|
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি:
|
সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত হাজতির নাম আব্দুল আজিজ সানা (৫০)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা এবং এন্তাজ সানার ছেলে। সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, কারাগারে অসুস্থ হয়ে পড়লে আব্দুল আজিজ সানাকে রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার কিছুক্ষণ পর, সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তিনি মৃগীরোগে ভুগছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কুমার মণ্ডল হাজতি আব্দুল আজিজ সানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে সাতক্ষীরা জেলা কারাগারের জেলার দেবদুলাল কর্মকারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। |