/ অপরাধ / মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খোঁজে ডিবি
মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খোঁজে ডিবি
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Thursday, 8 October, 2026 at 2:11 AM
মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খোঁজে ডিবিরাজধানীর মোহাম্মদপুরে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ (ডিবি)। এ সময় প্রায় এক কোটি টাকা মূল্যের ভেজাল ও অনুমোদনহীন ওষুধ, প্যাকেজিং সামগ্রী এবং ওষুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এসব ওষুধ রোগীদের প্রেসক্রাইব করা চিকিৎসকদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে ডিবি।

গ্রেফতারকৃত আসামিররা হলেন– আব্দুল্লা আল-মামুন (৪২), মো. সাজু (৩৩) ও মো. সজীব (২৬)।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, গতকাল মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান রোডের ব্লক-সি এলাকার একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

অভিযানে বিভিন্ন ধরনের সিরাপ, ক্যাপসুল, শ্যাম্পু, ফেসওয়াশ, হাইজিন ওয়াশ, সাবান, পাউডার ও ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার করা হয়।

জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ১৯২টি KIDZ Omega Liquid 100ml সিরাপ, ১০০ বক্স LACTOFLEX Capsules, ৩০টি Facy GLOW Face Wash, ১৫০টি Detox Plus Shampoo, ৭০টি Pedia Vox Kid Syrup, ৩০০ পাতা Osearc-CD ক্যাপসুল, ৫ কেজি Oriva Hapes সাদা পাউডার, ৫০টি BIOKET Active Shampoo, ৮০০টি KIDICARE Syrup Plus 100ml, ৭০টি ZERO DAN Shampoo, ৪০টি KETCOR-Z Shampoo ও ১০টি Nutramide Syrup।

এ ছাড়া ১৫০টি INTA CLEAN HYGIENE WASH-এর খালি মোড়ক, মোড়কবিহীন ৮০ বোতল Hygiene Wash, ৩০০টি PERMIMITE Soap-এর খালি মোড়ক, ৮০টি Spiruva (Spirulina) লিফলেট, ১০০টি ফেসওয়াশের পলিথিন, ৩০০টি লেবেলবিহীন সিরাপের বোতল, ৪০০টি সাদা প্লাস্টিকের কৌটা, ১০০টি লেবেলবিহীন সাদা ট্যাবলেট এবং ৫০০টি সবুজ রঙের খালি ক্যাপসুল সেল উদ্ধার করা হয়েছে।

এছাড়া ওষুধ তৈরিতে ব্যবহৃত তিনটি সিলিন্ডার, একটি ফুয়েল লাগানোর মেশিন, দুটি ক্যাপসুল ভরার মেশিন, ১০ কেজি ফুয়েল (পলিথিন), ছয়টি ক্যাপসুল ভরার যন্ত্রাংশ এবং দুটি লেবেল লাগানোর সাঁচও জব্দ করা হয়েছে।

ডিবিপ্রধান বলেন, উদ্ধার করা সামগ্রীর মধ্যে শিশুদের ব্যবহারের কয়েকটি সিরাপ ও লিকুইড পণ্য রয়েছে। এসব ভেজাল ও অনুমোদনহীন ওষুধ শিশুদের জীবন ও স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

প্রাথমিকভাবে ডিবি জানতে পেরেছে, অভিযানে পাওয়া কিছু ওষুধ দেশে প্রচলিত নয়। এসব ওষুধ প্রতিবেশী দেশ থেকে আমদানি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নির্দিষ্ট কিছু চিকিৎসকের মাধ্যমে এসব ওষুধ রোগীদের প্রেসক্রাইব করানো হতো বলেও জানানো হয়েছে।

অনুমোদনহীন ওষুধ চিকিৎসকদের মাধ্যমে প্রেসক্রাইব করা হতো? এ বিষয়ে জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, কোনো চিকিৎসকই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদনহীন ওষুধ প্রেসক্রাইব করতে পারেন না। তদন্তে সংশ্লিষ্ট চিকিৎসকদের নাম পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে প্রায় এক কোটি টাকার ওষুধ জব্দের বিষয়ে জানতে চাইলে ডিবি জানায়, চক্রটি এ পর্যন্ত বাজারে কত টাকার ওষুধ সরবরাহ করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযানে পাওয়া কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত শেষে এর সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

