/ সারাদেশ / মাত্র ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা
মাত্র ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা
সাতক্ষীরা প্রতিনিধি:
Published : Tuesday, 17 November, 2026 at 1:42 AM
মাত্র ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভাসাতক্ষীরা পৌরসভা সরবরাহকৃত পানিতে দুর্গন্ধ, ময়লা ও কেচো পাওয়া যায়। এই পানি খাওয়া তো দূরের কথা, দৈনন্দিন কাজেও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে প্রতিমাসে দেড় থেকে দুই হাজার টাকার পানি কিনে খেতে হয় পৌরবাসীকে। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের পানির সংকট নিরসনে আট দফা সুপারিশ তুলে ধরেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
সুপারিশগুলো হলো, পানি সরবরাহ ও পরিশোধনের ব্যবস্থা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা; শহরের প্রতিটি বাড়িতে ছাদের বৃষ্টির পানি সংরক্ষণ ও কুয়া তৈরির উদ্যোগ নেওয়া; ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বৃষ্টির পানি সংরক্ষণে জলাধার খনন, পরিশোধন এবং সরবরাহে দীর্ঘমেয়াদি উদ্যোগগ্রহণ, বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকায় পানি সরবরাহের ট্যাপ স্থাপন, পরিবেশ ও জলাধার সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ করে শহরের পুকুর ভরাট বন্ধ করা; বাজারজাত করার আগে জারের ও সরবরাহ করা পানির আর্সেনিক, আয়রন, লবণাক্ততা ও পিএইচের মাত্রা পরীক্ষা করে ফলাফল অনলাইনে প্রকাশ করা; পানি সরবরাহ অবকাঠামোর পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য পৃথক বরাদ্দ রাখা; সাতক্ষীরা পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা এবং নিরাপদ পানি সরবরাহে পৌরসভার পদক্ষেপ ও নতুন সংযোগ প্রদানের সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা।
সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত ‘শহরের নি¤œআয়ের মানুষের সুপেয় পানির সংকট ও সমাধানে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপে এসব সুপারিশ উঠে আসে।
সাতক্ষীরা গ্রিন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ প্রকৌশলী নিমাই চন্দ্র পাল। স্বাগত বক্তব্য দেন বারসিকের উপকূলীয় অঞ্চল সমন্বয়কারী মো: শাহীন ইসলাম।
সংলাপে বদ্দীপুর কলোনির বাসিন্দা জাহানারা খাততু ও মরিয়ম খাতুন তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা বলেন, প্রতিবছর অতিবৃষ্টির সময় তাদের প্রায় ছয় মাস পানিবন্দী অবস্থায় থাকতে হয়। এ সময় যেমন খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। তেমনি পৌরসভার মধ্যে বসবাস করেও তারা সুপেয় পানির সংযোগ পাননি।  
অধ্যাপক পবিত্র মোহন দাস বলেন, খাবার ও রান্নার পানির জন্য প্রতি মাসে প্রায় ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকার জারের পানি কিনতে হয়। অথচ পৌরসভা থেকে প্রয়োজনীয় পানির ব্যবস্থা করা গেলে মাসে প্রায় ২০০ টাকার মধ্যে এই চাহিদা পূরণ করা সম্ভব হতো।  
সংলাপে ধারণাপত্র উপস্থাপন করেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার।
এতে বলা হয়, গত এক দশকে সাতক্ষীরা শহরের জনসংখ্যা ও আয়তন বাড়লেও পানি সরবরাহের পরিমাণ ও মান সেই অনুপাতে বাড়েনি। বর্তমানে কাগজে-কলমে পৌরসভা সরবরাহকৃত পানির প্রায় ১১ হাজার ৩০০টি সংযোগ আছে। যা পৌরসভার মোট ৩৬ হাজার ২৯৯ খানার মাত্র ৩১ শতাংশ। কিন্তু সংযোগ থাকলেও সবাই পানি পান না। সেই সাথে ভূগর্ভস্থ স্তর নিচে নেমে যাওয়ায় পৌরসভার উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। এছাড়া পৌরসভার পানির মান এতো নি¤œ যে, গ্রাহকরা লাইন কেটে দিচ্ছেন। শহর বড় হওয়ার সাথে সাথে পানির চাহিদা বাড়ার কথা থাকলেও সাতক্ষীরায় উল্টো কমছে। পৌরসভা তার তিনভাগের এক ভাগ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাত শহরের পানির সংকটকে আরও তীব্র করে তুলছে।

সংলাপে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, পরিবেশ কর্মী সাকিবুর রহমান বাবলা, জলবায়ু কর্মী এস এম বিপ্লব হোসেন, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, ভিডিএফের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মো: হোসেন আলী, গ্রিন কোয়ালিশনের সদস্য রাহাত রাজা, সাংবাদিক হাবিবুর রহমান সোহাগ, মিলন বিশ্বাস রুদ্র, বদ্দীপুর কলোনির সাবিহা সুলতানা, রহমতপুর কলোনির ফাতেমা খাতুন, বোসপাড়ার আকলিমা খাতুন এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের তাপস সরকার, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের রিজাউল করিম, মৃত্যুঞ্জয় রায়, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, জাহাঙ্গীর আলম প্রমুখ। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
আ.লীগের কেন্দ্রীয় ৩ নেতার ভার্চুয়াল বৈঠক, দেশ অস্থিতিশীল করার ভয়ংকর নীলনকশা ফাঁস
আ.লীগের কেন্দ্রীয় ৩ নেতার ভার্চুয়াল বৈঠক, দেশ অস্থিতিশীল করার ভয়ংকর নীলনকশা ফাঁস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় তিন নেতার একটি ভার্চুয়াল বৈঠকের অডিও রেকর্ড ফাঁস হয়েছে। বৈঠকে দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি ...
