/ অর্থনীতি / বাণিজ্য / নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 22 November, 2026 at 4:03 PM
নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স দেশের নির্মাণশিল্প ও অবকাঠামোগত উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নয়জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড। গতকাল শনিবার (২১ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘করপোরেট নাইট ২০২৬’অনুষ্ঠান থেকে এই সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া গুণগত মান, পরিবেশ সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধারাবাহিক উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে একই অনুষ্ঠানে টিইউভি অস্ট্রিয়া কর্তৃক আকিজ রেডিমিক্স কনক্রিট লিমিটেডকে এবং জিএসসিএস সার্টিফিকেশন বডি কর্তৃক আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডকে আনুষ্ঠানিকভাবে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস)-এর আইএসও সনদ হস্তান্তর করা হয়।

সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট প্রকৌশলী ও স্থপতিরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সাবেক প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফখরম্নল আমিন, একই বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, ড. মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ও ফাল্গুনী মল্লিক অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান স্থপতি ফাল্গুনী মল্লিক।

অনুষ্ঠানে আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, “দেশের নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে প্রকৌশলী, স্থপতি, নির্মাণসংশ্লিষ্ট পেশাজীবী এবং মানসম্মত নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যত্ম গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য শুধু পণ্য সরবরাহ করা নয়, বরং আধুনিক প্রযুক্তি, মানসম্মত উপকরণ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে গ্রাহকদের জন্য কার্যকর নির্মাণ সমাধান নিশ্চিত করা। আজকের এই আয়োজনে ৯ জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান তাদের পেশাগত অবদান এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধার বহিঃপ্রকাশ”।

তিনি আরো বলেন, “আমরা বিশ্বাস করি, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের আস্থা, পেশাজীবীদের দক্ষতা এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আকিজ রেডিমিক্স ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। দেশের নির্মাণশিল্পে গুণগত মান ও আস্থার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য”।

আকিজ রেডিমিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “কংক্রিট শুধু একটি নির্মাণসামগ্রী নয়, বরং প্রতিটি স্থাপনার স্থায়িত্ব, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার অন্যতম ভিত্তি। আর মানসম্মত কংক্রিট নিশ্চিত করতে প্রয়োজন সঠিক উপাদান নির্বাচন, নির্ভুল অনুপাত, আধুনিক প্রযুক্তি এবং কঠোর গুণগত মান নিয়ন্ত্রণ। আকিজ রেডিমিক্স এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে”। 

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মো. মোস্তাক আহমেদ, আকিজ রেডিমিক্সের হেড অব সেলস মো. জাহিদ হাসানসহ আকিজ রেডিমিক্সের গ্রাহক, স্বনামধন্য প্রকৌশলী, স্থপতি, শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এবারের করপোরেট নাইটের প্রতিপাদ্য ছিল দ্য আর্ট অব কংক্রিট। আকিজ রেডিমিক্সের অর্জন ও সাফল্য উদযাপন, করপোরেট গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং শিল্পসংশ্লিষ্টদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই করপোরেট নাইটের আয়োজন করা হয়।  


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা: নিউইয়র্ক টাইমস
সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা: নিউইয়র্ক টাইমস
হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি)। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডকে ...
২
বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
ভারতের পেট্রাপোল সীমান্তে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের বিক্ষোভ ও সমাবেশকে কেন্দ্র করে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ...
৩
রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাস পার্টি অনুষ্ঠিত
রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাস পার্টি অনুষ্ঠিত
কক্সবাজারের রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর)  ...
৪
রামুতে আহমেদুল হক চৌধুরী স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
রামুতে আহমেদুল হক চৌধুরী স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কক্সবাজারের রামুতে মরহুম আহমেদুল হক চৌধুরী স্মৃতি খোন্দকারপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। ২১ নভেম্বর (শনিবার) বিকেল ৪টায় উপজেলার ...
৫
বোয়ালখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার ব্যবসায়ীর মৃত্যু
বোয়ালখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার ব্যবসায়ীর মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার মৃত্যু হয়েছে চট্টগ্রামের বোয়ালখালীর মোহাম্মদ ইসমাইল (৪২) নামের এক ব্যবসায়ীর। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার ...
৫
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ৫৫৬৭ হেক্টর জমির ফসল আক্রান্ত
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ৫৫৬৭ হেক্টর জমির ফসল আক্রান্ত
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে জেলার ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ও সরিষার জমি ...
৭
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু
প্রয়াত ফাহিম সালেহের স্বপ্ন এগিয়ে নিতে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি। এ লক্ষ্যে তার নামে স্কলারশিপ চালু করা হয়েছে এবং তরুণ ...
৮
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৪
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৪
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার ...
৯
হত্যা ও দস্যুতার ঘটনায় গ্রেফতার চার
হত্যা ও দস্যুতার ঘটনায় গ্রেফতার চার
রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা ও দস্যুতার পৃথক দুটি ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ড ও ...
১০
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশার সিরাপ ও বিদেশী মদ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশার সিরাপ ও বিদেশী মদ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ ভারতীয় নেশার সিরাপ ও বিদেশী মদ উদ্ধার করেছে বর্ডার ...
 
১
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত ...
২
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ...
৩
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ ...
৪
ভাসানীকে শ্রদ্ধা করলে স্বৈরাচার-ফ্যাসিস্টের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম খান
ভাসানীকে শ্রদ্ধা করলে স্বৈরাচার-ফ্যাসিস্টের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম খান
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আপসহীন রাজনৈতিক আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর ...
৫
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে মেধা অন্বেষণের লক্ষ্যে হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড ...
৫
দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের মামলা: প্রত্যাহারের দাবি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপির
দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের মামলা: প্রত্যাহারের দাবি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপির
রাজধানীর মহাখালীর ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় শিক্ষার্থী ও হোটেল স্টাফদের মধ্যে সংঘর্ষ, হামলা এবং ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে তীব্র ...
৭
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত ...
৮
ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারিতে পুরো দেশ
ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারিতে পুরো দেশ
আগামী ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কেন্দ্র করে অস্থিতিশীল হয়ে উঠছে দেশ। কার্যক্রম নিষিদ্ধ ...
৯
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র জেলা সদর রোডের বটতলা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি ও পাহারাদারদের ওপর হামলার ...
১০
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com