|
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সোলার প্যানেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারীদের ফেলে যাওয়া ভারতীয় সোলার প্যানেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পরিচালিত অভিযানে ৯টি ভারতীয় সোলার প্যানেল উদ্ধার করে ৫৩ বিজিবি। রাত সাড়ে ১১টায় গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ।এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে অধিনায়ক জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহল দল শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ১ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ৯টি ভারতীয় সোলার প্যানেল উদ্ধার করা হয়। জব্দকৃত সোলার প্যানেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। এদিকে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ চোরাচালান দমনে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা তৎপর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ। |