/ জাতীয় / ৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 1 March, 2026 at 11:42 AM, Update: 02.03.2026 2:12:31 AM
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ঘরমুখো মানুষের ঢল নামবে। নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় লাখো মানুষের প্রথম পছন্দ ট্রেন। তবে, যাত্রীচাহিদা আকাশচুম্বী হলেও সেই তুলনায় সক্ষমতা বাড়াতে পারেনি বাংলাদেশ রেলওয়ে। উল্টো গত কয়েক বছরে ঈদ স্পেশাল বা বিশেষ ট্রেনের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে। বর্তমানে এই সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র পাঁচ জোড়ায়।
এদিকে, যাত্রীচাহিদা বাড়লেও প্রয়োজনীয় লোকোমোটিভের (ইঞ্জিন) অভাবে অতিরিক্ত ট্রেন চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্টরা। ফলে ঈদযাত্রায় বাড়তি ভোগান্তির আশঙ্কা করছেন নিয়মিত ট্রেনযাত্রীরা। প্রতিবার কতটি ট্রেনের ইঞ্জিন ও কোচ ঈদের সময় প্রস্তুত রাখা হবে তা উল্লেখ করলেও, সেটি এবার বিজ্ঞপ্তিতে উল্লেখ করেনি রেলওয়ে। ঈদের সময় গড়ে প্রতিদিন ৫০-৫২ জোড়া ট্রেন চালিয়ে সর্বোচ্চ ৪৮ থেকে ৫০ হাজার মানুষকে রাজধানী ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে নেওয়া সম্ভব হয়।
এ অবস্থায় রেলওয়ে প্রতি ঈদে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে। তবে, সেই সংখ্যা বছর বছর কমছে। কোনো কোনো বছর নয় থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালানো হলেও গত বছর (২০২৫) থেকে তা কমে দাঁড়িয়েছে মাত্র পাঁচ জোড়ায়। এত বিপুলসংখ্যক ঘরমুখো মানুষের চাপ এই নিয়মিত ট্রেনসহ পাঁচ জোড়া বিশেষ ট্রেন বহন করতে পারবে কি না— এ প্রশ্ন এখন যাত্রীদের মুখে মুখে।
রেলওয়ের তথ্য বলছে, ২০২২ সালে ঈদুল ফিতরে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানো হয়েছিল। এসব ট্রেন তখন চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, খুলনা-ঢাকা-খুলনা, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করে।
২০২৩ সালে বিশেষ ট্রেনের সংখ্যা ছিল নয় জোড়া। সেবার চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ময়মনসিংহ-চট্টগ্রাম-ময়মনসিংহ, চাঁদপুর-সিলেট-চাঁদপুর, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার, ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ, জয়দেবপুর-পঞ্চগড়-জয়দেবপুর ও ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ট্রেন চলাচল করে।
২০২৪ সালে চালানো হয় আট জোড়া বিশেষ ট্রেন। এগুলো চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার, ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলাচল করে।
২০২৫ সালে সংখ্যা কমিয়ে করা হয় পাঁচ জোড়া। এসব ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার, ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলাচল করে।
সর্বশেষ চলতি বছর (২০২৬ সাল) ঈদুল ফিতরে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে রেলওয়ে। রুটও প্রায় ২০২৫ সালের মতো একই রাখা হয়েছে।
ঢাকায় বসবাসকারী চিলাহাটি এলাকার বাসিন্দা রাশেদুল ইসলাম বলেন, চিলাহাটি ঢাকা থেকে অনেক দূরের পথ। মাত্র দুটি আন্তঃনগর ট্রেন ওই এলাকায় যায়, তাও ১০ থেকে সাড়ে ১০ ঘণ্টা সময় লাগে। মানুষ বাদুড়ঝোলা হলেও ট্রেনে যেতে চায়। কারণ, সড়কপথে ভোগান্তি বেশি।
তিনি বলেন, দুই-তিন বছর আগেও ঈদে অন্তত একটি বিশেষ ট্রেন দেওয়া হতো এই এলাকায়। এখন আর দেওয়া হয় না। ভালো রেলপথ থাকতেও এত বড় রুটে বিশেষ ট্রেন না চালানো রেলওয়ের ব্যর্থতা।
দিনাজপুরের বাসিন্দা মো. শামসুল আলম বলেন, পার্বতীপুর রুটে অন্তত পাঁচ থেকে ছয়টি আন্তঃনগর ট্রেন আছে। এর মধ্যে চারটি ট্রেন দিনাজপুর যায়। তারপরও গার্মেন্টস কর্মীদের জন্য বরাবরই জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত একটি বিশেষ ট্রেন ঈদের সময় চালানো হয়। এটি আমাদের জন্য খুবই ভালো। তারপরও অনেক মানুষ ট্রেন যাওয়ার জায়গা পান না। অনেকে ট্রেনের ছাদে উঠে যায়। আমার মনে হয়, ঈদের আগে ও পরে ১০ দিন বিভিন্ন রুটে আরও বিশেষ ট্রেন চালাতে পারে রেলওয়ে। বিশেষ ট্রেনের সংখ্যা কমানো ঠিক হয়নি।
এদিকে, রেলওয়ের লোকোমাস্টাররা ঢাকা পোস্টকে স্পষ্ট করে জানিয়েছেন, বড় রুটে ট্রেন চালাতে প্রধান বাধা ইঞ্জিনসংকট। দেশে পর্যাপ্ত কোচ থাকলেও লোকোমোটিভের অভাবে অনেক ভালো ও বড় রুটে ট্রেন চালানো যাচ্ছে না। বিশেষ ট্রেনও চালানো যাচ্ছে না। এজন্য সংখ্যা কমেছে। এতে রেলের আর্থিক ক্ষতিও হচ্ছে।

