/ সারাদেশ / 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালনে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র পৃথক সমাবেশ
'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালনে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র পৃথক সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
Published : Sunday, 8 November, 2026 at 12:58 AM
'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালনে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র পৃথক সমাবেশ"আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, চলবে অবিরাম" শ্লোগানে ঐতিহাসিক 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালনে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি পালনে শনিবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কের জাহাঙ্গীর মুক্ত মঞ্চে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং একই সময় সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহের যৌথ উদ্যোগে জেলার ঐতিহাসিক শতবর্ষীয় বিদ্যাপিঠ হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করা হয়।

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. হারুনুর রশীদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।

এ সময় হারুনুর রশীদ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের তাৎপর্য ও চেতনা ধারণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্য ও সাংগঠনিক শক্তি ধরে রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, ভোটের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ আরো বিভিন্ন কার্ডের প্রতিশ্রিুতি দিয়েছেন। আর এগুলো তিনি ধীরেধীরে বাস্তবায়ন করছেন। কিন্তু জামায়াতের এমপি কর্মীরা বাড়িবাড়ি গিয়ে এসবের বিষয়ে মিথ্যা প্রচারনা দিচ্ছে এবং বিএনপি ভুয়া প্রচার করছে বলে গ্রামের সহজ সরল মানুষদের বিভ্রান্ত করছে। কিন্তু সকল চুরি, কালোবাজারি বন্ধে সরকার সিস্টেমের মধ্যে এসব নিয়ে আসছে। আর তাই এসব বিভ্রান্ত কথায় কান না দিয়ে বিএনপির সাথে থাকার আহ্বান জানিয়ে সরকারকে তার পরিকল্পনা বস্তবায়নে সহযোগীতা করতে বলেন তিনি।

এ সময় প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দা আশিকা আশরাফি পাপিয়া দলের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন এবং জামায়াত ইসলামীকে নিয়ে সমালোচনা করে বলেন, ‘জামায়াতের উপযুক্ত স্থান পাকিস্তান। তাদের সেখানে চলে যাওয়াই উত্তম।’ তিনি জেলাবাসীকে বিএনপি সরকারের উপর আস্থা রেখে ধৈর্য্য রাখতে বলেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাসেম আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মো. ময়েজ উদ্দীন, সাবেক কাউন্সিলর আব্দুল বারেকসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে পৌরপার্কের সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু ও যুগ্ম আহ্বায়ক মুহাঃ হায়াত উদ্দোলা।

এ সময় তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখতে হবে।

পৌর পার্কের সমাবেশে অন্যান্যের মধ্যে যুবদলের সাবেক সভাপতি আব্দুর রহমান অনু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মোহা. শাহনেওয়াজ খাঁন সিনা, বিএনপি নেতা ওবাইদুল পাঠান, ইসমাইল হোসেনসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
ফুলবাড়ীতে গীতা পাঠদানের উদ্বোধন
ফুলবাড়ীতে গীতা পাঠদানের উদ্বোধন
দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন কল্যাণ ট্রাস্ট এর বৈদিক শিক্ষা প্রচার কার্যক্রমের আওতায় গীতা পাঠদানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী ...
২
ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি
ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত না হওয়ায় স্থানীয়দের মধ্যে ...
৩
মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে দোয়া ও মিলাদ মাহফিল
মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে দোয়া ও মিলাদ মাহফিল
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে  দোয়া ও  মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।।গতকাল শনিবার বিকেল ৪ ...
৪
নড়াইলে জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নদীর বুকে বৈঠার ছন্দ, ঢাক-ঢোলের শব্দ আর দর্শনার্থীদের উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে নড়াইলের আফরা নদী। নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত জাতীয় নারী ...
৫
লোহাগড়ায় মুসা মোল্যার বিরুদ্ধে জাল দলিল তৈরি করে জমি দখলের চেষ্টার অভিযোগ
লোহাগড়ায় মুসা মোল্যার বিরুদ্ধে জাল দলিল তৈরি করে জমি দখলের চেষ্টার অভিযোগ
নড়াইলের লোহাগড়ায় জমির মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আপন ছোট ভাই মুসা মোল্যার বিরুদ্ধে জাল ...
৫
আগৈলঝাড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ৭ নেতাকর্মী গ্রেপ্তার
আগৈলঝাড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ৭ নেতাকর্মী গ্রেপ্তার
বরিশালের আগৈলঝাড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন ...
৭
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব ...
৮
আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নওগাঁর আত্রাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে ...
৯
চাঁপাইনবাবগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্কুল ভ্যান উপহার দিয়েছে ঢাকাস্থ জেলা সমিতি
চাঁপাইনবাবগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্কুল ভ্যান উপহার দিয়েছে ঢাকাস্থ জেলা সমিতি
চাঁপাইনবাবগঞ্জের বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি ব্যাটারি চালিত স্কুল ভ্যান উপহার দিয়েছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। শনিবার (৭ নভেম্বর) ...
১০
'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালনে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র পৃথক সমাবেশ
'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালনে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র পৃথক সমাবেশ
"আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, চলবে অবিরাম" শ্লোগানে ঐতিহাসিক 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালনে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি ...
 
