/ লাইফস্টাইল / রেফ্রিজারেটরে এআই প্রযুক্তি যেভাবে বদলে দিবে রান্নাঘর
রেফ্রিজারেটরে এআই প্রযুক্তি যেভাবে বদলে দিবে রান্নাঘর
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 29 January, 2026 at 4:18 PM
রেফ্রিজারেটরে এআই প্রযুক্তি যেভাবে বদলে দিবে রান্নাঘররান্নাঘর পরিবারের সবচেয়ে ব্যস্ততম জায়গা। বিশেষ করে, খাবার ব্যবস্থাপনার দায়িত্ব যাদের ওপর থাকে, তাদেরকে রান্নার উপকরণ যাচাই করে, কী রান্না হবে তা ঠিক করে, সবার সময়সূচি ও রুচির সঙ্গে মিলিয়ে খাবার প্রস্তুত করতে হয়। আবার সবকিছুর মাঝে খেয়াল রাখতে হয় খাবারের স্বাদ যেন অটুট থাকে। একই রুটিন প্রতিদিন চলতে থাকায় স্বস্তিতে থাকার সুযোগ খুব কমই মেলে।

বর্তমানে এই চ্যালেঞ্জ আরও বেড়েছে। অনেক বেশি সংখ্যক মানুষ এখন ৯টা-৫টা চাকরিতে যুক্ত। দিন শেষে ঘরের পরিণত বয়সের সবাই ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন। তখন না থাকে শারীরিক শক্তি, না থাকে কী রান্না হবে তা পরিকল্পনা করার সময়। তবুও একজন গৃহকর্তা বা গৃহিণীর কাছ থেকে প্রত্যাশা ঠিকই রয়ে যায়। ফলে, রান্না অনেক সময় দ্রুত সিদ্ধান্ত, তাড়াহুড়ো আর মানসিক চাপের একটি ক্লান্তিকর কাজ হয়ে দাঁড়ায়।

একই কাজ প্রতিদিন করতে করতে অনেকের মনেই এই কল্পনা উঁকি দেয় যে, যদি এমন কেউ থাকত যে প্রয়োজনের মুহূর্তে পাশে থেকে এই বিষয়গুলো ঠিক করে দিত! মাথার ওপর থেকে প্রতিদিনের এই মানসিক চাপ থেকে কিছুটা হলেও মুক্তি মিলত! নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী কী করতে হবে তা মনে করিয়ে দেয়া কিংবা কোন খাবার কেন ভালো, তার ব্যাখ্যাও দিত। বৈজ্ঞানিক কল্পকাহিনিতে এই ভূমিকা প্রায়ই রোবটদের দেওয়া হয়। কিন্তু বাস্তবে রোবট ব্যয়বহুল, জটিল এবং সাধারণ মানুষের পক্ষে ব্যবহার করা অনেকটাই অসম্ভব।

তবে, এর সমাধান হতে পারে আধুনিক প্রযুক্তি। ইতোমধ্যেই প্রযুক্তি আমাদের জীবন অনেক সহজ করেছে। রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় যন্ত্রপাতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সংযোজন হতে পারে পরবর্তী বড় পদক্ষেপ। আমরা এমন এক যুগে প্রবেশ করছি, যেখানে রান্নাঘরের দৈনন্দিন অনুষঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন হচ্ছে। তবে, এআই মানুষের বিকল্প নয় বরং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার একটি টুল।

এআই -এর সহযোগিতা আমাদের সিদ্ধান্তগুলোকে আরও সহজ ও নিখুঁত করে তুলতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, একটি এআই-চালিত ওভেন খাবারের ধরন অনুযায়ী কিছু রান্না ঠিক কতটুকু সময় নিয়ে হবে তা নির্ভুলভাবে নির্ধারণ করতে পারে। যদি কেউ কেক বেক করার সঠিক সময় না-ও জানেন তাহলেও সমস্যা নেই। ওভেনই রান্নার ধরণ অনুযায়ী তাপমাত্রা ও সময় সামঞ্জস্য করে নেয়। ফলে, কেক হয় একদম ঠিকঠাক। পুড়ে যাওয়া বা ভেতরে কাঁচা থাকার কোনো ঝুঁকিই থাকে না।

