/ ফিচার / পার্ল হারবারের পর যে ২ দেশ প্রকাশ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে
পার্ল হারবারের পর যে ২ দেশ প্রকাশ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে
নতুন বার্তা, ঢাকা:
Published : Monday, 16 March, 2026 at 3:26 AM
পার্ল হারবারের পর যে ২ দেশ প্রকাশ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছেদ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে সবচেয়ে আলোচিত সামরিক হামলাগুলোর একটি হলো পার্ল হারবার হামলা। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর মিত্রশক্তি যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবারে আকস্মিক বিমান হামলা চালায় অক্ষশক্তি জাপান। এই হামলায় মার্কিন নৌবাহিনীর ব্যাপকমাত্রায় ক্ষতি হয় এবং এর পরপরই যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। সেই সময় থেকে দীর্ঘ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও বৈশ্বিক প্রভাব এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে কোনো রাষ্ট্র সরাসরি মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর সাহস খুব কমই দেখিয়েছে।
বিশেষ করে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র প্রায় একক সুপারপাওয়ার (পরাশক্তি) হিসেবে আবির্ভূত হয়। ১৯৯১ সালে সোভিযেত ইউনিয়ন ভেঙে পড়ার পর আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাবকে অনেক বিশ্লেষক ‘একমেরু বিশ্বব্যবস্থা’ বলে অভিহিত করেন। এই প্রেক্ষাপটে মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি হামলা চালানো যে কোনো রাষ্ট্রের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বলে বিবেচিত হয়।
তবু ইতিহাসে এমন দুটি উল্লেখযোগ্য উদাহরণ রয়েছে, যেখানে রাষ্ট্রীয়ভাবে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রথমটি ঘটে ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধ চলাকালে। সে সময় ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইন স্কাড ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের নির্দেশ দেন। এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল মূলত সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটবাহিনীর ঘাঁটি এবং ইসরায়েল। বিশ্লেষকদের মতে, এর উদ্দেশ্য ছিল ইসরায়েলকে যুদ্ধে টেনে এনে আরব দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করা।
দ্বিতীয় বড় হামলার উদাহরণটি আসে প্রায় তিন দশক পরে। ২০২০ সালের জানুয়ারিতে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল আসাদ বিমানঘাঁটি ও ইরবিল বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইরান। এই হামলা ছিল ইরানি জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিক্রিয়া। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান প্রকাশ্যে এই হামলার দায় স্বীকার করে, যা আন্তর্জাতিক রাজনীতিতে একটি বিরল ঘটনা হিসেবে বিবেচিত হয়।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অনেক গুলো হামলা চালিয়েছে ইরান। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইনে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যের কারণে রাষ্ট্রগুলো সাধারণত সরাসরি হামলার পথ এড়িয়ে চলে। মার্কিন প্রতিক্রিয়া যে কতটা কঠোর হতে পারে, তা অনেক দেশই ভালোভাবে উপলব্ধি করে।
মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক ফাওয়াজ জর্জ বলেন, ‘মার্কিন ঘাঁটিতে সরাসরি হামলা করা কেবল সামরিক পদক্ষেপ নয়, এটি একটি বড় রাজনৈতিক বার্তাও। সাধারণত রাষ্ট্রগুলো এমন ঝুঁকি নিতে চায় না, কারণ এতে দ্রুত বৃহত্তর যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা থাকে।’
একই মত প্রকাশ করেছেন সামরিক ইতিহাসবিদ ম্যাক্স বুট। তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এমন এক স্তরে পৌঁছেছে যে অধিকাংশ রাষ্ট্র সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলে। তাই রাষ্ট্রীয়ভাবে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা খুবই বিরল।’
ভিয়েতনাম, আফগানিস্তান যুদ্ধের সময় মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় সশস্ত্র গোষ্ঠীর হামলা হলেও রাষ্ট্রীয় ভাবে দায় স্বীকার করা হয়নি। ভিয়েতনাম যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো নিয়মিত হামলার মুখে পড়ে, তবে এসব হামলার পেছনে কোনো রাষ্ট্র সরাসরি দায়ী ছিল না। মূলত উত্তর ভিয়েতনামের সমর্থিত গেরিলা সংগঠন ভিয়েট কং দক্ষিণ ভিয়েতনামের বিভিন্ন এলাকায় অবস্থান করা মার্কিন ঘাঁটি, বিমানঘাঁটি ও সরবরাহ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালাত। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে গেরিলা কৌশল, অতর্কিত আক্রমণ এবং মাইন বিস্ফোরণের মাধ্যমে মার্কিন বাহিনীকে বড় ধরনের চাপে ফেলা হয়।
২০০১ সালে শুরু হওয়া আফগানিস্তান যুদ্ধ চলাকালে আফগানিস্তানে স্থাপিত মার্কিন সামরিক ঘাঁটি, কনভয় ও বিমানঘাঁটি বারবার সশস্ত্র গোষ্ঠীর হামলার শিকার হয়। বিশেষ করে তালিবান এবং তাদের মিত্র সংগঠনগুলো অতর্কিত হামলা, রকেট নিক্ষেপ ও আত্মঘাতী আক্রমণের মাধ্যমে মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে মার্কিন ঘাঁটি ও টহলদল প্রায়ই এ ধরনের হামলার মুখে পড়ে। তবে এসব হামলার ক্ষেত্রেও সরাসরি কোনো রাষ্ট্র মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালায়নি; বরং এটি ছিল বিদ্রোহী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর পরিচালিত যুদ্ধ।
সব মিলিয়ে দেখা যায়, পার্ল হারবার হামলার পর থেকে আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থানের কারণে সরাসরি মার্কিন ঘাঁটিতে হামলা করার ঘটনা অত্যন্ত সীমিত। ইতিহাসে ইরাক ও ইরানের পদক্ষেপগুলো তাই শুধু সামরিক দৃষ্টিকোণ থেকেই নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যের আলোচনাতেও বিশেষ গুরুত্ব বহন করে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে উল্লেখ করে ক্রেমলিন জানিয়েছে, বিশ্বকে একটি বড় ধরনের বৈশ্বিক যুদ্ধ থেকে রক্ষা করার একমাত্র ...