১
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মরিচা পাইকপাড়ায় জবেদ আলী ও বিথি আক্তার নাছিমার অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার সকালে মরিচা ...
২
রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইতিহাসে এক সোনালী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও মহাপরিকল্পনার বাস্তব রূপ রূপপুর ...
৩
ডেমাজানী গ্রাম থেকে অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াইয়ের বার্তা অবশেষে মন্দিরে প্রবেশের আন্দোলন সফল
ডেমাজানী গ্রাম থেকে অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াইয়ের বার্তা অবশেষে মন্দিরে প্রবেশের আন্দোলন সফল
আমার বাড়ি বাংলাদেশের উত্তরের জেলা বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামে। আমাদের গ্রামে আমরাই একমাত্র রবিদাস পরিবার। রবিদাস একটি ঐতিহ্যবাহী জনগোষ্ঠী, ...
৪
ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়: প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা
ভুট্টা বীজের আসল-নকল প্যাকেট চেনা দায়: প্রতারণা আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে শুরু হয়েছে আগাম জাতের ভুট্টা চাষ। তবে বাজারে আসল ও নকল ভুট্টা বীজের প্যাকেট ...
৫
রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ সহ ১ আটক
রৌমারীতে পুলিশের অভিযানে ১৪৬ বোতল বিদেশি মদ সহ ১ আটক
কুড়িগ্রামের রৌমারীতে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ জাকির হোসেন (৩৫) নামে ...
৫
স্বাস্থ্যসেবার বৈষম্য: ভিআইপি সংস্কৃতি ও সাধারণ মানুষের অধিকার
স্বাস্থ্যসেবার বৈষম্য: ভিআইপি সংস্কৃতি ও সাধারণ মানুষের অধিকার
একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি হলো সমতা, ন্যায়বিচার এবং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকারের সমান সুরক্ষা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, বাংলাদেশের ...
৭
সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ে আহত ১
সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ে আহত ১
সৌদি আরবের রাজধানী রিয়াদে আবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। তবে এবার সেটি রিয়াদের আকাশেই প্রতিহত ...
৮
হুতিদের বিরুদ্ধে যুদ্ধে নেতানিয়াহুকে কেন বাধা দিলেন সৌদি যুবরাজ
হুতিদের বিরুদ্ধে যুদ্ধে নেতানিয়াহুকে কেন বাধা দিলেন সৌদি যুবরাজ
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে ইসরায়েলকে যুক্ত করার প্রস্তাব নাকচ করে দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন ...
৯
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক ...
১০
সংখ্যালঘুদের ইস্যু সমাধানে বাংলাদেশ পদক্ষেপ নেবে: ভারত
সংখ্যালঘুদের ইস্যু সমাধানে বাংলাদেশ পদক্ষেপ নেবে: ভারত
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যা এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। দেশটির প্রত্যাশা, এসব ইস্যুর সমাধান ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com