/ অপরাধ / হেরোইনের চালান নিয়ে যশোর থেকে ঢাকায়, ডিএনসির অভিযানে ৬৫ বছরের নারী আটক
হেরোইনের চালান নিয়ে যশোর থেকে ঢাকায়, ডিএনসির অভিযানে ৬৫ বছরের নারী আটক
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Thursday, 8 October, 2026 at 2:26 AM
হেরোইনের চালান নিয়ে যশোর থেকে ঢাকায়, ডিএনসির অভিযানে ৬৫ বছরের নারী আটকরাজধানীর যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ ৬৫ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা।

গ্রেফতারকৃত নারীর নাম– মাসুমা খাতুন। গতকাল মঙ্গলবার রাতে ধোলাইপাড় গোল চত্বর এলাকায় ‘নড়াইল এক্সপ্রেস’ বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৭ অক্টোবর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসে করে এক নারী হেরোইন নিয়ে আসছেন। পরে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে ডিএনসির একটি দল যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অবস্থান নেয়।

সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বাসটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মাঝের আসনে বসা মাসুমা খাতুনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে হেরোইন থাকার বিষয়টি জানতে পারে ডিএনসি। দলের নারী সদস্যদের সহায়তায় তার পরনের পোশাকের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি পলিব্যাগ উদ্ধার করা হয়। ওই পলিব্যাগে ১০০ গ্রাম হেরোইন ছিল বলে জানিয়েছে ডিএনসি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুমা খাতুন দাবি করেছেন, তিনি যশোর থেকে হেরোইনের চালানটি ঢাকায় নিয়ে আসছিলেন। তার দাবি, মাদক পরিবহনের জন্য তার মেয়ে তাহমিনা তাকে চাপ দেন এবং তার নির্দেশেই তিনি হেরোইন নিয়ে ঢাকায় আসছিলেন। এর আগেও তিনি একইভাবে আরও দুইবার হেরোইন বহন করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

ডিএনসি জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে যাত্রাবাড়ী এলাকায় মাদক কারবারের সঙ্গে তাহমিনার সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি আরও তদন্ত ও তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। তাহমিনার অবস্থান শনাক্ত করে তাকে আইনের আওতায় আনতে ডিএনসির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ডিএনসি কর্মকর্তারা বলেন, মাদক পরিবহনে বয়স্ক নারী বা পরিবারের সদস্যদের ব্যবহার করা হচ্ছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের কৌশল কোনো সংঘবদ্ধ মাদকচক্রের পরিকল্পিত পদ্ধতি কি না, মাদকের উৎস ও গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় মাসুমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ক্রমিক ৮(গ) অনুযায়ী মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