সচিব কমিটির বৈঠক: পে-স্কেলে মূল বেতন বাড়লেও ভাতায় কাটছাঁটের প্রস্তাব
সচিব কমিটির বৈঠক: পে-স্কেলে মূল বেতন বাড়লেও ভাতায় কাটছাঁটের প্রস্তাব
নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়লেও সরকারি ব্যয় নিয়ন্ত্রণে বিভিন্ন খাতের ভাতায় বড় ধরনের কাটছাঁট বা যৌক্তিকীকরণের ...
ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন
ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন
“আসুন ফুলবাড়ীতে ফুলগাছ লাগাই” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্ধোধন করা হয়েছে। গতকাল বুধবার (২৪ জুন) ...
প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী
প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিক সেবার মান নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে ...
টাঙ্গাইলে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলের ভূঞাপুরে ১২ বছর বয়সী ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোফাজ্জল হোসেন মফিজুল (৩৫) নামে এক যুবকের ...
সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত প্রচারের’ অভিযোগ
সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত প্রচারের’ অভিযোগ
সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের একটি বক্তব্যের অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে জেলায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসকের ...
লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি
লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি
লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্রী মুর্শিদা আক্তার নিশি দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধানে কাজ করছে ...
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার বালু আমার বাপ-দাদার সম্পত্তি : ইউপি চেয়ারম্যান টিপু
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার বালু আমার বাপ-দাদার সম্পত্তি : ইউপি চেয়ারম্যান টিপু
“মহানন্দা নদীর বালু আমার বাপ-দাদার সম্পত্তি” বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক ...
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ, আড়াই কোটি টাকার ক্ষতি দাবী ব্যবসায়ীদের
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ, আড়াই কোটি টাকার ক্ষতি দাবী ব্যবসায়ীদের
চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘রাজশাহী ...
১০
সাংবাদিক পরিচয়ে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক
সাংবাদিক পরিচয়ে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সাংবাদিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে রিকশাচালকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে এক যুবককে আটক করেছে ডিএমপির ট্রাফিক ওয়ারী ...
 
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের ...
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ খাদ্য (ফসল) উৎপাদন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ...
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শণ
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শণ
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ...
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার দুপুরে ব্যাটালিয়নের সৈনিক মেসে এক ...
পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান
পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান
সীমান্ত হত্যা ও পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ১৮ জুন বৃহস্পতিবার সকাল ...
ত্রিশালে ৬৫৯ পরিবার পেল ‘ফ্যামিলি কার্ড’
ত্রিশালে ৬৫৯ পরিবার পেল ‘ফ্যামিলি কার্ড’
প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ৬৫৯টি ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে ...
চট্টগ্রামে মাঠপর্যায়ে নিরাপদ খাদ্য আদালতের ভ্রাম্যমান কার্যক্রম জোরদারের আহবান
চট্টগ্রামে মাঠপর্যায়ে নিরাপদ খাদ্য আদালতের ভ্রাম্যমান কার্যক্রম জোরদারের আহবান
চট্টগ্রামে নিররপদ খাদ্য আদালত মাঠ পর্যায়ে তদারকি কার্যক্রমের আওতায় বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্টান সরেজমিনে পরিদর্শন করে নানা অনিয়ম ও অপরাধের ...
পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস
পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস
হিউস্টনে ২০২৬ ফুটবল বিশ্বকাপে চমক দেখাল ডিআর কঙ্গো। শক্তিশালী পর্তুগালের বিপক্ষে ১–১ গোলে ড্র করে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ...
ডিমের কুসুম নাকি সাদা অংশ, কোনটি খাওয়া ভালো?
ডিমের কুসুম নাকি সাদা অংশ, কোনটি খাওয়া ভালো?
সকালের নাশতায় ওমলেট, সেদ্ধ ডিম কিংবা বিকেলের নাস্তায় ডিমের পোচ—বাঙালির খাদ্যতালিকায় ডিম আমাদের সেভিওর। কম খরচে এত ভালো প্রোটিনের উৎস ...
১০
ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ‘গেট এনগেজড ২০২৬’
ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ‘গেট এনগেজড ২০২৬’
ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘গেট এনগেজড’ সম্মেলনের ১৩তম আসর। শিক্ষার্থীদের উদ্যোগ ও তরুণ নেতৃত্ব নিয়ে আয়োজিত সপ্তাহব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com