/ জাতীয় / মিরপুরে দুই পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, নিরাপত্তাকর্মী আহত
মিরপুরে দুই পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, নিরাপত্তাকর্মী আহত
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Tuesday, 3 November, 2026 at 1:31 AM
মিরপুরে দুই পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, নিরাপত্তাকর্মী আহতন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক আন্দোলনের মধ্যে রাজধানীর মিরপুরে চালু থাকা দুটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে মিরপুর-২ এর বড়বাগ এলাকায় সিরাজগঞ্জ ফ্যাশন লিমিটেড ও দেশওয়ান অ্যাপারেলসে এ ঘটনা ঘটে।

কারখানা দুটির কর্মকর্তারা জানান, ঘটনার সময় সেখানে শ্রমিকেরা কাজ করছিলেন। বাইরে থেকে একদল লোক এসে কারখানার সামনে জড়ো হওয়ার পর হামলা ও ভাঙচুর চালায়। হামলার আশঙ্কায় শ্রমিকদের কাজ বন্ধ করে কারখানা থেকে বের করে দেওয়া হয়। তবে হামলাকারীরা কারা, তা নিশ্চিত হওয়া যায়নি।

সরেজমিনে দেশওয়ান অ্যাপারেলস ঘুরে দেখা যায়, কারখানাটির সামনের অংশের কাচ ভাঙা। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ১০টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি কারখানাটির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে সামনের অংশের কাচ ভেঙে যায়। এ সময় কারখানার শ্রমিকেরা নিচে নেমে এসে প্রতিষ্ঠানটি রক্ষার চেষ্টা করেন।

দেশওয়ান অ্যাপারেলসের মানবসম্পদ কর্মকর্তা সামিরুদ্দীন নওশাদ বলেন, ‘আমাদের কারখানার সামনে জড়ো হয়ে তারা ইট দিয়ে ঢিল মেরে কাচ ভেঙেছে। আমাদের শ্রমিকেরা নেমে এসে ভাঙচুরে বাধা দেন। পরে হামলাকারীরা পাশের সিরাজগঞ্জ ফ্যাশনের দিকে চলে যায়।’

তিনি জানান, বিক্ষোভকারীদের কেউ কেউ বলছিলেন, দেশওয়ান অ্যাপারেলস বন্ধ হয়ে গেছে, পাশের কারখানায় কাজ চলছে। এরপর তারা পাশের কারখানায় গিয়ে ভাঙচুর চালান।

দেশওয়ান অ্যাপারেলসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন দাবি করেন, হামলাকারীরা ওই কারখানার শ্রমিক ছিলেন না। তিনি বলেন, পণ্য সরবরাহের (শিপমেন্ট) সময় ঘনিয়ে আসায় এবং শ্রমিকদের বেতন দেওয়ার বিষয়টি বিবেচনায় রেখে কারখানাটি চালু রাখা হয়েছিল। কারখানার শ্রমিকেরাও বিষয়টি জানতেন এবং নিজেরাই প্রতিষ্ঠানটি রক্ষার চেষ্টা করেছেন। হামলাকারীরা চলে যাওয়ার পর আবার কাজ শুরু করা হয়।
সিরাজগঞ্জ ফ্যাশনে ভাঙচুর, আহত নিরাপত্তাকর্মী দেশওয়ান অ্যাপারেলসের পাশের সিরাজগঞ্জ ফ্যাশন লিমিটেডে গিয়ে দেখা যায়, কারখানাটির নিচতলার অভ্যর্থনাকক্ষ ভাঙচুর করা হয়েছে। সেখানে থাকা সিসিটিভি ক্যামেরার মনিটর, চেয়ার-টেবিল, কাচ ও শ্রমিকদের ডিজিটাল হাজিরা যন্ত্র ভেঙে ফেলা হয়েছে। কারখানাটির চতুর্থ তলাতেও ভাঙচুরের চিহ্ন দেখা যায়। এ সময় কাচের আঘাতে এক নিরাপত্তাকর্মীর হাত কেটে যায়।

সিরাজগঞ্জ ফ্যাশন লিমিটেডের নিরাপত্তা সুপারভাইজার মো. মোয়াজ্জেম হোসেন বলেন, এক থেকে দেড় শ লোক কারখানাটিতে হামলা চালান। তারা বিভিন্ন জিনিসপত্র ও যন্ত্রপাতি ভাঙচুর করেন।

প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, সকালে কারখানার শ্রমিকেরা কাজ করছিলেন। হঠাৎ বাইরে থেকে শতাধিক লোক এসে হামলা ও ভাঙচুর চালান। হামলাকারীরা আসার পর শ্রমিকদের কারখানা থেকে নামিয়ে দেওয়া হলেও ভাঙচুর থামেনি।

সিরাজুল ইসলামের দাবি, হামলাকারীদের অনেকের গলায় পরিচয়পত্র দেখা গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার ধারণা, শ্রমিক আন্দোলনের মধ্যে কিছু কারখানা চালু থাকায় সেখানে হামলা চালানো হয়ে থাকতে পারে। ভাঙচুরে তার প্রতিষ্ঠানের শ্রমিকেরা জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি।

