/ রাজনীতি / রাজনীতিশূন্য বিএনপি
রাজনীতিশূন্য বিএনপি
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 4 March, 2026 at 12:47 AM
রাজনীতিশূন্য বিএনপিদীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে থেকে লড়াই-সংগ্রাম করেছে জাতীয়তাবাদী দল-বিএনপি। ২০২৪’র জুলাই আন্দোলনেও সামনে থেকে নেতৃত্বও দিয়েছে দলটি। যার ফলশ্রুতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয় অর্জন করে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য, ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটি সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অনেকেই মন্ত্রী-এমপি হয়েছেন। ফলে সরকারের সঙ্গে দল এক প্রকার বিলিন হয়ে গেছে। এতে স্থবির হয়ে পড়েছে দলীয় কার্যক্রম।
অন্যদিকে বর্তমানে রাজপথের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি পুরোদমে সক্রিয় রয়েছে নির্বাচনের পর থেকে। দুটি দলই স্থানীয় সরকার নির্বাচনকে টার্গেট করে চালিয়ে যাচ্ছে দলীয় কার্যক্রম। বিভিন্ন এলাকায় রমজানে খাদ্য সামগ্রী বিতরণ, ইফতার মাহফিলের মাধ্যমে দলীয় বৈঠক ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করাসহ নানা কার্যক্রমই চালিয়ে যাচ্ছে তারা। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে তাদের যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে তারা এখন থেকেই ঘুরছেন বিভিন্ন এলাকায়, সম্পৃক্ত হচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা এখন ব্যস্ত সরকারের বিভিন্ন পদে জায়গা পাওয়ার জন্য দৌঁড়ঝাপে। আগে যেখানে নেতাকর্মীদের উপচেপড়া ভিড় থাকতো নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশান কার্যালয়ে, সেখানে এখন দিনভরই সুনশান নিরবতা। সকলেই হয়েছেন সচিবালয়মুখী।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার আগে দলের কার্যক্রম পরিচালিত হতো নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে। যেখানে প্রতিনিয়তই থাকতো নেতাকর্মীদের উপচেপড়া ভিড়। তারেক রহমান দেশে ফেরার সেটি কেন্দ্রে পরিণত হয় দলের চেয়ারম্যানের গুলশানের কার্যালয়কে ঘিরে। তবে ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের মন্ত্রি পরিষদ সদস্যগণ শপথ গ্রহণ করার পর এই দুই কার্যালয় কার্যত ফাঁকা হয়ে গেছে। গত কয়েকদিন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায় সেখানে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ অলস সময় পার করছেন। দিনের বেলা দলের কোন নেতাকর্মী কার্যালয়মুখী হন না বললেই চলে। তবে বিকেলের পর অঙ্গসংগঠনের কিছু কিছু নেতাকর্মী দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইফতারে অংশ নিচ্ছেন। একই চিত্র দেখা গেছে গুলশান কার্যালয়েও। সেখানেও এখন দলের নেতাকর্মীদের আনাগোনা আগের মতো দেখা যায় না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত যেখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কার্যালয়ের বাইরে শত শত নেতাকর্মী অনবরত আসা যাওয়া ও ভিড় করতেন সেখানেও এখন নেতাকর্মী শূণ্য দেখা গেছে।
নয়াপল্টন কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, বেশ কিছুদিন ধরে নয়াপল্টন কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় কিছুটা কম। এর মধ্যে দলের মহাসচিব এবং সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার একদিন এসেছিলেন। তিনি যেদিন এসেছিলেন সেদিন আবার কার্যালয়ে অনেক নেতাকর্মী এসেছিলেন। এছাড়া সারাদিনই তেমন নেতাকর্মীর আসা যাওয়া নেই। তবে বিকেলে অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী তাদের নিজ নিজ সংগঠনের কার্যালয়ে আসেন।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, দল এখন সরকারে বিলিন হয়ে গেছে। আগে যেখানে নিয়মিত স্থায়ী কমিটির বৈঠক হতো নির্বাচনের পর আর সে ধরণের কোন সভাও ডাকা হয়নি। এছাড়া দলের কোন ইস্যু নিয়ে কেউ কারো সাথে আলাপ-আলোচনাও হচ্ছে না। তিনি বলেন, দল যদি সরকারের সঙ্গে মিলে মিশে চালাতে চায় সেভাবে চলবে, আর যদি মাঠ পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়তে চায় তাহলে দলীয় কার্যক্রম ভিন্নভাবে চালাতে হবে। এটা দলের যারা এখন নীতিনির্ধারক আছেন তারা ঠিক করবেন।

দলের কার্যক্রম সম্পকে জানতে চাইলে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি মাত্রই সরকারের দায়িত্ব নিয়েছে। এছাড়া জরুরি কোন ইস্যুও নেই। তাই কিছুটা ধীরগতি মনে হচ্ছে। দলের অনেকে অনেক দায়িত্বে সম্পৃক্ত হয়েছেন। তাই কিছুটা সময় লাগবে। দ্রুতই নিশ্চয়ই দলের কার্যক্রম আরো গতিশীল হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের কার্যক্রম স্থবির আছে এটি ঠিক নয়। আমরা মাত্র সরকার গঠন করেছি, সরকার কেন্দ্রীক কার্যক্রম চলছে। এছাড়া রমজান মাসে সব সময় এমনিতেই দলীয় কার্যক্রম কিছুটা স্লো থাকে। একটু সময় লাগবে, দ্রুতই পুরোদমে দলীয় কার্যক্রমে গতি ফিরবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন অন্যান্য দল দলীয় কার্যক্রম সচল রেখেছে এ ক্ষেত্রে বিএনপি পিছিয়ে আছে কিনা? এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন আসলে তখন দেখবেন দল আরো অনেক বেশি গতিশীল হয়ে কার্যক্রম শুরু করবে। বিগত দিনে বিএনপি পুরো রমজান মাসে ইফতার কেন্দ্রীক রাজনীতিতে সক্রিয় থাকতে কিন্তু এবছর তেমন চোখে পড়ছে না- এ বিষয়ে তিনি বলেন, এখন সরকারই ইফতার আয়োজন করছেন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
কৃষ্ণসাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত চারটি রণতরীকে নিশারা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার (০৪ ...
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী ...
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের ...
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে তাঁর চেয়ার দখলের অভিযোগে করা মামলায় ...
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস,চোরাচালান,খনিজ বালি-পাথর লুট, একাধিক মামলার আসামির এক স্বজনের মাধ্যমে টেলিভিশন উপহার নেয়ার অভিযোগের ...
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা ...
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু ...
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়ী এক দম্পত্তিকে আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ...
১০
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে  শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন( ২৫)  নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।৪ মার্চ বুধবার দিবাগত রাতে খবর ...
 
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ঘরমুখো মানুষের ঢল নামবে। নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় লাখো মানুষের প্রথম ...
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। ...
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
মাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তখন কেউ সরাসরি মুখ না খুললেও ছিল চাপা অসন্তোষ। ...
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫ রান করেও ...
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় ...
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এ মাসে দিন ...
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত ...
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের ...
১০
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। আজ মঙ্গলবার(৩ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com