|
আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মাণে
উপজেলা যুবদল ও ছাত্রদলের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
|
পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মাণে উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১০ মার্চ মঙ্গলবার ইফতারের আগে আগৈলঝাড়া প্রেসক্লাবের হলরুমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সম্প্রীতি এবং পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করে সাংবাদিকদের সম্মাণে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি মো. শামিমুল ইসলাম শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ঘামিদুল ইসলাম মহিদুল, যুগ্ম আহবায়ক এম নাঈমুল হক, যুবদল নেতা মারুফ হোসেন দোলন হাওলাদার, সাদ্দাম হোসেন শাওন, কাঞ্চন ভুঁইয়া, আলামিন ফরিয়া, উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক নাইসুল হক, আগৈলঝাড়া কলেজ শাখার সাধারণ সম্পাদক শাওন ফকির, সাবেক আহ্বায়ক হাসান সরদার, উপজলা ছাত্রনেতা সজল ফকির, জহিরুল ইসলাম, বাকাল ইউনিয়ন ছাত্রদল সভাপতি হৃদয় হাচান বাবু, বাগধা ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি মেহেদী হাচান রিফাত, রত্নপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক সৈয়দ ফায়জুল, সরকারি আগৈলঝাড়া ডিগ্রি কলেজের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ অন্যানরা। এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি রিপন বিশ্বাস, মো. মাসুম হাওলাদার, মো. জহিরুল ইসলাম সবুজ, মো. সাইফুল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, মো. মানিক হাওলাদার, কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক মৃদুল দাস, নির্বাহী সদস্য-১ মো. সাইফুল ইসলাম, সাবেক সভাপতি সরদার হারুন রানা, অপূর্ব লাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, সদস্য বরুন বাড়ৈ, মো. আক্তারুজ্জামান, জগদীশ মন্ডল, মলয় বিশ্বাস, তাসদিত হায়দার সাজিদ, মো. দিদার হোসেন, উপেন মজুমদার কিশোর, বিপ্লব গাইন, মো. ফারুক আকন, মো. মানিক হাওলাদার। আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার দায়িত্ব সাংবাদিকদের। এসময় বক্তারা কোনো সাংবাদিক হয়রানি বা নির্যাতনের শিকার হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর আহ্বাণ জানান। বক্তারা আরও বলেন, বর্তমানে সাংবাদিকতায় কিছু অপেশাদারিত্বের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে নীতি ও আদর্শ মেনে দায়িত্ব পালন করলে সাংবাদিকতার মর্যাদা অক্ষুন্ন থাকবে। এ ধরণের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তারা। আলোচনা শেষে ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ বিশেষ দোয়া ও মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা ফজলুল হক। |