জব্দ করা ওষুধের মধ্যে বিদেশি ওষুধও রয়েছে জানিয়ে তিনি বলেন, এসব ওষুধ দেশে বৈধভাবে আমদানি করা হয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

শিশুদের ব্যবহারের কিছু ওষুধও অভিযানে পাওয়া গেছে। এর মধ্যে কিডোকেয়ার নামে একটি সিরাপকে নকল হিসেবে উল্লেখ করেছেন ডিবির কর্মকর্তা। এ ছাড়া শিশুদের জন্য ব্যবহৃত কিড ওমেগা ও ভিটামিন ডি৩-সংক্রান্ত কিছু ওষুধও জব্দ করা হয়েছে।

ভেজাল ওষুধ সাধারণ মানুষ কীভাবে শনাক্ত করবেন? এমন প্রশ্নের জবাবে ডিবির কর্মকর্তা বলেন, ভেজাল ওষুধ চেনা অত্যন্ত কঠিন। তবে ওষুধের মোড়ক ও সংশ্লিষ্ট কোম্পানির প্যাকেজিং ভালোভাবে দেখলে অনেক ক্ষেত্রে ভেজাল ওষুধ শনাক্ত করা সম্ভব।

অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, মামলার পর তদন্ত শুরু হয়েছে। চক্রটি কার কাছে ওষুধ বিক্রি করেছে, কোথায় কোথায় সরবরাহ করেছে এবং কোনো ডিসপেনসারি বা বিক্রয়কেন্দ্রে এসব ওষুধ রয়েছে কি না, এসব বিষয় তদন্তের আওতায় নেওয়া হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা প্রায় তিন থেকে সাড়ে তিন মাস ধরে এ ব্যবসা করার কথা জানিয়েছেন। যে বাসাটি ব্যবহার করে কার্যক্রম চালানো হচ্ছিল, সেটিও প্রায় তিন মাস আগে ভাড়া নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

চক্রটির নেটওয়ার্ক সারা দেশে রয়েছে কি না, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তাদের কার্যক্রম ঢাকার মধ্যেই সীমাবদ্ধ। তবে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে তাদের নেটওয়ার্কের বিস্তৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

