/ অপরাধ / ইয়াবা বিক্রির তথ্য ফাঁসের আশঙ্কায় হত্যা, ছিনিয়ে নেওয়া হয় অটোরিকশা: পিবিআই
ইয়াবা বিক্রির তথ্য ফাঁসের আশঙ্কায় হত্যা, ছিনিয়ে নেওয়া হয় অটোরিকশা: পিবিআই
নিজস্ব প্রতিবেদক,ঢাকা :
Published : Friday, 9 October, 2026 at 12:24 AM
ইয়াবা বিক্রির তথ্য ফাঁসের আশঙ্কায় হত্যা, ছিনিয়ে নেওয়া হয় অটোরিকশা: পিবিআইঅটো রিকশা চালক রাহুল হত্যার ঘটনায় দীর্ঘ আড়াই বছর পর জড়িত ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই বলছে, ইয়াবা কেনা-বেচার  তথ্য হত্যার শিকার রাহুল বিভিন্ন জায়গায় জানিয়ে দিবে বলে আসামি সবুজের কাছে বলে। তথ্য ফাঁস করে দেয়ার কথা জানতে পেরে গ্রেফতারকৃত আসামীরা রাহুলকে মেরে তার অটোরিকশা ছিনিয়ে বিক্রির পরিকল্পনা করে। এবং তাকে হত্যা করে পরিকল্পনা বাস্তবায়ন করে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাজধানীর উত্তরা পিবিআই ঢাকা জেলা অফিসে এক সংবাদ সন্মেলনে এসব বলেন পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ।

গ্রেফতারকৃতরা হলো- মো. সমেজ (৩২), মো. সবুজ মিয়া(২৮), খবির ওরফে গোবিন্দ(২৮), মোঃ হাবিব ওরফে সজল(৩৬) এবং মো. লালন মোল্লা(৪৩)।

এম এন মোর্শেদ বলেন, গত ২০২৪ সালে নবাবগঞ্জ থানার অটোরিকশা চালক রাহুল খুনসহ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িত ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পিবিআই। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে মো. সবুজ মিয়া এবং মো.লালন মোল্লা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

তিনি বলেন, অটোরিকশা চালক মো. রাহুল (১৯) তার ভাড়াকৃত অটো রিকশাটি নবাবগঞ্জ থানাধীন চক সিংহড়া এলাকায় জনৈক ওমর ফারুক এর ওয়ার্কশপে রাখত এবং সেখানে রাতে ঘুমাত। গত ২০২৪ সালের ০৬ ফেব্রুয়ারির রাতে ভুক্তভোগী রাহুল তার নিজ বাসা থেকে রাতের খাবার খেয়ে ওয়ার্কশপে ঘুমানোর জন্য যায়। পরদিন বাড়িতে না যাওয়ায় রাহুলের বাবা  ওয়ার্কশপে খুঁজতে গিয়ে সেখানে রাহুলকে পাননি। ওয়ার্কশপে তার অটোরিকশাটিও ছিলনা। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। তারপর থেকে রাহুল এবং তার অটোরিকশাটি খুঁজে পাওয়া যাচ্ছিলনা।

তিনি বলেন, পরে (০৯ ফেব্রুয়ারি) সকালে ওয়ার্কশপের পাশে ভুট্টা ঘাসের জমির ঝোপ থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের বাবা মোঃ আঃ রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। 

তিনি বলেন, পিবিআই ঢাকা জেলা টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত আসামি মো. সমেজকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যে অপর আসামিদের গ্রেফতার করা হয়।

