/ মতামত / রমজানের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা
রমজানের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা
লায়ন মোঃ গনি মিয়া বাবুল:
Published : Thursday, 19 February, 2026 at 10:34 PM
রমজানের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকামহান আল্লাহ তায়ালা বছরের বিভিন্ন মৌসুমকে বিভিন্ন ফসলের জন্য অপেক্ষাকৃত উপযোগী করে সৃষ্টি করেছেন। যদি সেই নির্দিষ্ট মৌসুমে তার উপযোগী ফসলের চাষ করা হয় তবে অধিক লাভবান হওয়া যায়। তেমনি করে বছরের কোন কোন মাস ও তার দিবা রাত্রিকেও তিনি ইবাদতের জন্যে বিশেষভাবে বরকতময় ও বৈশিষ্ট্যমন্ডিত করে রেখেছেন। এ সকল বরকতময় সময়গুলোতে সামান্য মেহনত করে যে বিশাল প্রতিদানের অধিকারী হওয়া সম্ভব, তা অন্য সময়ে অধিক মেহনত করেও অর্জন করা সম্ভব নয়। এই ধরনের বরকতময় সময়গুলোর মধ্য হতে পবিত্র রমজান সর্বশ্রেষ্ঠ। হযরত উবায়দা ইবনে সামেত (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসের ফজিলত ও তার গুরুত্ব বর্ণনা প্রসঙ্গে আমাদের বলেন, রমজান একটি বরকতের মাস। এ মাসে আল্লাহ তায়ালা তোমাদের দিকে বিশেষভাবে আকৃষ্ট হন এবং তোমাদের উপর খাস রহমত অবতীর্ণ করেন। তিনি তোমাদের গুনাসমূহ ক্ষমা করে দেন। তোমদের দোয়া কবুল করেন। আর তাঁকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তোমরা নেক কাজ করার জন্য যে প্রতিযোগিতা করে থাক তিনি আনন্দের সাথে তা দেখে থাকেন, আল্লাহ তার ফেরেশতাদের সাথে তোমাদের বিষয়ে গৌরব করে থাকেন। ফেরেশতারা মানুষকে সৃষ্টি করার প্রস্তাবের বিরোধীতা করেছিলেন। তাই আল্লাহ পাক মানুষের নেক কাজের প্রতিযোগিতা দেখায়ে ফেরেশতাদের সম্মুখে গৌরব করেন। অতপর মহানবী (সাঃ) বলেন, তোমরা সাধ্যমত আল্লাহ পাককে নিজ নিজ নেকী দেখাও। জেনে রাখ, সে ব্যক্তি বড়ই হতভাগ্য, যে ব্যক্তি এ পবিত্র মাসে আল্লাহ তায়ালার রহমত হতে বঞ্চিত থাকে, (তারগীব)।
পবিত্র রমজান মাস খুবই ফজিলতপূর্ণ। এ মাসের যে কোন ইবাদতের ছওয়াব অন্যান্য মাসের অপেক্ষা ৭০ গুণ বেশী। এ মাসে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ করেছেন, যা মানব জাতির জন্য পথ প্রদর্শক, আর এর মধ্যেই হক্ক ও বাতিলের স্পষ্ট দলিল রয়েছে। রমজানের প্রতিটি নফল ইবাদতের মর্যাদা ফরজের সমতুল্য। এ মাসে মহান আল্লাহ রাব্বুল আলামীন উম্মতে মুহম্মদী সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি রোজাকে ফরজ করেছেন।

এ মাসের এমন একটি রাত আছে যে রাত হাজার মাসের চেয়েও অতি উত্তম রাত বলে মহান আল্লাহ পাক ঘোষণা করেছেন। হাদীসে কুদসীতে এরশাদ হচ্ছে “ক্বালাল্লাহু তায়ালা আচ্ছাওমুলী ওয়া আনা আজযীবিহী”
অর্থঃ আল্লাহ পাক এরশাদ করেন রোজা শুধুমাত্র আমারই সন্তুষ্টির জন্য এবং আমি নিজেই তার প্রতিদান প্রদান করব। শুধুমাত্র কোরআন শরীফই এ মাসে অবতীর্ণ হয়নি বরং এর পূর্বের অন্যান্য আসমানী কিতাবসমূহ এ মাসেই অবতীর্ণ হয়েছে। হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) এরশাদ করেছেন আমার উম্মতকে রমজান মাসে এরূপ পাঁচটি খাস নেয়ামত দান করা হয়েছে, যা পূর্বের কোন উম্মতকে দান করা হয়নি। সে নিয়ামতগুলো হচ্ছে,

