|
রামুতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত
খালেদ হোসেন টাপু, রামু:
|
কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে শুক্রবার, ৯ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ক্রীড়া উৎসব অফিসেরচর আন্ত: নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৬। রামু ফতেখাঁরকুল ইউনিয়নের বৃহত্তর অফিসেরচর চরপাড়া ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অফিসেরচর গ্রামের ৮টি নৌ দল অংশ নেয়। বাদ্যের তালে যুবকদের নাচে নাচে শুরু হয় উৎসব। এসময় নদীর দু পাড়ে উৎসুক জনতার ভিড়ে মুখরিত হয়ে উঠে চারপাশ। ফাইনালসহ মোট ১৫ রাউন্ড খেলায় বিজয়ী হয় নদীর তুফান দল, রানার্সআপ হয়েছে কৃষক সমবায় সমিতি। বিজয়ীরা জানান, নৌকাবাইচের সুন্দর আয়োজনে তারা বেশ উচ্ছ্বসিত। তারা আয়োজকদের প্রশংসা করেন। খেলার শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি তুলে দেয় অতিথিরা। একই সাথে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, বিএনপি নেতা মির্জা আবছার, মৈত্রী-০২ এর সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আলমসহ অনেকে। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, এড. জালাল উদ্দিন রনি, সোহেল রানা, আমির হামজা, রিমন, মোমেন, নুরুল আজিম, আনসার উল্লাহ, স্বপনসহ অন্যান্যরা। সফলভাবে ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় সর্বস্তুরের ক্রাড়ীমোদীদের ধন্যবাদ জানিয়েছেন বৃহত্তর অফিসেরচর ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ। |