপাশে রেখে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ...
পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’, স্কুল ফিডিংয়ে ‘থ্রি-স্ট্রাইক’ নীতি!
পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’, স্কুল ফিডিংয়ে ‘থ্রি-স্ট্রাইক’ নীতি!
দেশের ১৫১টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পে পচা, বাসি ও নিম্নমানের খাবার সরবরাহ ঠেকাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে ...
কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী চামড়াশিল্প এখন খাদের কিনারে। কুরবানির ঈদকে কেন্দ্র করে যে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ আবর্তিত হতো, ...
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? জানুন দূর করার ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? জানুন দূর করার ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্য এখন খুব সাধারণ একটি সমস্যা, যা অনিয়মিত খাবার, কম পানি পান, ব্যস্ত জীবনযাপন এবং শারীরিক নিষ্ক্রিয়তার কারণে দেখা দেয়। ...
১০
৬ জেলায় সড়কে ঝরল ২৭ প্রাণ
৬ জেলায় সড়কে ঝরল ২৭ প্রাণ
দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকাল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com