/ প্রবাস বাংলা / রিয়াদে মিসাইল আতঙ্ক তাড়া করছে নাজমুল আরিফদের
রিয়াদে মিসাইল আতঙ্ক তাড়া করছে নাজমুল আরিফদের
নতুন বার্তা, রিয়াদ:
Published : Thursday, 15 October, 2026 at 2:56 AM
রিয়াদে মিসাইল আতঙ্ক তাড়া করছে নাজমুল আরিফদেরকিছুক্ষণ পরপরই মোবাইলে ভেসে আসছে হুতিদের মিসাইল হামলার সতর্কবার্তা। কখন মিসাইল এসে পড়ে- এই আতঙ্ক নিয়ে যাচ্ছেন কর্মক্ষেত্রে। প্রতিনিয়তই এমন মৃত্যুভয় তাড়া করছে সৌদি আরবের রিয়াদে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাজমুল-আরিফদের। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় তাদের মতো অনেক প্রবাসীই কাটাচ্ছেন নির্ঘুম রাত। পরিবার ও স্বজনদের জীবিকার কথা চিন্তা করে ফিরতে পারছেন না দেশে।
ভীতিকর এমন পরিস্থিতির মধ্যেই থাকতে হচ্ছে তাদের। গত ১০ই অক্টোবর রাতে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রবাসী দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জন আহত হন। এরপর থেকেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় প্রতিদিনই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন স্থাপনায়। এতে উৎকণ্ঠায় দিন পার করছেন প্রবাসীরা। উদ্বিগ্ন দেশে থাকা এসব প্রবাসীর স্বজনরাও।
রিয়াদে থাকা প্রবাসী নাজমুল ইসলাম বলেন, আমরা থাকি মিসাইল আতঙ্কে আর পরিবারের লোকজন থাকেন আমাদের মৃত্যুর আতঙ্কে। দিনের মধ্যে আট-দশবারই এমন আতঙ্কের মধ্যে থাকতে হয় সবাইকে। সব সময় ভয় কাজ করে, কখন মাথার ওপর এসে মিসাইল পড়ে। এভাবে ভয় আর আতঙ্ক নিয়ে কাজ করতে হচ্ছে আমাদের। সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও নোয়াখালীর অনেক প্রবাসীও আমার সঙ্গে একই কারখানায় কাজ করছেন। হামলার সময়ে এ বিষয়ে আগে থেকে কোনো নির্দেশনা দেয়া হয় না। মাঝেমধ্যে কোনো নির্দেশনাই পাই না। শুধু যখন মিসাইল আসে, তখন সৌদি আরব থেকে সতর্কবার্তার নোটিফিকেশন আসে।
রিয়াদে অবস্থানরত আরিফুল ইসলাম নামে আরেক প্রবাসী বলেন, আতঙ্ক নিয়েই কাজে যেতে হয়। কিছু করার নেই। হামলা হলে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রত্যেকের মোবাইলে এক ধরনের নোটিফিকেশন দেয়া হয়। সেটা পেয়েই আমরা করবো কি? কাজ তো আমাদের করতেই হবে। আতঙ্কের মধ্যেই কাজ করি।
রিয়াদের বাসিন্দা আরেক প্রবাসী আনোয়ার হোসেন বলেন, যেভাবে দিন যাচ্ছে, তাতে কতোদিন এমন পরিস্থিতি চলবে, তা ভেবেই চিন্তা হচ্ছে। এর মধ্যে সৌদি আরবে ইকামা করতেও অনেক টাকা লাগে। যা আয় হয়, তার বড় একটি অংশ ইকামা করতেই চলে যায়।
এদিকে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে দেশে ছুটিতে আসা প্রবাসীদের ভোগান্তি বেড়েছে। ঢাকা থেকে সৌদিগামী একের পর এক ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ে ফিরতে পারছেন না অনেকে। কেউ কেউ এরই মধ্যে কোম্পানি ও কফিলের সঙ্গে যোগাযোগ রাখছেন। আবার কেউ বিকল্প বিমানবন্দর হয়ে সৌদি আরবে ফেরার চেষ্টা করছেন।