/ অপরাধ / চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধের হুমকি: চাঁদাবাজদের তথ্য দেওয়ার আহ্বান পুলিশের
চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধের হুমকি: চাঁদাবাজদের তথ্য দেওয়ার আহ্বান পুলিশের
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 26 February, 2026 at 2:48 AM
চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধের হুমকি: চাঁদাবাজদের তথ্য দেওয়ার আহ্বান পুলিশেরসারা দেশে চাঁদাবাজি এখন ‘বার্নিং ইস্যু’। আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজদের যন্ত্রণায় অতিষ্ঠ ছিলেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। জুলাই আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর অনেকটা হাঁপ ছেড়ে বাঁচে মানুষ। কিন্তু পরে দেখা যায় একই চিত্র। চাঁদাবাজির থাবা থেকে মুক্তি মেলার প্রত্যাশা আর পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও অব্যাহত থাকে চাঁদাবাজি। ব্যবসায়ী নেতারা বলছেন, নানা নামে, নানা কায়দায় চাঁদা আদায় করা হয়। অতিরিক্ত ট্রাক ভাড়ার মাধ্যমে মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নসহ নানা সমিতির ব্যানারে চাঁদা আদায় করা হচ্ছে। এসব চাঁদার কারণে সদরঘাটের পাইকারি বাজারের ১৬০ টাকা কেজির ফল গুলিস্তানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এছাড়া ক্ষমতাসীন দলের লোকজন, পুলিশ, রাজস্ব কর্মকর্তাসহ অনেকেই চাঁদাবাজি করছেন। চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাওয়ার হুমকিও দিচ্ছেন ব্যবসায়ীরা। চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে নতুন সরকারের কাছ থেকে কড়া বার্তা প্রত্যাশা করছেন তারা। এমন প্রেক্ষাপটে ব্যবসায়ীদের উদ্দেশে পুলিশের আহ্বান, তারা যেন চাঁদাবাজদের তথ্য পুলিশকে দিয়ে সহায়তা করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, চাঁদাবাজ চাঁদাবাজই, তাদের কোনো দল নেই। চাঁদাবাজি যে করবে তার বিরুদ্ধে মামলা করে সোজা ব্যবস্থা নেওয়া হবে। এমনকি পুলিশ যদি চাঁদাবাজি করে তাহলে পুলিশের ওইসব সদস্যকে চাকরিচ্যুত করা হবে।
ব্যবসায়ীদের উদ্দেশে পুলিশের আহ্বান তারা যেন চাঁদাবাজদের তথ্য পুলিশকে দিয়ে সহায়তা করেন। এক্ষেত্রে ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা হবে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের কাছেও ভুক্তভোগীদের প্রতিকার চাওয়ার পথ খোলা রয়েছে।
সোমবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, অসহনীয় চাঁদাবাজি ব্যবসা-বাণিজ্যে আস্থাহীনতা তৈরি করছে। আওয়ামী লীগ সরকারের পতনের আগে যে হারে চাঁদা দিতে হতো, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ব্যবসায়ীদের একই হারে চাঁদা দিতে হচ্ছে। ক্ষেত্রবিশেষে ২০ থেকে ৫০ শতাংশ বেশি চাঁদা দিতে হয়েছে। অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি বন্ধ করতে পারেনি, এমনকি সরকারি দপ্তরে একদিনের জন্যও দুর্নীতি কমেনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি ও তীব্র জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে। এখন কারখানায় চাঁদা দেওয়া আবশ্যক হয়ে পড়েছে এবং আওয়ামী দুঃশাসন পার হলেও তা বন্ধ হয়নি। স্থানীয় শিল্পকারখানাগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সবার আগে উন্নতি করতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষমতাসীন দলের লোকজন, পুলিশ, রাজস্ব কর্মকর্তাসহ অনেকেই চাঁদাবাজি করেন। কারা চাঁদাবাজি করছে, সেটা সরকারকে বের করতে