/ সারাদেশ / সাবেক দুস্থ্য ও অসহায় শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরন
মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র অধীনে কর্মরত
সাবেক দুস্থ্য ও অসহায় শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরন
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
Published : Sunday, 15 March, 2026 at 5:36 PM
সাবেক দুস্থ্য ও অসহায় শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরনদেশের উত্তর অঞ্চলের দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র অধীনে কর্মরত সাবেক দুস্থ্য ও অসহায় শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরন।

গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টায় মধ্যপাড়া পাথর খনির সন্মুখে অবস্থিত জিটিসি’র চ্যারিটি হোমে সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ঈদ উপলক্ষ্যে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর সাবেক দুস্থ্য ও অসহায় খনি শ্রমিক পরিবারদের মাঝে ঈদ বস্ত্র, উপহার সামগ্রী সহ নগদ অর্থ প্রদান করা হয়েছে।

মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি’র নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী এর পক্ষে পরিবারগুলোর মাঝে ঈদবস্ত্র, উপহার সামগ্রী সহ নগদ অর্থ বিতরন করেন উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন।

প্রাপ্ত তথ্যে জানা যায়, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষণ এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানী জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানী এর যৌথ প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) সংশ্লিষ্ট খনি এলাকায় মসজিদ, মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে জিটিসি’র অধীনে চাকুরী করা খনির সাবেক দুস্থ্য এবং অসহায় শ্রমিক পরিবারকে বিগত বছরগুলোর ন্যায় চলতি বছরেও পবিত্র রমজানের পুরো মাসের জন্য খাদ্য সামগ্রী এবং ২ টি ঈদ উপলক্ষ্যে ঈদবস্ত্র, ঈদ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা কার্যক্রম চালাচ্ছে জিটিসি।

ঈদ সামগ্রী গ্রহন করতে আসা মোঃ রোকন জানান, তার বাবা জিটিসি’র অধীতে খনিতে কাজ করতেন। তিনি হঠাৎ করে বাড়ীতে অসুস্থ্য হয়ে মৃত্যু বরণ করলে, তারা অসহায় হয়ে পড়েন। জিটিসি কর্তৃপক্ষ তাকে খনিতে চাকুরী দিয়েছে। জিটিসি তার বোনের বিয়েতে আর্থিক সহায়তা করেছে এবং প্রতি রমজান মাসে এবং দুটি ঈদে উপহার সামগ্রী দিয়ে আসছে।