(১) রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তায়ালার নিকট মেশকের চেয়েও অধিক সুগন্ধি বলে বিবেচিত।
(২) রোজাদারের জন্যে পানির মাছ ও গর্তের পিপিড়িকাসহ সকল মাগলুকাত আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে থাকেন।
(৩) রমজান মাসে প্রতিদিন নতুন নতুন সাজে বেহেশতকে সাজানো হয়, রোজাদার নেক্কার বান্দাদের জন্যে।
(৪) রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়। যার কারণে এ মাসে পাপের মাত্রা কমে যায়।
(৫) এ মাসের শেষ রাতে নেক্কার রোজাদার বান্দাদের দোযখ থেকে মুক্তির কথা ঘোষণা করা হয়।
ফলে বলা যায় যে, রমজান মাস খুবই পবিত্র ও বরকতময়। এই মাসের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রমজানের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় গণমাধ্যম গণসচেতনতা গড়ে তোলে। রমজানের তাৎপর্য, রোজার বিধান, স্বাস্থ্যবিধি, নৈতিক শিক্ষা এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে সঠিক তথ্য প্রচার করলে মানুষ সচেতন হয়। টেলিভিশন, পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ভরযোগ্য আলেম, গবেষক ও চিকিৎসকদের মতামত প্রকাশ করলে রোজা সম্পর্কিত বিভ্রান্তি কমে। অনেক সময় ভুল তথ্য বা গুজব ছড়িয়ে মানুষ বিভ্রান্ত হয়। গণমাধ্যম যদি যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার করে, তাহলে পবিত্র মাসেও বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই দায়িত্বশীল সাংবাদিকতা রমজানের পরিবেশ সুরক্ষায় অত্যন্ত জরুরি।
ধর্মীয় অনুষ্ঠান ও ইবাদতের সঠিক উপস্থাপন গুরুত্বপূর্ণ। সেহরি ও ইফতারের সময়সূচি, তারাবির নামাজের সম্প্রচার, কোরআন তেলাওয়াত ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠান মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে। ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যম রমজানভিত্তিক বিশেষ অনুষ্ঠান প্রচার করে থাকে, যা মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতি জোরদার করে।
অশালীন ও অনৈতিক কনটেন্ট থেকে বিরত থাকা প্রয়োজন। রমজান সংযমের মাস। এ সময় অশালীন বিনোদন, সহিংসতা বা ভোগবাদী বিজ্ঞাপন সম্প্রচার রমজানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। গণমাধ্যম যদি দর্শকসংখ্যা বাড়ানোর জন্য চটকদার বা অনুপযুক্ত অনুষ্ঠান প্রচার করে, তাহলে তা সামাজিক মূল্যবোধে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এ মাসে অনুষ্ঠান নির্বাচন ও বিজ্ঞাপন প্রচারে বিশেষ নৈতিক মানদণ্ড অনুসরণ করা উচিত।
দ্রব্যমূল্য ও বাজার ব্যবস্থাপনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন অত্যন্ত প্রয়োজনীয়। রমজান এলেই প্রতি বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় গণমাধ্যমের অনুসন্ধানী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারে কারসাজি, মজুতদারি বা ভেজাল পণ্যের তথ্য তুলে ধরলে প্রশাসন সক্রিয় হয় এবং অসাধু ব্যবসায়ীরা সতর্ক হয়। সংবাদপত্র ও অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত বাজারদর প্রকাশ করলে সাধারণ মানুষ উপকৃত হয়। এতে রমজানের সামাজিক ন্যায়বোধ ও সহমর্মিতার চর্চা শক্তিশালী হয়।
দান ও মানবিক কার্যক্রম প্রচারে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রয়েছে। রমজানে যাকাত, ফিতরা ও দান–সদকার গুরুত্ব অপরিসীম। বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ের উদ্যোগ গণমাধ্যমে প্রচার পেলে মানুষ উদ্বুদ্ধ হয়। দারিদ্র্যপীড়িত মানুষের কষ্ট ও প্রয়োজন তুলে ধরলে বিত্তবানরা সাহায্যে এগিয়ে আসেন। এভাবে গণমাধ্যম সমাজে সহমর্মিতার সেতুবন্ধন তৈরি করতে পারে।
শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠান তৈরি করা দরকার। রমজান তাদের জন্য শিক্ষার সময়। উপযুক্ত গল্প, কুইজ, নাটিকা ও অ্যানিমেশন প্রচার করলে তারা ধর্মীয় মূল্যবোধ সহজভাবে শিখতে পারে।

গণমাধ্যমে স্বাস্থ্যসচেতনতা ও সঠিক জীবনযাপন নিয়ে পরামর্শ প্রচার প্রয়োজন। চিকিৎসক ও পুষ্টিবিদদের পরামর্শ প্রচার করলে মানুষ সচেতন হয় এবং সুস্থভাবে রোজা পালন করতে পারে। এতে রমজানের ইবাদত ও দৈনন্দিন কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় থাকে।
রাষ্ট্র, সরকার ও জনগণের মধ্যে সম্পর্কে গড়ে তুলতে এমনকি যে কোন বিষয়ে জনগণের মতামত তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে বলা যায় রমজান মাসের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশী।

লায়ন মোঃ গনি মিয়া বাবুল: শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
কৃষ্ণসাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত চারটি রণতরীকে নিশারা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার (০৪ ...
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী ...
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের ...
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে তাঁর চেয়ার দখলের অভিযোগে করা মামলায় ...
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস,চোরাচালান,খনিজ বালি-পাথর লুট, একাধিক মামলার আসামির এক স্বজনের মাধ্যমে টেলিভিশন উপহার নেয়ার অভিযোগের ...
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা ...
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু ...
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়ী এক দম্পত্তিকে আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ...
১০
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে  শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন( ২৫)  নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।৪ মার্চ বুধবার দিবাগত রাতে খবর ...
 
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ঘরমুখো মানুষের ঢল নামবে। নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় লাখো মানুষের প্রথম ...
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। ...
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
মাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তখন কেউ সরাসরি মুখ না খুললেও ছিল চাপা অসন্তোষ। ...
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫ রান করেও ...
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় ...
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এ মাসে দিন ...
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের ...
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত ...
১০
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। আজ মঙ্গলবার(৩ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com