|
লক্ষ্মীপুরে বিদেশী রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুর প্রতিনিধি :
|
লক্ষ্মীপুরে ১টি বিদেশী রিভলবার ও ৪৬ রাউন্ড গুলি এবং ৪ রাউন্ড গুলির খোসাসহ শহিদ ওরফে শিপন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১০মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। এরআগে মঙ্গলবার (১০ মার্চ) ভোর রাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শিপন ঐ এলাকার আবুল কালামের ছেলে। হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী রিভলবার ও ৪৬ রাউন্ড গুলি এবং ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। |