|
চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় ২.৭৬ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ক্ষতি
নতুন বার্তা, ঢাকা:
|
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় ২.৭৬ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ক্ষতি হয়েছে।এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সম্ভাব্য ক্ষয়ক্ষতির একটি আনুমানিক হিসাব নিচে দেওয়া হলো— 🔸 ১.১ বিলিয়ন ডলার — AN/FPS-132 early-warning radar ধ্বংস হয়েছে কাতারের Al Udeid Air Base ঘাঁটিতে। 🔸 ২৮২ মিলিয়ন ডলার — কুয়েতে তিনটি F-15E Strike Eagle যুদ্ধবিমান হারানোর দাবি। 🔸 ২০ মিলিয়ন ডলার — বাহরাইনের মানামায় অবস্থিত United States Fifth Fleet সদর দপ্তরে দুটি AN/GSC-52B satellite communications terminal ধ্বংস হয়েছে। 🔸 ৩০ মিলিয়ন ডলার — কুয়েতের Camp Arifjan ঘাঁটিতে তিনটি রাডার ডোম ধ্বংস হয়েছে। 🔸 ৫০০ মিলিয়ন ডলার — সংযুক্ত আরব আমিরাতের আল-রুয়াইস এলাকায় একটি AN/TPY-2 radar ধ্বংস হয়েছে। 🔸 ৩০০–৫০০ মিলিয়ন ডলার — জর্ডানের Muwaffaq Salti Air Base ঘাঁটিতে আরেকটি AN/TPY-2 radar ও সহায়ক সরঞ্জাম ধ্বংসের দাবি। 🔸 ৩৩০ মিলিয়ন ডলারের বেশি — অন্তত ১১টি MQ-9 Reaper ড্রোন হারানোর কথা বলা হয়েছে। সব মিলিয়ে সরঞ্জামের মোট সম্ভাব্য ক্ষতি প্রায় ২.৭৬ বিলিয়ন ডলার বলে অনুমান করা হচ্ছে। এছাড়া সামরিক আক্রমণ পরিচালনার খরচ যোগ করলে এই ব্যয় ৬ বিলিয়ন ডলারেরও বেশি হয়। তবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এসব ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি। সূত্র: স্পুটনিক |