রিয়াদ বিমানবন্দরের অদূরে অবস্থানকারী নাম প্রকাশে অনিচ্ছুক নোয়াখালীর এক প্রবাসী বলেন, হুতিদের হামলা নিয়ে আমরা যে কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, যারা এই পরিস্থিতির সম্মুখীন হয়নি তাদের বলে বোঝাতে পারবো না। কিছুদিন আগেও এমন হামলা হলো মধ্যপ্রাচ্যের অনেক জায়গায়। তখনো অনেক বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবার এখন হুতিদের হামলা-মিসাইল আতঙ্ক আমাদের কুরে কুরে শেষ করে দিচ্ছে। কোথাও গিয়ে মনের মধ্যে শান্তি পাচ্ছি না। ওদিকে দেশে থাকা বাবা-মা, স্ত্রী তারাও কেউ শান্তিতে ঘুমাতে পারছে না। এভাবে আর কতোদিন চলবে আল্লাহ মাবুদ ভালো জানেন।
হাসপাতালে কাতরাচ্ছেন আহত বাংলাদেশিরা: গত ১০ই অক্টোবর আনুমানিক রাত ৩টা ১৫ মিনিটে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর উপর একটি ক্ষেপণাস্ত্র পড়ে। এ হামলায় মোট ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি এবং আহতদের মধ্যে ২৪ জন বাংলাদেশি রয়েছেন। নিহত দুই বাংলাদেশি হলেন- বগুড়ার মো. শাহেদ আহম্মদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরী। তাদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

এদিকে আহত বাংলাদেশিদের মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ’র যাত্রী। তারা রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে তিনজন কিং আব্দুল্লাহ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল। তারা হলেন- হাফেজ হাসান (ঢাকা), কাজী নুরুল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া) এবং মো. ওমর ফারুক (সৌদিপ্রবাসী কর্মী)। ওদিকে ন্যাশনাল গার্ড হাসপাতালে চিকিৎসাধীন দুই বাংলাদেশি হলেন- সাফকাত রহমান (নওগাঁ) ও মো. দাউদুল ইসলাম (কুমিল্লা)। সাফকাত রহমান অচেতন অবস্থায় আছেন। রিয়াদ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মো. সাইমুল ইসলাম সৌরভ ও আবুল মনসুর মো. রিয়াজ উদ্দীন। দু’জনেরই বাড়ি ঢাকা। প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন মো. আব্দুল্লাহ (ঢাকা)। সুলাইমান আলহাবিব হাসপাতালের তাখাসসুসি শাখায় চিকিৎসাধীন আরমান হোসেনসহ (ঢাকা) তিন বাংলাদেশি কর্মী। কিংডম হাসপাতালে চিকিৎসাধীন মো. রফিক মিয়া। কিং খালেদ মেডিকেল সিটিতে চিকিৎসাধীন ইসমাইল হোসাইন, মো. মিসবাহ উদ্দিন হীরক ও মো. রায়হানুল ইসলাম। প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ বাংলাদেশি কর্মী হলেন সালমা আক্তার, মো. শাহাদাত হোসেন, মোশাহিদ আহমেদ সৈকত, জাহিদ আহমেদ এবং সোহবে সাদেক মো. শাহজাহান সরকার। এ ছাড়া এজতাহ সনদ হাসপাতালে চিকিৎসাধীন মো. আসাদুল ইসলাম ও মো. জামাল; সুলাইমান ফকিহ হাসপাতালে নাজমা আক্তার এবং সুলাইমান আলহাবিব হাসপাতালের আলসাহাফা শাখায় উমায়ের ও আব্দুল্লাহ কামিল চিকিৎসাধীন রয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
রিয়াদে মিসাইল আতঙ্ক তাড়া করছে নাজমুল আরিফদের
রিয়াদে মিসাইল আতঙ্ক তাড়া করছে নাজমুল আরিফদের
কিছুক্ষণ পরপরই মোবাইলে ভেসে আসছে হুতিদের মিসাইল হামলার সতর্কবার্তা। কখন মিসাইল এসে পড়ে- এই আতঙ্ক নিয়ে যাচ্ছেন কর্মক্ষেত্রে। প্রতিনিয়তই এমন ...
