|
আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
|
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইছা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক শামচুল হক খোকন, বরিশাল উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব মো. সেলিম হোসেন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন, গৈলা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা প্রমুখ। |