হবে। চাঁদাবাজরা এসে বলে, তারা সরকারি দলের লোক। যখনই যে সরকার আসে, তখনই বলে আমরা সরকারি দলের লোক; আমাদের চাঁদা দিতে হবে। আমাদের এই অনুষ্ঠান আছে, পাড়ার এই চাঁদা দিতে হবে। চাঁদাবাজি বন্ধ না হলে আমরা ব্যবসা বন্ধ করে চলে যাব। তিনি আরও বলেন, কারখানায় ঢুকতেও চাঁদা দিতে হয়। অফিস ও রাস্তায় চাঁদা দিতে হয়। জনগণ ও ব্যবসায়ী মহল চাঁদাবাজির বিরুদ্ধে। চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে আমরা নতুন সরকারের কাছ থেকে কড়া বার্তা প্রত্যাশা করছি।
এমন পরিস্থিতিতে পুলিশের অবস্থান জানতে চাইলে অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, নতুন গণতান্ত্রিক সরকার চাঁদাবাজির বিষয়ে প্রচণ্ড সেনসেটিভ এবং কঠোর অবস্থানে আছে। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের লোকজনকেও বলে দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে নেতাকর্মী বলে কিছু নেই, চাঁদাবাজ চাঁদাবাজই। কোনো দল যেহেতু তাদের (চাঁদাবাজদের) প্রশ্রয় দিচ্ছে না, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন চাঁদাবাজ চাঁদাবাজই। সুতরাং পুলিশের কাছে কোনো নেতাকর্মী গোনার সময় নেই। চাঁদাবাজি যে করবে তার বিরুদ্ধে মামলা করে সোজা ব্যবস্থা নেওয়া হবে-এটাই হলো আমাদের অবস্থান।
চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য ভুক্তভোগীদের আহ্বান জানাবেন কিনা জানতে চাইলে খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘এটা উনার (ভুক্তভোগীর) আইনগত অধিকার। অনেক সময় ভয় পান বলে তারা অভিযোগ করেন না। এক্ষেত্রে ভুক্তভোগীরা গোপনেও তথ্য দিয়ে আমাদের সহায়তা করতে পারেন। তাতে উনারা একটু সেফ সাইডে থাকলেন। কারণ যে লোকটা চাঁদাবাজির শিকার হন তিনি সব সময় যে বুক ফুলিয়ে অভিযোগ করতে পারবেন-সে অবস্থা তো নাও থাকতে পারে।
চাঁদাবাজি ঠেকাতে পুলিশের পক্ষ থেকে কোনো গোপন অ্যাপস করার চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘না এমন কোনো চিন্তা আমাদের নেই। চাঁদাবাজদের ইনফরমেশন দেওয়ার মতো আমাদের বহু উইন্ডো খোলা আছে। ভুক্তভোগীরা অভিযোগ দিতে পারেন। আমাদেরকেও ফোনে জানাতে পারেন তারা। গোপনে নাম প্রকাশ না করেও তথ্য দিতে পারেন। এছাড়া আমাদের গোপন এজেন্সিও আছে।’
পুলিশের চাঁদাবাজির বিষয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের দেওয়া বক্তব্যের সূত্রে খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘উনি একজন দায়িত্বশীল ব্যক্তি। কোনো ইন্ডাস্ট্রিতে পুলিশ গিয়ে চাঁদাবাজি করে-এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য যদি দেন আমরা ব্যবস্থা নেব। পাঁচটা হলে অন্তত তিনটার তথ্য দিতে বলেন-যেসব ইন্ডাস্ট্রিতে পুলিশ নিজে গিয়ে চাঁদাবাজি করছে। যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে দেখাচ্ছি।’
তবে তিনি এও বলেন, ‘ঢালাওভাবে কথা তো অনেকেই বলে। ওইটার ভিত্তিতে আমাদের কোনো মন্তব্য নেই। কোনো অ্যাকশনও নিতে পারি না। সরাসরি না বললে উনি (তাসকীন আহমেদ) আমাদের কাছে তথ্য দিন যে এই ইন্ডাস্ট্রিতে পুলিশ গিয়ে চাঁদা নিয়েছে। তাহলে ওই পুলিশ অফিসারের চাকরি থাকবে বলে আমার মনে হয় না।’
