|
ফুলবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
|
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চত্বরে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপত্বিতে ফুলবাড়ী উপজেলা চত্বরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “দূযোর্গ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের দেশ গড়ব”। অগ্নি কান্ড ও ভূমিকম্প হলে কিভাবে আমরা উচু ভবনগুলি থেকে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করা হয় তা এই মহড়াতে দেখানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার মোঃ জাহাঙ্গীর, ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডা: মোঃ সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাজাহারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা রিতা মন্ডল, ফুলবাড়ী অগ্রণী ব্যাংক ম্যানেজার মকছেদ আলী, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ সামেদুল ইসলাম। এছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থী ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। |