তদন্ত ও জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিরা রাহুল এর পূর্ব পরিচিত। গ্রেফতারকৃত আসামি মো. লালন মোল্লা ইয়াবা ব্যবসা করে। ভুক্তভোগী রাহুল এবং অন্যান্য আসামিরা লালনের কাছ থেকে ইয়াবা কিনতো এবং তারা একসাথে ইয়াবা সেবন করত। লালন সবুজের কাছে জানতে পারে যে, তার ইয়াবা বিক্রির তথ্য রাহুল বাইরে বিভিন্ন জায়গায় জানিয়ে দিবে বলে সবুজের কাছে বলেছে। তথ্য ফাঁস করে দেয়ার কথা জানতে পেরে আসামিরা রাহুলকে মেরে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে বিক্রি করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালের (০৬ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১০ টায় লালন সবুজকে দিয়ে  রাহুলকে তার অটোরিকশাসহ একটি খোলা মাঠে ডেকে নিয়ে যায়। সেখানে লালন ছাড়াও সবুজ, সজল, সমেজ ও গোবিন্দ উপস্থিত ছিল। তারা প্রথমে রাহুলকে ইয়াবা খাওয়ায়। এক পর্যায়ে সুযোগ বুঝে লালন লোহার এঙ্গেল দিয়ে রাহুলের মাথার পিছনে বাড়ি দিলে মাথা ফেটে রক্ত বের হয়। রাহুলের কানে ও মুখে ব্লেড দিয়ে আঘাত করে। তারা রাহুলের অটোরিকশার ব্যাটারী দিয়ে রাহুলের মুখে আঘাত করে এবং শ্বাসরোধ করে রাহুলের মৃত্যু নিশ্চিত করে। পরে তারা রাহুলের মৃতদেহ অটোরিকশায় বসিয়ে আসামী সজলের গরুর খামারে নিয়ে যায়। আসামীরা সেখানে মৃতদেহ দুইদিন রাখে এবং ০৯ফেব্রুয়ারি রাতে মৃতদেহ ওমর ফারুকের ওয়ার্কশপের পাশে ঝোপঝাড়ে ফেলে রাখে। যেখান থেকে পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে রাহুলের অটোরিকশাটি গ্রেফতারকৃত আসামিরা  বিক্রি করে দেয় এবং বিক্রির টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
ঢাকার দুই থানায় নতুন ওসি, কয়েকজন পুলিশ কর্মকর্তার রদবদল
ঢাকার দুই থানায় নতুন ওসি, কয়েকজন পুলিশ কর্মকর্তার রদবদল
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী ও রূপনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসানো হয়েছে। এছাড়া কয়েকজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে রদবদল ...
২
সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট সবুজ সংকেত পেয়েছে।  ইউনিটটির নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া ...
৩
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ অক্টোবর/২০২৬ আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে নড়াইল জেলা পূঁজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন নড়াইল জেলার পুলিশ সুপার ...
৪
মা ইলিশ রক্ষায় ২২দিন মেঘনায় ইলিশ ধরা নিষিদ্ধ
মা ইলিশ রক্ষায় ২২দিন মেঘনায় ইলিশ ধরা নিষিদ্ধ
মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। বুধবার (৭ অক্টোবর) দিনগত মধ্যরাত ...
৫
লক্ষ্মীপুরে দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ সভা ...
৫
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
নওগাঁর আত্রাইয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর ফেরদৌস দপ্তরী। পরনের এক কাপড় ছাড়া তার পরিবারের আর কোনো কিছুই ...
৭
কেএনএফের ইউনিফর্ম তৈরিতে অর্থায়ন, নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে সিআইডির মামলা
কেএনএফের ইউনিফর্ম তৈরিতে অর্থায়ন, নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে সিআইডির মামলা
 নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম তৈরিতে অর্থায়ন ও আর্থিক লেনদেনের অভিযোগে সংগঠনটির প্রধান নাথানা লনচেও ওরফে নাথান ...
৮
ইয়াবা বিক্রির তথ্য ফাঁসের আশঙ্কায় হত্যা, ছিনিয়ে নেওয়া হয় অটোরিকশা: পিবিআই
ইয়াবা বিক্রির তথ্য ফাঁসের আশঙ্কায় হত্যা, ছিনিয়ে নেওয়া হয় অটোরিকশা: পিবিআই
অটো রিকশা চালক রাহুল হত্যার ঘটনায় দীর্ঘ আড়াই বছর পর জড়িত ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ...
৯
জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ...
১০
বাসা ছাড়তে না চাওয়ায় শ্যালককে গলা কেটে হত্যা, বোন-ভগ্নিপতি গ্রেফতার
বাসা ছাড়তে না চাওয়ায় শ্যালককে গলা কেটে হত্যা, বোন-ভগ্নিপতি গ্রেফতার
রাজধানীর শাহজাহানপুরে বাসা ছেড়ে না যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মোহাম্মদ ফকরুল হাসান ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তিকে গলা কেটে ...
 
১
বোদা আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌ-ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো, কাঁদছে করতোয়ার পাড়
বোদা আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌ-ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো, কাঁদছে করতোয়ার পাড়
গত ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সেই ভয়াবহ নৌকাডুবির চার বছর পূর্ণ হলো। চার বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর সেই ...
২
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতীতে জামি‘আতুস সুন্নাহ আল ইসলামিয়া কস্তুরীপাড়ায় আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় মাদ্রাসা ...
৩
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও একটি শিশু ...
৪
ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর
ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর
বদলে গেছে বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানের ঢেউ যেন পুরোনো দুঃশাসনের অধ্যায়কে পেছনে ফেলে নতুন প্রত্যাশার দুয়ার খুলে দিয়েছে। দেশের গ্রাম থেকে ...
৫
বিদেশগামী ৭১শতাংশ কর্মীই ‘অদক্ষ’ঃ দক্ষের নামে পাঠানো হচ্ছে অদক্ষদের
বিদেশগামী ৭১শতাংশ কর্মীই ‘অদক্ষ’ঃ দক্ষের নামে পাঠানো হচ্ছে অদক্ষদের
বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের প্রায় ৭১ শতাংশই সরকারি টিটিসি বা বেসরকারি প্রশিক্ষণকেন্দ্র—কোনো জায়গা থেকেই আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই। চট্টগ্রামে আনুষ্ঠানিক ...
৫
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
টাঙ্গাইলের অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৩ ...
৭
মসজিদ নয়: ভাঙতে হবে বিদ্বেষের দেয়াল
মসজিদ নয়: ভাঙতে হবে বিদ্বেষের দেয়াল
মসজিদ ভাঙার ঘটনা কোনোভাবেই শুধু একটি স্থাপনা ভেঙে ফেলার ঘটনা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের বিশ্বাস, প্রার্থনা, স্মৃতি, আবেগ ...
৮
স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন
স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) অক্টোবর মাসব্যাপী দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ...
৯
হার্ডলাইনে প্রধানমন্ত্রীঃ রাড্ডাকাণ্ডে মিষ্টির পদত্যাগ
হার্ডলাইনে প্রধানমন্ত্রীঃ রাড্ডাকাণ্ডে মিষ্টির পদত্যাগ
দখল-চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের যে বা যারাই এমন কর্মকাণ্ডে জড়াবে ...
১০
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন মিয়া (৩২) ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com