২
সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ
সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ
সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণ করেছে সরকার। জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আলোকে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের মূল বেতন, ...
৩
ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার
ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার
ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের যশোরের কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক কাজী আজহারুল ...
৪
সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে তার স্ত্রীর কাছে মুক্তিপণ দাবির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে ...
৫
রুহুল আমিন কে পিটিয়ে হত্যার আসামীদেরকে এখনও গ্রেফতার করতে পারেনি ফুলবাড়ী থানা পুলিশ
রুহুল আমিন কে পিটিয়ে হত্যার আসামীদেরকে এখনও গ্রেফতার করতে পারেনি ফুলবাড়ী থানা পুলিশ
দিনাজপুরের ফুলবাড়ীতে মোঃ রুহুল আমিন (৩৫) হত্যার আসামীকে গ্রেফতার করতে পারিনি ফুলবাড়ী থানা পুলিশ। ফুলবাড়ী উপজেলার  খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী গুচ্ছগ্রামের ...
৫
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
কালিহাতিতে পিআইও মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিতির অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। তাঁর অনিয়মিত ...
৭
লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা
লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা
নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  ও অভিভাবকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত। সোমবার (১৬ নভেম্বর) ...
৮
মাত্র ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা
মাত্র ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা
সাতক্ষীরা পৌরসভা সরবরাহকৃত পানিতে দুর্গন্ধ, ময়লা ও কেচো পাওয়া যায়। এই পানি খাওয়া তো দূরের কথা, দৈনন্দিন কাজেও ব্যবহার অনুপযোগী ...
৯
বোদায় শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
বোদায় শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
পঞ্চগড়ের বোদায় কোচিং থেকে ফেরার পথে নিখোঁজ হওয়া অষ্টম শ্রেণির ছাত্র শেখ সিয়ামের সন্ধানের দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন ...
১০
কালিহাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন
কালিহাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতীতে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, ...
 
১
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
২
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
টাঙ্গাইলের কালীহাতী উপজেলার এলেঙ্গা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হবার তিন মাস পেরিয়ে গেলেও আজো তার সন্ধান ...
৩
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা পরিচালনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েল হিমুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে ...
৪
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
‘সত্য, সরাসরি, সবার আগে’—এই অঙ্গীকার এবং ‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ...
৫
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা ও চলমান সংকট, জ্বালানির মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম ও ...
৫
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুবালী ব্যাংক পিএলসি ...
৭
যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের
যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের
বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সামরিক উত্তেজনা, জীবাশ্ম জ্বালানি নির্ভর অর্থনীতি এবং জলবায়ু বৈষম্য পৃথিবীকে ক্রমশ বসবাসের অযোগ্য করে তুলছে।জলবায়ু সংকটের এই ...
৮
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে বিভেদ রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি)। কিন্তু ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা ...
৯
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ,সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ,সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
টাঙ্গাইলের কালিহাতীতে পৈতৃক সম্পত্তি ও পুকুর জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। জমি ও পুকুরের দখল ফিরে পেতে ...
১০
ডিসেম্বর ঘিরে রাজনীতির নতুন হিসাব: সতর্ক সরকার, রাজপথে থাকবে বিএনপি
ডিসেম্বর ঘিরে রাজনীতির নতুন হিসাব: সতর্ক সরকার, রাজপথে থাকবে বিএনপি
ডিসেম্বর ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিজয়ের মাসে ক্ষমতাসীন বিএনপি সরকার পরিচালনার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com