/ আন্তর্জাতিক / জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ
জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 15 November, 2026 at 4:04 AM
জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভজলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং পরিবেশ ধ্বংসকারী প্রকল্পের বিরুদ্ধে তুরস্কের আনতালিয়ায় বিক্ষোভ করেছেন ১০ হাজারের বেশি মানুষ। জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ চলার মধ্যে শনিবার অনুষ্ঠিত এ মিছিলে জলবায়ু সুবিচার নিশ্চিতের পাশাপাশি মানবাধিকার, গণতান্ত্রিক স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের দাবিও তুলে ধরেন বিক্ষোভকারীরা।
আয়োজকদের দাবি, কয়েক বছরের মধ্যে তুরস্কে এটি অন্যতম বড় বিক্ষোভ। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন, স্থানীয় নাগরিক সংগঠন, শ্রমিক ইউনিয়ন ও বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা এতে অংশ নেন। সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে প্রবেশের সময় কঠোর পুলিশি নিয়ন্ত্রণের মধ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির সদস্য নিল ওরম্যানলি জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে বলেন, দীর্ঘদিন ধরে তুরস্কে এত মানুষের অংশগ্রহণে কোনো বিক্ষোভ হয়নি।
বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিল কয়লাসহ জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্প সম্প্রসারণ বন্ধ করা। তাঁদের বক্তব্য, একদিকে জলবায়ু সংকট মোকাবিলার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অন্যদিকে পরিবেশের জন্য ক্ষতিকর জ্বালানি ও উন্নয়ন প্রকল্প অব্যাহত রয়েছে। এ দ্বৈত অবস্থানের অবসান চান তারা।

কয়লাভিত্তিক বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্প সম্প্রসারণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এমন ৬১ বছর বয়সি এক বিক্ষোভকারী পরিস্থিতিকে একই সঙ্গে বেদনাদায়ক ও হাস্যকর বলে বর্ণনা করেন। তার প্রশ্ন, পরিবেশের জন্য ক্ষতিকর প্রকল্পে সমর্থন অব্যাহত রেখে একটি সরকার কীভাবে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের আয়োজন করে?
কর্তৃপক্ষ বিক্ষোভের অনুমতি দিলেও শুরু থেকেই ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। মিছিলে অংশগ্রহণকারীদের নির্ধারিত পথে প্রবেশের আগে পুলিশি তল্লাশিচৌকিতে ব্যানার ও প্ল্যাকার্ড দেখাতে হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ মিছিলটি আইদিন কানজা পার্ক থেকে শুরু হয়ে রিপাবলিক স্কয়ারে গিয়ে শেষ হয়।

মিছিলে জার্মানির সাবেক সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ক্লডিয়া রথও অংশ নেন। এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি সংহতি জানাতে রংধনুর রঙের মোজা পরেছিলেন তিনি। তুরস্কের নিরাপত্তা বাহিনীর প্রতি সংযত আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো হামলা বা গ্রেফতার হওয়া উচিত নয়। জলবায়ু সম্মেলনে নাগরিক সমাজের প্রতিবাদ ও মতপ্রকাশের স্বাধীনতা থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

তুরস্কের নাগরিক সমাজের ওপর চাপ ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে বিক্ষোভে অংশ নেওয়া অনেক আন্দোলনকারী বক্তব্য ও স্লোগানের ক্ষেত্রে সতর্ক ছিলেন। গত সেপ্টেম্বরে এলজিবিটিকিউ সংগঠনগুলোতে অভিযান এবং জুলাইয়ে আঙ্কারায় ন্যাটো সম্মেলন চলাকালে বিক্ষোভের ওপর ব্যাপক বিধিনিষেধের বিষয়টি তাঁদের উদ্বেগ বাড়িয়েছে।

ফ্রাইডেস ফর ফিউচারের আন্দোলনকর্মী লুইজা নয়বাওয়ার বলেন, স্থানীয় অংশগ্রহণকারীরা যাতে বাড়তি ঝুঁকিতে না পড়েন, সে জন্য কিছু বিতর্কিত বক্তব্য ও স্লোগান এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পুলিশের ব্যাপক তল্লাশি ও নিরাপত্তাব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দমন-পীড়নের ব্যবস্থা ইতিমধ্যে সক্রিয়।

নয়বাওয়ারের অভিযোগ, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকে কাজে লাগিয়ে তুরস্ক সরকার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি উন্নত করার চেষ্টা করতে পারে, অথচ দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ উপেক্ষিত থেকে যেতে পারে।

