/ রাজনীতি / নেতারা সরকারে সংগঠনে ছন্দপতন
নেতারা সরকারে সংগঠনে ছন্দপতন
নতুন বার্তা, ঢাকা:
Published : Friday, 27 February, 2026 at 4:03 AM, Update: 28.02.2026 3:21:20 AM
নেতারা সরকারে সংগঠনে ছন্দপতননির্বাচনে ভূমিধস জয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে বিএনপি। মূল দলের সঙ্গে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও এমপি-মন্ত্রী হয়েছেন। নেতারা সরকারের দায়িত্ব নেয়ায় ছন্দপতন ঘটেছে সংগঠনে। চিত্র বদলে গেছে দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ের। আগে এই দুই কার্যালয়ে রাতদিন ভিড় করতেন নেতাকর্মীরা। এখন নেতাকর্মীদের কেউ কেউ ছুটছেন সচিবালয়ে। কেউ কেউ যাচ্ছেন নবনির্বাচিত এমপি ও মন্ত্রীদের বাসায়। সংশ্লিষ্টরা বলছেন, নেতারা সরকারের দায়িত্ব নেয়ার পর সংগঠন সামলানোর বিষয় নিয়ে এখন নতুন করে ভাবতে হবে। কারণ এক সঙ্গে দল এবং সরকারের দায়িত্ব পালন কঠিন। বিশেষ করে অঙ্গ ও সহযোগী সংগঠনকে গতিশীল রাখতে সার্বক্ষণিক নেতৃত্ব দরকার। দলের শীর্ষ নেতারাও বিষয়টি নিয়ে ভাবছেন।
সামনে বিএনপি’র অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল এবং ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন আসতে এমন ইঙ্গিতও মিলছে। এই চার অঙ্গসংগঠনে সাংগঠনিক স্থবিরতা বিরাজ করছে। সাংগঠনিক অনেক সিদ্ধান্ত আটকে আছে। এরমধ্যে যুবদলের সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন। একজন ব্যতীত সবাই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মন্ত্রিত্বও পেয়েছেন। সরকারি কাজের ব্যস্ততার কারণে এখন তারা অফিসমুখী হতে পারছেন না। তাদের অনুপস্থিতিতে নেতাকর্মীরা সংগঠনমুখীও হচ্ছেন না। সবাই এখন সরকারমুখী। অনেকেই সচিবালয় ও মন্ত্রীদের বাসায় বাসায় শুভেচ্ছা জানাতে যাচ্ছেন। এসব কারণে তৃণমূলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন ও সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগীদের দিয়ে নতুন কমিটি গঠনের কথা বলছেন। একই সঙ্গে সামনে বিরোধী দলগুলোর সম্ভাব্য আন্দোলনের বিষয়ও মাথায় রাখার তাগিদ দিচ্ছেন কেউ কেউ।

চার সংগঠনের কয়েকজন শীর্ষ ও তৃণমূলের নেতাকর্মীরা জানিয়েছেন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল এবং ছাত্রদলের তৃণমূল এবং বর্তমান কমিটির নেতারাও নতুন কমিটি চাইছেন। কারণ বিএনপি’র সরকার গঠনের পর থেকেই নেতাকর্মীদের অনেকে আর রাজনীতি ও সংগঠনমুখী নন। কেউ কেউ ব্যক্তিগত সুযোগ সুবিধা নিয়ে এখন ভাবছেন। এ কারণে ঢাকাসহ সারা দেশে সংগঠনগুলোর কার্যক্রম এখন স্থবির। সবাই নতুন নেতৃত্বের জন্য মুখিয়ে আছে।
২০২৪ সালের ৯ই জুলাই আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। দেড় বছরের অধিক সময় পার হলেও যুবদলের আংশিক ঘোষিত কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি। ছয় সদস্যের আংশিক কমিটি দিয়েই কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক কার্যক্রম চলছে। এরমধ্যে যুবদলের সাধারণ সম্পাদক সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ওদিকে ২০২২ সালের ৪ঠা সেপ্টেম্বর এস এম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এরমধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রতিমন্ত্রীও হয়েছেন।

যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষকদলের সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সংসদ নির্বাচনের আগেই সাংগঠনিক গতিশীলতা আনতে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এই তিন অঙ্গসংগঠনের কমিটি গঠনের উদ্যোগ নেন। তবে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষকদল থেকে নির্বাচনের জন্য দলের মনোনীত প্রার্থীরা হাইকমান্ডের কাছে ভোটের আগে কমিটি না ভাঙার অনুরোধ জানিয়েছিলেন। সবকিছু বিবেচনা করে বিএনপি’র হাইকমান্ড ওই সময় কমিটি ভেঙে কমিটি গঠন করেননি বলে সূত্রটি জানিয়েছে।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, সবকিছুই পরিবর্তন হবে। নেতৃত্বেরও পরিবর্তন আসবে। এক জায়গায় সবাই থাকবে না। আমরা যতদিন দায়িত্বে আছি, ততদিন আমরা আমাদের দায়িত্ব ভালোভাবে পালন করবো এবং কাজ করবো। দল যদি নতুন নেতৃত্ব নিয়ে আসে আমরা তাকে স্বাগত জানাবো।
অন্যদিকে ২০২১ সালের ২০শে সেপ্টেম্বর হাসান জাফির তুহিনকে সভাপতি এবং শহিদুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। সংগঠনের শীর্ষ দুই নেতাই সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন। এরমধ্যে শহিদুল ইসলাম বাবুল নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন।

ওদিকে ২০২৪ সালের ১লা মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। আগামী ১লা মার্চ ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। তবে বর্তমান কমিটি গঠনের পর থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সুপার ফাইভের নেতৃবৃন্দের সঙ্গে গ্রুপিং ও সমন্বয়হীনতার কারণে সাংগঠনিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির কারণে ছাত্রদলের চেইন অব কমান্ডও ভেঙে পড়েছে।

শহিদুল ইসলাম বাবুল বলেন, নতুন কমিটির বিষয়ে কিছু জানি না। তবে দল মনে করলে নতুন কমিটি করবে। নাছির উদ্দিন নাছির মানবজমিনকে বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। কমিটি গঠনের বিষয়ে উনি সিদ্ধান্ত নেবেন।

নয়াপল্টনে ভিড় কমেছে, সচিবালয়মুখী নেতাকর্মীরা: ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন এবং দমন-পীড়নের সময়ও সরব ছিল রাজধানীর নয়াপল্টনের বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়। এখন দলের সুসময়ে নেতাকর্মীর ভিড় আগের চেয়ে কমেছে। বিএনপি’র কার্যালয়ে কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এমপি-মন্ত্রী হওয়া নেতারা এখন কম আসছেন। বিএনপি’র কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ। সেজন্য তিনি কার্যালয়ে আসছেন না। গত ২৩শে ফেব্রুয়ারি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় কার্যালয়ে যান। ওইদিন নেতাকর্মীদের ভিড় ছিল। পরের দিন অবশ্য ভিন্ন চিত্র দেখা গেছে। কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি দলের গুলশানের কার্যালয়েও আগের মতো ভিড় নেই। তবে কিছু নেতাকর্মী এখন সচিবালয়মুখী হয়েছেন। তারা ফুল নিয়ে মন্ত্রীদের শুভেচ্ছা জানাতে যাচ্ছেন। আবার কেউ কেউ কোনো কারণ ছাড়াই এলাকার পরিচয়ে মন্ত্রীদের দপ্তরে যাচ্ছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
কৃষ্ণসাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত চারটি রণতরীকে নিশারা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার (০৪ ...
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী ...
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের ...
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে তাঁর চেয়ার দখলের অভিযোগে করা মামলায় ...
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস,চোরাচালান,খনিজ বালি-পাথর লুট, একাধিক মামলার আসামির এক স্বজনের মাধ্যমে টেলিভিশন উপহার নেয়ার অভিযোগের ...
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা ...
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু ...
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়ী এক দম্পত্তিকে আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ...
১০
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে  শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন( ২৫)  নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।৪ মার্চ বুধবার দিবাগত রাতে খবর ...
 
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ঘরমুখো মানুষের ঢল নামবে। নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় লাখো মানুষের প্রথম ...
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। ...
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
মাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তখন কেউ সরাসরি মুখ না খুললেও ছিল চাপা অসন্তোষ। ...
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫ রান করেও ...
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় ...
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এ মাসে দিন ...
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত ...
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের ...
১০
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। আজ মঙ্গলবার(৩ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com