|
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
|
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বোদা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালি পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব সহ স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদ হোসেন। এ সময় বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহমেদ রাসেদ উল-নবী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবু তাহের, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা ধলেশ্বর চন্দ্র রায়, খামারি আনজু আরা ও মিজানুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ভেটেরিনারি ও ষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ, প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, খামারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। র্যালি শেষে আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পশুপালন পদ্ধতি, খামারিদের উৎসাহিতকরণ ও নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের উপর গুরুত্ব তুলে ধরা এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। |