সাবেক খনি শ্রমিকের স্ত্রী রোখসানা বেগম বলেন, আমার স্বামী খনিতে চাকুরী করতেন। একমাত্র উপার্জক্ষম তিনি নাবালক ৩ টি সন্তান রেখে বাড়ীতে অসুস্থ্য হয়ে মারা যান। আমরা অসহায় হয়ে পড়ি। সেই সময় আমাদের পাশে দাড়ায় জিটিসি কর্তপক্ষ। জিটিসি তার শিশু সন্তাদের লেখাপড়ার জন্য মাসিক উপবৃত্তি দিচ্ছেন এবং প্রতি রমজান মাসে পুরো মাসের খাদ্য সামগ্রী সহ নগদ অর্থ এবং দুটি ঈদে উপহার ও খাদ্য সামগ্রী সহ নগদ অর্থ সহায়তা অব্যাহত রেখেছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্য জিটিসি কর্তপক্ষের উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য জিটিসি চ্যারিটি হোম থেকে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রতদান করা হচ্ছে। এখানে সপ্তাহে ৫ দিন খনি এলাকার মানুষের জন্য ০১ জন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা কার্যক্রম চলমান রয়েছে। বে-সরকারি কোম্পানিটি খনির উৎপাদনের দায়িত্ব নেওয়ার পর খনির উৎপান বৃদ্ধি পেয়েছে। জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি’র নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী এলাকার মানুষের জন্য নিবেদীত ভাবে সামাজিক কাজ করে যাচ্ছেন। যা ইতি পূর্বে কোন কোম্পানি করেন নি। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
ঈদ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ছক পুলিশের: যানজটপ্রবণ ২০৭ সড়ক চিহ্নিত
ঈদ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ছক পুলিশের: যানজটপ্রবণ ২০৭ সড়ক চিহ্নিত
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ছক প্রণয়ন করেছে পুলিশ। এই ছকে ঘরমুখো মানুষের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ...
র‌্যাব এসবিসহ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে রদবদল
র‌্যাব এসবিসহ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে রদবদল
বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ তিন ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখায় (এসবি) নতুন প্রধান পদায়ন ...
নবিজি (সা.) সময়কে গালি দিতে নিষেধ করেছেন যে কারণে
নবিজি (সা.) সময়কে গালি দিতে নিষেধ করেছেন যে কারণে
আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,لاَ تَسُبُّوا الدَّهْرَ فَإِنَّ اللَّهَ هُوَ الدَّهْرُতোমরা সময়কে গালি-গালাজ করো ...
শর্তসাপেক্ষে চাকরি ফিরে পাচ্ছেন ১২৩ পুলিশ সার্জেন্ট ও ২০৭ এসআই
শর্তসাপেক্ষে চাকরি ফিরে পাচ্ছেন ১২৩ পুলিশ সার্জেন্ট ও ২০৭ এসআই
২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিলকৃত ১২৩ পুলিশ সার্জেন্ট ও ২০৭ এসআইকে শর্তসাপেক্ষে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র ...
বাস ট্রেন লঞ্চে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে
বাস ট্রেন লঞ্চে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে
ঈদ উপলক্ষ্যে সরকারি ছুটি শুরু আজ মঙ্গলবার। সোমবার ছিল সরকারি দপ্তরের শেষ কর্মদিবস। এদিন বিকালের পর থেকেই রাজধানীর বাস, ট্রেন ...
‘সাহস থাকলে ট্রাম্প তাঁর জাহাজ উপসাগরে পাঠাক’
‘সাহস থাকলে ট্রাম্প তাঁর জাহাজ উপসাগরে পাঠাক’
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ইরানের নৌ-সক্ষমতা ধ্বংস হয়ে যাওয়ার মার্কিন দাবি সরাসরি প্রত্যাখ্যান ...
ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ: বাসে অতিরিক্ত ভাড়া, ট্রেনে স্বস্তি, লঞ্চে যাত্রীর চাপ
ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ: বাসে অতিরিক্ত ভাড়া, ট্রেনে স্বস্তি, লঞ্চে যাত্রীর চাপ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি যেতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে তুলনামূলক কম ভিড়ে ...
পার্ল হারবারের পর যে ২ দেশ প্রকাশ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে
পার্ল হারবারের পর যে ২ দেশ প্রকাশ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে সবচেয়ে আলোচিত সামরিক হামলাগুলোর একটি হলো পার্ল হারবার হামলা। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর মিত্রশক্তি যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল ...
তত্ত্বাবধায়কের পূর্ণাঙ্গ রায়: সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন প্রধান
তত্ত্বাবধায়কের পূর্ণাঙ্গ রায়: সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন প্রধান
সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রোববার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে ...
১০
হরমুজে ট্রাম্পের ডাকে সাড়া নেই: টার্গেট এবার নেতানিয়াহু
হরমুজে ট্রাম্পের ডাকে সাড়া নেই: টার্গেট এবার নেতানিয়াহু
সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এবার হত্যার টার্গেট করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। কেবল চরম আলটিমেটাম দিয়েই ক্ষান্ত হয়নি ...
 
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক, মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক, মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ টয়লেটের ট্যাংকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর ...
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট এলাকায় ভারতগামী এক বাংলাদেশী নাগরিকের কাছ থেকে স্বর্নের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ...
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানে থাকা ছয় ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। খবর ...
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
মাসআলা— সদকাতুল ফিতর ওয়াজিব এমন প্রত্যেকে তার নিজের পক্ষ থেকে এবং নাবালেগ সন্তানের পক্ষ থেকে (যদি সন্তানের নেসাব পরিমাণ সম্পদ ...
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
বড় টাকার নোটের ক্ষেত্রে মানুষ এখন অনেক সচেতন। গত কয়েক বছর বড় উৎসবগুলোতে দেশে জাল টাকার নোট ছড়িয়ে পড়ে বহুগুণে। ...
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর বগুড়া ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী খুলনায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ লাক্সারি লাইফস্টাইল ব্র‍্যান্ড ইল্লিয়ীনের ...
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিমান চলাচল ব্যাহত হলে দুবাইয়ের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কারণ বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর ...
টার্কিশ ভুয়া ওয়েবসাইট খুলে কিডনি চিকিৎসার নামে হাতিয়ে নিতো বিপুল অর্থ
টার্কিশ ভুয়া ওয়েবসাইট খুলে কিডনি চিকিৎসার নামে হাতিয়ে নিতো বিপুল অর্থ
তুরস্কে কিডনি প্রতিস্থাপনের নামে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।র‍্যাব জানায়, তুরস্কের একটি ...
বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত করছে যুক্তরাষ্ট্র, আসতে পারে নতুন শুল্ক
বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত করছে যুক্তরাষ্ট্র, আসতে পারে নতুন শুল্ক
বাংলাদেশ-ভারতসহ বেশ কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় আছে এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশের ...
১০
ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার-এ বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার-এ বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার-এ বিশেষ সুবিধা উপভোগ করবেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহক ও কর্মীরা। সম্প্রতি গুলশানে প্রাইম ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com