ডিএনসি আরও জানিয়েছে, মামলার তদন্তের পাশাপাশি জব্দ করা আলামত, মুঠোফোনের তথ্য, গ্রেফতার নারীর দেওয়া বক্তব্য ও অন্যান্য গোয়েন্দা তথ্য যাচাই করা হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে মাদকের উৎস, সরবরাহকারী এবং সংশ্লিষ্ট কারবারি ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
এলপিজি কারসাজির শেষ কোথায়
এলপিজি কারসাজির শেষ কোথায়
এলপিজির বাজারে সিন্ডিকেট করে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আগেই পেয়েছিল সরকার। এ কারণে মার্চে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে ...
২
নতুন আলোচনা রিকনসিলিয়েশন
নতুন আলোচনা রিকনসিলিয়েশন
দেশের রাজনীতিতে ‘রিকনসিলিয়েশন’ বা পুনর্মিলনের বিষয়টি আবারও নতুন করে আলোচনায় এসেছে। রাজনৈতিক বিরোধ ও সংঘাতের পর টেকসই শান্তি প্রতিষ্ঠায় রিকনসিলিয়েশন ...
৩
হেরোইনের চালান নিয়ে যশোর থেকে ঢাকায়, ডিএনসির অভিযানে ৬৫ বছরের নারী আটক
হেরোইনের চালান নিয়ে যশোর থেকে ঢাকায়, ডিএনসির অভিযানে ৬৫ বছরের নারী আটক
রাজধানীর যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ ৬৫ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ...
৪
মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খোঁজে ডিবি
মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খোঁজে ডিবি
রাজধানীর মোহাম্মদপুরে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ (ডিবি)। এ ...
৫
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ২৫ কর্মকর্তাকে মহাপরিচালকের বিশেষ ক্লাস
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ২৫ কর্মকর্তাকে মহাপরিচালকের বিশেষ ক্লাস
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদ্য যোগ দেওয়া ২৫ জন সিনিয়র অফিসারের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বিশেষ ক্লাস নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম ...
৫
যাত্রাবাড়ীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ২, মাদক বিক্রির ৩৪ লাখ টাকা উদ্ধার
যাত্রাবাড়ীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ২, মাদক বিক্রির ৩৪ লাখ টাকা উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪৩টি ইয়াবা, ২২ পুরিয়া হেরোইন, একটি বিয়ারের ক্যানসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল ...
৭
ঢাকার বাসায় রাকিবকে হত্যা, কার্টনে ভরে মরদেহ নেয় নীলফামারীতে; ২০ দিন পর রহস্য উদ্‌ঘাটন
ঢাকার বাসায় রাকিবকে হত্যা, কার্টনে ভরে মরদেহ নেয় নীলফামারীতে; ২০ দিন পর রহস্য উদ্‌ঘাটন
রাজধানীর কাফরুলে ১৭ বছর বয়সী শিক্ষার্থী মো. রাকিবুল ইসলামকে হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।এ ঘটনায় মো. ...
৮
এরা নাকি সাংবাদিক
এরা নাকি সাংবাদিক
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সবখানেই সাংবাদিকতা ছিল সাহসী এক প্রহরীর নাম। কিন্তু ...
৯
খোলস বদলে রাজনৈতিক পুনর্বাসনের অভিযোগ, মহাখালীতে ‘ময়লা স্বপন’কে ঘিরে প্রশ্ন
খোলস বদলে রাজনৈতিক পুনর্বাসনের অভিযোগ, মহাখালীতে ‘ময়লা স্বপন’কে ঘিরে প্রশ্ন
রাজনৈতিক পটপরিবর্তনের পর একসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিদের কেউ কেউ নতুন রাজনৈতিক পরিচয়ে ফের ...
১০
ঢাকায় ফলের আড়তে চাঁদাবাজির সময় গ্রেফতার ৪
ঢাকায় ফলের আড়তে চাঁদাবাজির সময় গ্রেফতার ৪
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর ফলের আড়তে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টা ...
 
১
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতীতে জামি‘আতুস সুন্নাহ আল ইসলামিয়া কস্তুরীপাড়ায় আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় মাদ্রাসা ...
২
বোদা আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌ-ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো, কাঁদছে করতোয়ার পাড়
বোদা আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌ-ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো, কাঁদছে করতোয়ার পাড়
গত ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সেই ভয়াবহ নৌকাডুবির চার বছর পূর্ণ হলো। চার বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর সেই ...
৩
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও একটি শিশু ...
৪
ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর
ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর
বদলে গেছে বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানের ঢেউ যেন পুরোনো দুঃশাসনের অধ্যায়কে পেছনে ফেলে নতুন প্রত্যাশার দুয়ার খুলে দিয়েছে। দেশের গ্রাম থেকে ...
৫
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
টাঙ্গাইলের অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৩ ...
৫
বিদেশগামী ৭১শতাংশ কর্মীই ‘অদক্ষ’ঃ দক্ষের নামে পাঠানো হচ্ছে অদক্ষদের
বিদেশগামী ৭১শতাংশ কর্মীই ‘অদক্ষ’ঃ দক্ষের নামে পাঠানো হচ্ছে অদক্ষদের
বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের প্রায় ৭১ শতাংশই সরকারি টিটিসি বা বেসরকারি প্রশিক্ষণকেন্দ্র—কোনো জায়গা থেকেই আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই। চট্টগ্রামে আনুষ্ঠানিক ...
৭
মসজিদ নয়: ভাঙতে হবে বিদ্বেষের দেয়াল
মসজিদ নয়: ভাঙতে হবে বিদ্বেষের দেয়াল
মসজিদ ভাঙার ঘটনা কোনোভাবেই শুধু একটি স্থাপনা ভেঙে ফেলার ঘটনা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের বিশ্বাস, প্রার্থনা, স্মৃতি, আবেগ ...
৮
স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন
স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) অক্টোবর মাসব্যাপী দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ...
৯
নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেফতার
নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেফতার
নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (৩০ ...
১০
হার্ডলাইনে প্রধানমন্ত্রীঃ রাড্ডাকাণ্ডে মিষ্টির পদত্যাগ
হার্ডলাইনে প্রধানমন্ত্রীঃ রাড্ডাকাণ্ডে মিষ্টির পদত্যাগ
দখল-চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের যে বা যারাই এমন কর্মকাণ্ডে জড়াবে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com