ঘটনার পর সিরাজগঞ্জ ফ্যাশন লিমিটেডের প্রধান ফটকে সাময়িকভাবে কারখানা বন্ধের ঘোষণা দিয়ে একটি লিখিত নোটিশ টাঙিয়ে দিতে দেখা যায়।

ভাঙচুরের কারণ দেখছেন না পুলিশ কর্মকর্তা
এদিকে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস, উত্তর) মহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে কাজ চলছে। গতকাল মজুরি বোর্ড গঠনের পর বিষয়টি গণমাধ্যমেও প্রচারিত হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে কাজ চলমান রয়েছে। সুতরাং এ নিয়ে আর রাস্তা বন্ধ করা, রোড ব্লক করা, গাড়ি ভাঙচুর করা বা কোনো ধরনের কারখানায় ভাঙচুর করার কোনো কারণ আমরা দেখছি না।

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটল।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ...
২
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬, পাবলিক প্রকিউরমেন্ট আইন (দ্বিতীয় সংশোধন)-২০২৬-এর চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে ২০২৭ সালের সরকারি ছুটির ...
৩
আগারগাঁও মেট্রো স্ট্রেশন ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ
আগারগাঁও মেট্রো স্ট্রেশন ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ
রাজধানীর ধানমন্ডি ও আগারগাঁও মেট্রো স্টেশন এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এ ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।সোমবার (২ নভেম্বর) ...
৪
২৬ সালের নির্বাচন ইউনূসের ‘মেটিকুলাস ডিজাইন’ : হারুনুর রশিদ
২৬ সালের নির্বাচন ইউনূসের ‘মেটিকুলাস ডিজাইন’ : হারুনুর রশিদ
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল ‘মেটিকুলাস ডিজাইনের নির্বাচন’। কারণ জামায়াতে ইসলামকে সন্তুষ্ট করতে ড. মুহাম্মদ ইউনূস সারা দেশে দলটির ...
৫
কলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে
কলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসীর বিনিয়োগ করা ৫০ শতাংশ শেয়ারের একটি ইটভাটা জোরপূর্বক দখল এবং আদালতের আদেশ অমান্য করার অভিযোগ উঠেছে স্থানীয় ...
৫
তদারকিতে গিয়ে একই সড়ক দুইবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের দুই সাংসদের, এলাকাবাসীর ক্ষোভ
তদারকিতে গিয়ে একই সড়ক দুইবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের দুই সাংসদের, এলাকাবাসীর ক্ষোভ
সীমান্তবর্তী একটি সড়ক একই দিনে দুইবার উদ্বোধনের ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে। সড়কটির নির্মাণ কাজ সকালে উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের বর্তমান ...
৭
আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে ‘দুই কবর’ ঘিরে চাঞ্চল্য, চলছে ঝাড়ফুঁকের মহোৎসব
আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে ‘দুই কবর’ ঘিরে চাঞ্চল্য, চলছে ঝাড়ফুঁকের মহোৎসব
বরিশালের আগৈলঝাড়ায় একটি বসতঘরের মেঝেতে ‘দুটি কবর জেগে ওঠার’ দাবিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অলৌকিক কবরের প্রচারণায় সেখানে ...
৮
৭ নভেম্বর বিপ্লব ও বিপ্লব পরবর্তী জিয়া-ভাসানী
৭ নভেম্বর বিপ্লব ও বিপ্লব পরবর্তী জিয়া-ভাসানী
বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার মিলিত ...
৯
দায়িত্ব পালনকালে নিহত আনসার সদস্যের পরিবারের ব্যাংকঋণ পরিশোধ করল বাহিনী
দায়িত্ব পালনকালে নিহত আনসার সদস্যের পরিবারের ব্যাংকঋণ পরিশোধ করল বাহিনী
দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া আনসার ব্যাটালিয়নের সিপাহি জয় গাইনের পরিবারের ব্যাংকঋণ পরিশোধ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা ...
১০
মিরপুরে দুই পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, নিরাপত্তাকর্মী আহত
মিরপুরে দুই পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, নিরাপত্তাকর্মী আহত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক আন্দোলনের মধ্যে রাজধানীর মিরপুরে চালু থাকা দুটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ...
 
১
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত ...
২
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। সোমবার ...
৩
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ...
৪
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি ...
৫
কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে রাস্তা বন্ধ, ভাংচুর করে রাস্তা বের করে লাশ দাফন
কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে রাস্তা বন্ধ, ভাংচুর করে রাস্তা বের করে লাশ দাফন
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে চলাচল রাস্তা বন্ধ। রাস্তার মাঝখানে ঘর ভাংচুর করে রাস্তা বের করে আব্দুল সালাম (৬০) নামে এক ...
৫
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক
যুক্তরাজ্য ও সাউথ কোরিয়া ভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। দক্ষিণ ...
৭
মেহেরপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৮ লাখ টাকার মাদক
মেহেরপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৮ লাখ টাকার মাদক
মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ...
৮
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত ...
৯
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা পপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ...
১০
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মরিচা পাইকপাড়ায় জবেদ আলী ও বিথি আক্তার নাছিমার অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার সকালে মরিচা ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com