/ জাতীয় / ৪৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট
৪৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Thursday, 1 October, 2026 at 10:33 PM
৪৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটসাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবলের একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 

এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন বিশেষজ্ঞ নিয়োগের সুযোগ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরে সাইবার পুলিশ ইউনিটের ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, নতুন ইউনিটের প্রধান থাকবেন একজন অতিরিক্ত আইজিপি। বিভাগীয় ও সদর দপ্তর পর্যায়ে একাধিক ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি থাকবেন। জেলা পর্যায়ে পুলিশ সুপার পর্যায়ে কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। থানায় ইউনিটটির জন্য আলাদা সাব-ইন্সপেক্টর, এএসআই ও কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। 

তিনি বলেন, এই ইউনিটের মোট জনবল সংখ্যা আমরা এখন পর্যন্ত অর্গানোগ্রামে ৪ হাজার ৫৯২ জন নির্ধারণ করেছি। বিদ্যমান জনবল থেকে প্রয়োজনীয় সদস্য পূরণ করা হবে এবং পরবর্তী সময়ে নিয়োগের মাধ্যমে পূর্ণাঙ্গ জনবল গঠন করা হবে বলেও জানান তিনি।

নতুন ইউনিটে আধুনিক সাইবার-সংশ্লিষ্ট সরঞ্জাম থাকবে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, প্রযুক্তি ও মেধানির্ভর একটি সংগঠন হিসেবে ইউনিটটি গড়ে তোলা হবে। 

তিনি বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার-সংশ্লিষ্ট কর্মকাণ্ড বেড়েছে। ফলে অপরাধ মোকাবিলায় প্রচলিত পদ্ধতির পাশাপাশি ফরেনসিক ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাদক, জুয়া, সন্ত্রাস, মানি লন্ডারিং, আর্থিক অপরাধ, সামাজিক নিরাপত্তা এবং সাইবার অপরাধ প্রায় সব ক্ষেত্রেই ফরেনসিক ও ডিজিটাল ল্যাবের প্রয়োজনীয়তা বাড়ছে।

তিনি বলেন, আগে সাইবার অপরাধ মোকাবিলায় বিভিন্নভাবে অসংগঠিতভাবে কাজ করা হতো। এতে কাজের মধ্যে সমন্বয়হীনতা ছিল। নতুন ইউনিটের মাধ্যমে এসব কার্যক্রমকে একটি সংগঠিত কাঠামোর আওতায় আনা হবে।

সাইবার পুলিশ ইউনিটে প্রচলিত পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন খাতের বিশেষজ্ঞ নিয়োগের সুযোগ রাখা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সিস্টেম অ্যানালিস্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ইমার্জেন্সি রেসপন্স কনসালট্যান্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ডিজাস্টার রিকভারি এক্সপার্ট, কনটেন্ট ডেভেলপার, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট, ডার্ক ওয়েব অ্যানালিস্ট, কমিউনিকেশন এক্সপার্ট ও সোশ্যাল মিডিয়া অ্যানালিস্টসহ বিভিন্ন পদ রাখা হয়েছে।

এসব বিশেষজ্ঞকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে জানিয়ে তিনি বলেন, তাদের বেতন-ভাতার কাঠামোও নিয়মিত পুলিশ সদস্যদের তুলনায় আলাদা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশের মধ্যে যারা এ বিষয়ে দক্ষ বা সংশ্লিষ্ট প্রশিক্ষণ নিতে আগ্রহী, তাদেরও ইউনিটে যুক্ত করা হবে। উপযুক্ত পুলিশ কর্মকর্তাদের দেশে ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি। 

তিনি বলেন, সিনিয়র কর্মকর্তাদের মধ্য থেকে একটি দলকে বিদেশে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে। পাশাপাশি ইউনিটে অবদান রাখা বিশেষজ্ঞদের জন্য প্রণোদনার ব্যবস্থাও রাখা হয়েছে। 

সাইবার সিকিউরিটি আইন আধুনিকায়নের প্রক্রিয়ায় সাইবার সিকিউরিটি আইন আরও আধুনিকায়নের প্রক্রিয়া চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আইনটি সংশোধনের বিষয়ে সাংবাদিক, সম্পাদক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে একাধিকবার মতবিনিময় হয়েছে। ভবিষ্যতেও তাদের মতামত নেওয়া হবে। 

সালাউদ্দিন আহমদ বলেন, নতুন আইনে সাইবার-সংশ্লিষ্ট অপরাধগুলো আরও সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হচ্ছে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। 

একই সঙ্গে আইনের অপপ্রয়োগের মাধ্যমে নিরপরাধ বা সংশ্লিষ্ট নন এমন ব্যক্তিরা যেন হয়রানির শিকার না হন, সেটিও সংশোধন প্রক্রিয়ায় বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা খুবই সেনসিটিভ আইন, সেজন্য আমরা দীর্ঘ সময় নিচ্ছি। সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সেই বিলটা আমরা নিয়ে আসব। 

সিআইডিসহ বিদ্যমান সাইবার কার্যক্রম এক ছাতার নিচে পুলিশের বিদ্যমান সাইবার ক্রাইম ইউনিট ও সিআইডির সংশ্লিষ্ট কার্যক্রম নতুন কাঠামোর অধীনে আসবে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব কার্যক্রমকে সুসংগঠিত করা হচ্ছে।