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান বলেন, অন্য ব্যবসার মতো রপ্তানি ব্যবসায় জড়িতরা রাস্তাঘাটে চাঁদার সম্মুখীন কম হন। তবে চাঁদার আরেক ভার্সন, যেটা ঘুস নামে পরিচিত, সেটা অন্তর্র্বর্তী সরকারের সময় বহুলাংশে বৃদ্ধি পেয়েছিল। ৫ আগস্টের পর আমরা আশা করেছিলাম, এতবড় আন্দোলনের পর গঠিত সরকার ঘুস-চাঁদা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারবে। কিন্তু তারা এক্ষেত্রে ব্যর্থ হয়েছে। নতুন সরকার সুশাসনের মাধ্যমে ঘুস-চাঁদার মূলোৎপাটন করতে সক্ষম হবে বলে আশা করছি।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, নানা নামে, নানা কায়দায় চাঁদা আদায় করা হয়। যেমন পাইকারি ব্যবসায়ীরা যদি একটা ট্রাক ২০ হাজার টাকায় ভাড়া করেন, তাহলে দেখা যায় ওই ট্রাকের আসল ভাড়া ১৫ হাজার টাকা। বাকি ৫ হাজার টাকা দালালি। এই দালালির টাকা মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, এই সমিতি-ওই সমিতির নামে আদায় করা হয়। এরকম বিভিন্ন নামে চাঁদার টাকা ব্যবসায়ীদের দিতে হয়। যার চাপ ভোক্তাদের ওপর বর্তায়। আর জিনিসপত্রের দাম বাড়ে। এ কারণে দেখা যায় সদরঘাটে পাইকারি বাজারে যে ফল ১৬০ টাকা কেজিতে বিক্রি হয়, সে ফল গুলিস্তানে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই দাম বাড়ে মূলত চাঁদার কারণে। কারণ চাঁদা না দিলে হয়তো ওই ফল বিক্রেতা সেখানে বসতে পারতেন না।
তিনি আরও বলেন, পুরান ঢাকার অলিগলিতে ভ্যানে ব্যবসা করতে ৪০০-৫০০ টাকা চাঁদা দিতে হয়। এ চাঁদাকে একেবারে চিরতরে নির্মূল করা প্রয়োজন। যাতে ব্যবসায়ীরা স্বস্তিতে ব্যবসা করতে পারেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
কৃষ্ণসাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত চারটি রণতরীকে নিশারা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার (০৪ ...
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী ...
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের ...
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে তাঁর চেয়ার দখলের অভিযোগে করা মামলায় ...
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস,চোরাচালান,খনিজ বালি-পাথর লুট, একাধিক মামলার আসামির এক স্বজনের মাধ্যমে টেলিভিশন উপহার নেয়ার অভিযোগের ...
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা ...
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু ...
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়ী এক দম্পত্তিকে আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ...
১০
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে  শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন( ২৫)  নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।৪ মার্চ বুধবার দিবাগত রাতে খবর ...
 
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ঘরমুখো মানুষের ঢল নামবে। নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় লাখো মানুষের প্রথম ...
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। ...
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
মাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তখন কেউ সরাসরি মুখ না খুললেও ছিল চাপা অসন্তোষ। ...
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫ রান করেও ...
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় ...
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
দেশের শীর্ষ আইসিটি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এলো স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই। প্রযুক্তিপ্রেমীদের জন্য ...
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এ মাসে দিন ...
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত ...
১০
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com