|
বনানীতে খুররম আলীর বিরুদ্ধে বিদ্যুৎ চুরি, বাজার ও ময়লা টেন্ডার দখলের অভিযোগ
বনানী (ঢাকা) প্রতিনিধিঃ
|
রাজধানীর বনানী থানাধীন বেলতলা বস্তিতে খুররম আলী নামক এক ব্যক্তির বিরুদ্ধে দখল রাজত্ব কায়েম ও বিদ্যুৎ চুরির অভিযোগ করেছেন বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল মামুন খাঁন। তিনি আরও অভিযোগ করেন, খুররম আলী আগে আওয়ামী লীগ করতেন। এখন বিএনপির নাম ভাঙিয়ে বেলতলা বস্তির বাজার ও ময়লা টেন্ডার দখল করেছে। এছাড়া বিএনপির দূর্দিনে ত্যাগী নেতাকর্মীদের বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব অভিযোগ তুলে ধরেন মোহাম্মদ আল মামুন খাঁন। বিএনপির নীতিনির্ধারকদের কাছে উক্ত বিষয় সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেছেন মোহাম্মদ আল মামুন খাঁন। বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল মামুন খাঁনের ফেসবুকে দেওয়া পোস্টটি পাঠকদের উদ্দেশ্যে হুবুহু তুলে ধরা হলো - "বিএনপি মহাসচিব Mirza Fakhrul Islam Alamgir স্যার, মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ভাই, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা Mahdi Amin ভাই,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Aminul Haque ভাইয়ের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান জনাব Tarique Rahman ভাইয়ার দৃষ্টি আকর্ষণ করছি। ছবির এ-ই লোকটা বনানী থানার ২০নং ওয়ার্ডের বেল তলা বস্তির খুররম_আলী । এই লোক পতিত স্বৈরাচারের আমলে আওয়ামী লীগ করতো এবং ৫ আগস্ট ২৪ এর পর বিএনপির নাম ভাঙিয়ে বেলতলা বস্তির প্রায় শতাধিক ঘরে দখল করে রামরাজত্ব কায়েম করেছে। বিদ্যুৎ লাইন দখলে করে কোটি টাকার উপরে আত্মসাৎ করেছে। ( স্বৈরাচার পালানোর পর বিদ্যুৎ খাতে বকেয়া ছিল ৬০ লাখ টাকার মত, সেটা এখন প্রায় দেড় কোটির উপরে)। বিএনপি নাম ভাঙিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোজন ( মেইন তারে হুক লাগিয়ে বিদ্যুৎ চুরি) করেছে। বেলতলা বস্তির বাজার ও ময়লা টেন্ডার দখল করেছে। বিএনপির দূর্দিনে ত্যাগী নেতাকর্মীদের বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। বিদ্র: জাতীয় সংসদ নির্বাচনের ৪/৫ দিন আগে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারনে কতৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, তাতে ২ দিন বিদ্যুৎ বন্ধ থাকার প্রভাব পড়েছে ঢাকা_১৭ আসনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভোটে, টিএনটি_আদর্শ_বালিকা_ বিদ্যালয়ের ৭৬ এবং ৭৮ নাম্বার কেন্দ্রে জনাব তারেক রহমানের ধানের শীষ প্রতীক হেরেছে।) বিএনপির নীতিনির্ধারকদের কাছে উক্ত বিষয় সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি। মোঃ আল মামুন খান যুগ্ন-আহবায়ক,বনানী থানা বিএনপি।" |