ভেজাল ওষুধ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
হেরোইনের চালান নিয়ে যশোর থেকে ঢাকায়, ডিএনসির অভিযানে ৬৫ বছরের নারী আটক
হেরোইনের চালান নিয়ে যশোর থেকে ঢাকায়, ডিএনসির অভিযানে ৬৫ বছরের নারী আটক
রাজধানীর যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ ৬৫ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ...
২
মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খোঁজে ডিবি
মোহাম্মদপুরে কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খোঁজে ডিবি
রাজধানীর মোহাম্মদপুরে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ (ডিবি)। এ ...
৩
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ২৫ কর্মকর্তাকে মহাপরিচালকের বিশেষ ক্লাস
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ২৫ কর্মকর্তাকে মহাপরিচালকের বিশেষ ক্লাস
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদ্য যোগ দেওয়া ২৫ জন সিনিয়র অফিসারের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বিশেষ ক্লাস নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম ...
৪
যাত্রাবাড়ীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ২, মাদক বিক্রির ৩৪ লাখ টাকা উদ্ধার
যাত্রাবাড়ীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ২, মাদক বিক্রির ৩৪ লাখ টাকা উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪৩টি ইয়াবা, ২২ পুরিয়া হেরোইন, একটি বিয়ারের ক্যানসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল ...
৫
ঢাকার বাসায় রাকিবকে হত্যা, কার্টনে ভরে মরদেহ নেয় নীলফামারীতে; ২০ দিন পর রহস্য উদ্‌ঘাটন
ঢাকার বাসায় রাকিবকে হত্যা, কার্টনে ভরে মরদেহ নেয় নীলফামারীতে; ২০ দিন পর রহস্য উদ্‌ঘাটন
রাজধানীর কাফরুলে ১৭ বছর বয়সী শিক্ষার্থী মো. রাকিবুল ইসলামকে হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।এ ঘটনায় মো. ...
৫
এরা নাকি সাংবাদিক
এরা নাকি সাংবাদিক
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সবখানেই সাংবাদিকতা ছিল সাহসী এক প্রহরীর নাম। কিন্তু ...
৭
খোলস বদলে রাজনৈতিক পুনর্বাসনের অভিযোগ, মহাখালীতে ‘ময়লা স্বপন’কে ঘিরে প্রশ্ন
খোলস বদলে রাজনৈতিক পুনর্বাসনের অভিযোগ, মহাখালীতে ‘ময়লা স্বপন’কে ঘিরে প্রশ্ন
রাজনৈতিক পটপরিবর্তনের পর একসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিদের কেউ কেউ নতুন রাজনৈতিক পরিচয়ে ফের ...
৮
ঢাকায় ফলের আড়তে চাঁদাবাজির সময় গ্রেফতার ৪
ঢাকায় ফলের আড়তে চাঁদাবাজির সময় গ্রেফতার ৪
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর ফলের আড়তে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টা ...
৯
সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
যুক্তরাজ্যে (ইউকে) ওয়ার্ক পারমিট ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে প্রায় সাড়ে ২৭ লাখ টাকা নেওয়ার পর ...
১০
ঋণ দিয়ে পরে তা জাকাত হিসেবে গণ্য করা যাবে কি?
ঋণ দিয়ে পরে তা জাকাত হিসেবে গণ্য করা যাবে কি?
প্রশ্নযদি কেউ এ নিয়তে কাউকে জাকাতের টাকা ধার দেন যে, ওই ব্যক্তি টাকা ফেরত দিতে না পারলে সেটি তাকে জাকাত ...
 
১
বোদা আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌ-ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো, কাঁদছে করতোয়ার পাড়
বোদা আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌ-ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো, কাঁদছে করতোয়ার পাড়
গত ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সেই ভয়াবহ নৌকাডুবির চার বছর পূর্ণ হলো। চার বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর সেই ...
২
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতীতে জামি‘আতুস সুন্নাহ আল ইসলামিয়া কস্তুরীপাড়ায় আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় মাদ্রাসা ...
৩
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও একটি শিশু ...
৪
ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর
ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর
বদলে গেছে বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানের ঢেউ যেন পুরোনো দুঃশাসনের অধ্যায়কে পেছনে ফেলে নতুন প্রত্যাশার দুয়ার খুলে দিয়েছে। দেশের গ্রাম থেকে ...
৫
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
টাঙ্গাইলের অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৩ ...
৫
বিদেশগামী ৭১শতাংশ কর্মীই ‘অদক্ষ’ঃ দক্ষের নামে পাঠানো হচ্ছে অদক্ষদের
বিদেশগামী ৭১শতাংশ কর্মীই ‘অদক্ষ’ঃ দক্ষের নামে পাঠানো হচ্ছে অদক্ষদের
বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের প্রায় ৭১ শতাংশই সরকারি টিটিসি বা বেসরকারি প্রশিক্ষণকেন্দ্র—কোনো জায়গা থেকেই আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই। চট্টগ্রামে আনুষ্ঠানিক ...
৭
মসজিদ নয়: ভাঙতে হবে বিদ্বেষের দেয়াল
মসজিদ নয়: ভাঙতে হবে বিদ্বেষের দেয়াল
মসজিদ ভাঙার ঘটনা কোনোভাবেই শুধু একটি স্থাপনা ভেঙে ফেলার ঘটনা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের বিশ্বাস, প্রার্থনা, স্মৃতি, আবেগ ...
৮
স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন
স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) অক্টোবর মাসব্যাপী দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ...
৯
নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে
নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে
স্মার্টফোনে কাউকে কল করা বা মেসেজ পাঠানোর সময় আমরা সাধারণত মোবাইল অপারেটরের নেটওয়ার্কের ওপর নির্ভর করি। ফোন থেকে পাঠানো তথ্য ...
১০
নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেফতার
নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেফতার
নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (৩০ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com