এদিকে আনতালিয়ায় সপ্তাহান্তে শুরু হয়েছে পিপলস ক্লাইমেট সামিট। এতে তুরস্কের স্থানীয় ও আন্তর্জাতিক শত শত নাগরিক সমাজের সংগঠন অংশ নিচ্ছে। জাতিসংঘের আনুষ্ঠানিক জলবায়ু আলোচনার বাইরে থাকা তৃণমূল পর্যায়ের আন্দোলন, স্থানীয় বিশেষজ্ঞ ও পরিবেশবাদী সংগঠনগুলোর বক্তব্য তুলে ধরাই এ আয়োজনের লক্ষ্য।

সম্মেলনের সহ-আয়োজক সুহেইলা দোয়ান বলেন, পরিবেশের অবক্ষয়, গণতন্ত্র এবং জীবাশ্ম জ্বালানিনির্ভরতা থেকে বেরিয়ে আসার বিষয়গুলোকে তারা গুরুত্ব দিচ্ছেন।

তুরস্কের পশ্চিমাঞ্চলের মাউন্ট ইদা পাহাড়ি অঞ্চল রক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত দোয়ান দেশটির জলবায়ু অঙ্গীকার নিয়েও প্রশ্ন তোলেন। পশ্চিম তুরস্কে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সম্প্রসারণের পরিকল্পনাসহ বিভিন্ন পরিবেশবিরোধী প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি।

আয়োজকদের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু আন্তর্জাতিক প্রতিশ্রুতি যথেষ্ট নয়। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, পরিবেশ ধ্বংসকারী প্রকল্প বন্ধ করা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে হবে। জলবায়ু নীতিনির্ধারণে তৃণমূলের মানুষের অংশগ্রহণ ও নাগরিক সমাজের স্বাধীনতাও নিশ্চিত করা জরুরি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


 
১
বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন: অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা
বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন: অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা
একসময় বরিশালের নাগরিকসেবার অন্যতম কেন্দ্র ছিল বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অ্যানেক্স ভবন। জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে প্রতিদিনই এখানে আসতেন নগরবাসী। ...
২
নারী গৃহকর্মীদের নিয়ে গবেষণা: পালিয়ে শহরে এলেও পিছু ছাড়ে না স্বামীর নির্যাতন
নারী গৃহকর্মীদের নিয়ে গবেষণা: পালিয়ে শহরে এলেও পিছু ছাড়ে না স্বামীর নির্যাতন
দিনাজপুরের মেয়ে রোজিনা (২৮)। বিয়ের পর থেকেই স্বামীর হাতে নিয়মিত মারধরের শিকার হতেন। নির্যাতন সইতে না পেরে তিনি পালিয়ে ঢাকায় ...
৩
জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ
জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং পরিবেশ ধ্বংসকারী প্রকল্পের বিরুদ্ধে তুরস্কের আনতালিয়ায় বিক্ষোভ করেছেন ১০ হাজারের ...
৪
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
ব্যাপক ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালিতে চলছে বাণিজ্যিক জাহাজ। গত ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের দাবি, তেলবাহী ট্যাংকারে ...
৫
আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ: উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ
আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ: উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ
একদিকে বাড়ছে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ, অন্যদিকে উন্নয়ন ও বিনিয়োগের জন্য প্রয়োজন বিপুল অর্থ। এর সঙ্গে যুক্ত ...
৫
পরীক্ষার খাতায় রোল নম্বর প্রথার প্রবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লার অবদানের কথা নতুন প্রজন্মের জানা জরুরি
পরীক্ষার খাতায় রোল নম্বর প্রথার প্রবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লার অবদানের কথা নতুন প্রজন্মের জানা জরুরি
অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী এক ...
৭
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত ...
৮
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ। পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও ...
৯
সাতক্ষীরায় দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
সাতক্ষীরায় দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
সাতক্ষীরার আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোস্তাকিম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ...
১০
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি। প্রতিরাতেই বসতবাড়ি, সেচ কাজের ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ...
 
১
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
২
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
৩
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
৪
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
টাঙ্গাইলের কালীহাতী উপজেলার এলেঙ্গা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হবার তিন মাস পেরিয়ে গেলেও আজো তার সন্ধান ...
৫
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা পরিচালনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েল হিমুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে ...
৫
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
‘সত্য, সরাসরি, সবার আগে’—এই অঙ্গীকার এবং ‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ...
৭
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা ও চলমান সংকট, জ্বালানির মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম ও ...
৮
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুবালী ব্যাংক পিএলসি ...
৯
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে বিভেদ রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি)। কিন্তু ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা ...
১০
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ,সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ,সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
টাঙ্গাইলের কালিহাতীতে পৈতৃক সম্পত্তি ও পুকুর জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। জমি ও পুকুরের দখল ফিরে পেতে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com