রেলপথ সম্প্রসারণের সঙ্গে সমন্বয় করে ইঞ্জিন-কোচ বাড়ানো হয়নি : যোগাযোগ বিশেষজ্ঞ

ঈদের সময়ে বিশেষ ট্রেনের সংখ্যা দিনদিন কমছে— বিষয়টি নিয়ে জানতে চাইলে যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, আমাদের রেল নেটওয়ার্ক সম্প্রসারিত হচ্ছে। নতুন নতুন রেলপথ ও রেললাইন নির্মাণ করা হচ্ছে। এখন অন্তত তিন হাজার কোচ ও ৬০০-এর বেশি ইঞ্জিন দরকার। কিন্তু রেলওয়ে চলছে এর অর্ধেক দিয়ে। এর মধ্যে আবার ৭০ শতাংশ ইঞ্জিন ও ৫০ শতাংশ কোচ মেয়াদোত্তীর্ণ। আমাদের সংকটটা এখানেই।
তিনি বলেন, ঈদের সময় আমাদের আরও বেশি কোচ ও ইঞ্জিন লাগবে— এটা স্বাভাবিক। আমাদের রেলপথ সম্প্রসারিত হলেও কোচ ও ইঞ্জিনের সংখ্যা বাড়ানোর বিষয়টি রেলওয়ে মাথায় নেয়নি। জোড়াতালি দিয়ে রেলযোগাযোগ স্বাভাবিক রাখা হয়েছে। ফলে এখন অসংখ্য জনপ্রিয় ট্রেন বন্ধ হয়ে গেছে। আবার অনেক ট্রেন বন্ধের পথে। এমনও মানুষ আছেন যারা বাড়তি বাসভাড়া দিতে পারেন না। তাদের একমাত্র ভরসা সরকারি এই গণপরিবহন (ট্রেন)। কিন্তু লাইনে ট্রেন না চললে তারা যাবেন কীভাবে?
বর্তমানে রেলের নেটওয়ার্ক সচল রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ যে কৌশল নিয়েছে, তা অনেকটা ‘জোড়াতালি’ দেওয়ার মতো— উল্লেখ করে এই যোগাযোগ বিশেষজ্ঞ বলেন, তারা কিছু রুটে ট্রেন বন্ধ রাখছে, কোথাও নতুন করে চালু করছে, আবার কোথাও পুরোনো রুটেই জোড়াতালি দিয়ে কাজ চালাচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে রেলের সেবায় বড় কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি।
‘রেলের সেবাকে গতিশীল করতে হলে দ্রুত নতুন ও আধুনিক ইঞ্জিন সংগ্রহ করতে হবে। শুধু নতুন লাইন করলেই হবে না, পর্যাপ্ত ইঞ্জিন ও জনবল নিশ্চিত করে বন্ধ থাকা সব ট্রেন পুনরায় চালু করা উচিত’— মন্তব্য করেন তিনি।

ইঞ্জিন ও কোচ সংকটে রেলওয়ে : মহাপরিচালকের অকপট স্বীকারোক্তি

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন রেলের বর্তমান পরিস্থিতি এবং বিশেষ ট্রেনের সংখ্যা কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান, রেলওয়ের সেবাকে সচল রাখতে বর্তমানে কিছু কৌশলগত পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, আগে যেসব রুটে স্পেশাল ট্রেন চালানো হতো, সেসব রুটে এখন রেগুলার ট্রেন চালানো হচ্ছে। এজন্য বিশেষ ট্রেনের সংখ্যা কমেছে। এখন চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা রুটে রেগুলার ট্রেন চলছে।
‘ঢাকা থেকে খুলনার রুটটি আগে অনেক দীর্ঘ ছিল। ফলে সময়মতো ট্রেন চলত না এবং যাত্রীও কম হতো। কিন্তু বর্তমানে রুটটি ছোট হয়ে আসায় সময় বাঁচছে এবং নিয়মিত ট্রেনের মাধ্যমেই যাত্রীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে।’
মহাপরিচালক স্পষ্টভাবে স্বীকার করেন, ‘রেলওয়ের প্রধান সমস্যা হলো ইঞ্জিন এবং কোচের তীব্র সংকট। পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় ইচ্ছা থাকলেও সব ক্ষেত্রে ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হচ্ছে না।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
কৃষ্ণসাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত চারটি রণতরীকে নিশারা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার (০৪ ...
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী ...
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের ...
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে তাঁর চেয়ার দখলের অভিযোগে করা মামলায় ...
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস,চোরাচালান,খনিজ বালি-পাথর লুট, একাধিক মামলার আসামির এক স্বজনের মাধ্যমে টেলিভিশন উপহার নেয়ার অভিযোগের ...
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা ...
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু ...
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়ী এক দম্পত্তিকে আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ...
১০
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে  শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন( ২৫)  নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।৪ মার্চ বুধবার দিবাগত রাতে খবর ...
 
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ঘরমুখো মানুষের ঢল নামবে। নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় লাখো মানুষের প্রথম ...
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। ...
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
মাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তখন কেউ সরাসরি মুখ না খুললেও ছিল চাপা অসন্তোষ। ...
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫ রান করেও ...
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় ...
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এ মাসে দিন ...
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের ...
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত ...
১০
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। আজ মঙ্গলবার(৩ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com