২
সংখ্যালঘুদের ইস্যু সমাধানে বাংলাদেশ পদক্ষেপ নেবে: ভারত
সংখ্যালঘুদের ইস্যু সমাধানে বাংলাদেশ পদক্ষেপ নেবে: ভারত
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যা এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। দেশটির প্রত্যাশা, এসব ইস্যুর সমাধান ...
৩
বাংলাদেশসহ সদস্যদেশগুলোকে ৩০৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব ফিফার
বাংলাদেশসহ সদস্যদেশগুলোকে ৩০৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব ফিফার
বিশ্ব ফুটবলের উন্নয়নে সদস্যদেশগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানোর প্রস্তাব দিতে যাচ্ছে ফিফা। ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত চার বছরে প্রতিটি ...
৪
হুতিদের বিরুদ্ধে যুদ্ধে নেতানিয়াহুকে কেন বাধা দিলেন সৌদি যুবরাজ
হুতিদের বিরুদ্ধে যুদ্ধে নেতানিয়াহুকে কেন বাধা দিলেন সৌদি যুবরাজ
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে ইসরায়েলকে যুক্ত করার প্রস্তাব নাকচ করে দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন ...
৫
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) রাত ...
৫
নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত হচ্ছে রূপপুর
নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত হচ্ছে রূপপুর
আগামী নভেম্বরের মধ্যেই পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর আশা করছে সরকার। সেই সঙ্গে আগামী বছরের ...
৭
নিউমার্কেটে ২০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার
নিউমার্কেটে ২০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার  করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ  (ডিবি)। গ্রেফতারকৃত ...
৮
শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, বিমানবন্দরে ভারতীয় নাগরিক গ্রেফতার
শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, বিমানবন্দরে ভারতীয় নাগরিক গ্রেফতার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ...
৯
সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ে আহত ১
সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ে আহত ১
সৌদি আরবের রাজধানী রিয়াদে আবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। তবে এবার সেটি রিয়াদের আকাশেই প্রতিহত ...
১০
মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা
মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ যান চলাচল নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মৌলভীবাজার শহরে মোবাইল কোর্ট অভিযান ...
 
১
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত ...
২
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ টি ইইনিয়ন ১ চি পৌরসভায় পূজা মণ্ডপে জিআর ...
৩
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
নওগাঁর আত্রাইয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর ফেরদৌস দপ্তরী। পরনের এক কাপড় ছাড়া তার পরিবারের আর কোনো কিছুই ...
৪
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। সোমবার ...
৫
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ...
৫
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড মোহাম্মদ ফরহাদের স্ত্রী রীনা খানম বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং সংসদ সদস্য কমরেড ...
৭
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ অক্টোবর/২০২৬ আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে নড়াইল জেলা পূঁজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন নড়াইল জেলার পুলিশ সুপার ...
৮
মেহেরপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৮ লাখ টাকার মাদক
মেহেরপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৮ লাখ টাকার মাদক
মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ...
৯
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি ...
১০
আলামত নিশ্চিতে তাজমীনের সোয়াব-পোশাক যাচ্ছে সিআইডির ফরেনসিকে
আলামত নিশ্চিতে তাজমীনের সোয়াব-পোশাক যাচ্ছে সিআইডির ফরেনসিকে
কুমিল্লায় চাঞ্চল্যকর জান্নাতুন তাজমীন হত্যার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তা। নিহত এই স্কুলছাত্রীকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কিনা, ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com