তবে, এআই প্রযুক্তি সংযোজনের ফলে সবচেয়ে বড় পরিবর্তন সম্ভবত রেফ্রিজারেটরের ক্ষেত্রেই দেখা যায়। ধরুন, বৃহস্পতিবার রাতে আপনি দেরিতে বাড়ি ফিরেছেন। পরদিন সকালে ক্লান্ত শরীরে উঠে হঠাৎ মনে পড়ল দুপুরে কয়েকজন মেহমান আসার কথা। ফ্রিজ খুলে দেখলেন নানা ধরনের সবজি, মাংস, মাছসহ অনেক কিছুই আছে। কিন্তু কী রান্না করবেন সিদ্ধান্তে পৌঁছানোর বদলে এত বিকল্প দেখে আপনি আরও বিভ্রান্ত হয়ে পড়লেন, মানসিকভাবেও চাপ অনুভব করলেন।

এখন ভাবুন তো, যদি ফ্রিজ খুলতেই ফ্রিজ নিজেই আপনার পছন্দ অনুযায়ী ফ্রিজে থাকা উপকরণের ভিত্তিতে কী রান্না করা যায় তা বলে দিত! শুধু রেসিপি নয়, ধাপে ধাপে রান্নার নির্দেশনাও দিত! এতে রান্নার পরিকল্পনা করা আর ভয়ের কারণ না হয়ে সহজ হয়ে উঠত।

মজার বিষয় হল, এসব ধারণা এখন আর কেবল কল্পনার মধ্যেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রযুক্তি-বিষয়ক শো কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৬ -এ স্যামসাং ভবিষ্যতের রান্নাঘরে কী ধরনের প্রযুক্তি ব্যবহার হতে পারে তা নিয়ে একটি প্রদর্শনী করেছে। এআই-ভিত্তিক জীবন যাপনের দিকে যে বিশ্ব দ্রুত এগিয়ে যাচ্ছে, এটি তারই বার্তা বহন করে। এমন উন্নত ফিচার নিয়ে বিশ্বব্যাপী এখনও কাজ চলছে। তবে, স্যামসাং ইতোমধ্যেই বাংলাদেশের বাজারে ‘বিস্পোক এআই’ ধারণা চালু করেছে এবং ভবিষ্যতে আরও উন্নত সংস্করণ নিয়ে আসার পরিকল্পনা করছে।

স্বপ্নের রান্নাঘর মানে মানুষের জায়গা এআইকে দেওয়া নয়; বরং মানুষকে তার কাজে সহায়তা করা। আর সেই স্বপ্নটিকেই নিঃশব্দে বাস্তবে রূপ দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
কৃষ্ণসাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত চারটি রণতরীকে নিশারা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার (০৪ ...
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের
‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী ...
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের ...
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে
সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে তাঁর চেয়ার দখলের অভিযোগে করা মামলায় ...
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাহিরপুরের ওসি আমিনুলের ঘুসকান্ডের তদন্ত সম্পন্ন
সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস,চোরাচালান,খনিজ বালি-পাথর লুট, একাধিক মামলার আসামির এক স্বজনের মাধ্যমে টেলিভিশন উপহার নেয়ার অভিযোগের ...
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা
আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা ...
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু ...
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়ী এক দম্পত্তিকে আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ...
১০
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বোয়ালখালীতে প্রাইভেটের আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে  শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন( ২৫)  নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।৪ মার্চ বুধবার দিবাগত রাতে খবর ...
 
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
৫ জোড়া বিশেষ ট্রেনেই কি মিটবে লাখো মানুষের স্বস্তির ঈদযাত্রা?
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ঘরমুখো মানুষের ঢল নামবে। নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় লাখো মানুষের প্রথম ...
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। ...
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
তিন মাসের ব্যবধানে ফের পুলিশের পোশাক বদলের হাওয়া
মাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তখন কেউ সরাসরি মুখ না খুললেও ছিল চাপা অসন্তোষ। ...
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫ রান করেও ...
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় ...
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
দেশের শীর্ষ আইসিটি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এলো স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই। প্রযুক্তিপ্রেমীদের জন্য ...
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা
চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এ মাসে দিন ...
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত ...
১০
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com