তিনি বলেন, আগে অসংগঠিত প্রক্রিয়াটা এভাবে ছিল না, এখন আমরা একটা আমব্রেলার নেতৃত্বে নিয়ে আসছি। একটা সুসংগঠিত রূপ দিতে যাচ্ছি। 

নতুন কাঠামোয় ঢাকায় সদর দপ্তর একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পরিচালিত হবে। বিভাগীয় পর্যায়ে ডিআইজি এবং জেলা পর্যায়ে এসপি পর্যায়ের কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। থানায় ইন্সপেক্টরের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর ও এএসআইসহ অন্যান্য সদস্য দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। আর সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে প্রয়োজনীয় বিশেষজ্ঞদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
নতুন করে ইরানের আশপাশে তিনটি রণতরি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র
নতুন করে ইরানের আশপাশে তিনটি রণতরি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি ল্যান্ডিং গ্রুপস ...
২
হার্ডলাইনে প্রধানমন্ত্রীঃ রাড্ডাকাণ্ডে মিষ্টির পদত্যাগ
হার্ডলাইনে প্রধানমন্ত্রীঃ রাড্ডাকাণ্ডে মিষ্টির পদত্যাগ
দখল-চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের যে বা যারাই এমন কর্মকাণ্ডে জড়াবে ...
৩
বিইআরসির নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ
বিইআরসির নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে সদস্য প্রতিষ্ঠান, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কঠোর নির্দেশ ...
৪
কথা-কাটাকাটি থেকে মাথায় আঘাত-ফাঁকা গুলি, মোটরসাইকেলে আগুন
কথা-কাটাকাটি থেকে মাথায় আঘাত-ফাঁকা গুলি, মোটরসাইকেলে আগুন
রাজধানীর বাংলামোটর এলাকায় কথা-কাটাকাটির একপর্যায়ে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ারও অভিযোগ পাওয়া ...
৫
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ যারা
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ যারা
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত করেছে আইসিসি। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তারা সঙ্গী হিসেবে পেয়েছে- দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ ...
৫
বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত
বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মদিনা থেকে ঢাকাগামী বিজি-৩৩৮ ...
৭
অভিষেক নয় যেন গোলাপগঞ্জ -সিলেটের সাংবাদিকদের এক মিলন মেলা
অভিষেক নয় যেন গোলাপগঞ্জ -সিলেটের সাংবাদিকদের এক মিলন মেলা
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের  নতুন কমিটির  শুভ সূচনা লগ্নে   আয়োজন করা হয়   বর্ণাঢ্য  অভিষেক অনুষ্ঠানের। দেয়া হয় গুণীজন সংবর্ধনা। ৩০  সেপ্টেম্বর ...
৮
চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, স্বর্ণকার গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, স্বর্ণকার গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর এলাকা থেকে চুরি যাওয়া নকশাবালা, বেঙ্গলবালা ও চুরিবালা উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে এই ...
৯
টাঙ্গাইলে মা সমাবেশ ও মিড-ডে মিল কার্যক্রম পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের
টাঙ্গাইলে মা সমাবেশ ও মিড-ডে মিল কার্যক্রম পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের
টাঙ্গাইলের কালিহাতীতে ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ও পাসের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে ...
১০
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
টাঙ্গাইলের অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৩ ...
 
১
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকায় আবাসিক বসতবাড়ির মধ্যে ‘মিঠু বিড়ি’ কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কারখানাটি শাহিন মিয়ার মালিকানাধীন। ...
২
সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজের দুই দিন পর একই পরিবারের ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজের দুই দিন পর একই পরিবারের ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ...
৩
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
গ্রাম পুলিশ সদস্যদের যাতায়াত সহজকরণ ও দ্রুত তথ্য আদান-প্রদানে সহায়ক হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৯৮ জন গ্রাম পুলিশের মাঝে উন্নতমানের ...
৪
কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ...
৫
কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা ...
৫
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বগুড়া সদর উপজেলার শহরদিঘি এলাকায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ...
৭
ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার শীর্ষ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ পরিশোধ না করা, ...
৮
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বিভিন্ন দেশের বহু প্রতিনিধি কক্ষ ছেড়ে বেরিয়ে গেছেন। ...
৯
চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি টাকার হেরোইনসহ হানিফ আটক
চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি টাকার হেরোইনসহ হানিফ আটক
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। বুধবার রাতে জেলার সদর ...
১০
ভবিষ্যতের বাসযোগ্য শহর নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে লেকচার দিলেন ক্যাম্পাসের স্থপতি ওয়ং মান সাম
ভবিষ্যতের বাসযোগ্য শহর নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে লেকচার দিলেন ক্যাম্পাসের স্থপতি ওয়ং মান সাম
ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ও পুরস্কারপ্রাপ্ত ইনার-সিটি ক্যাম্পাসের স্থপতি ওয়ং মান সাম জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দ্রুত বিকাশমান গ্রীষ্মপ্রধান শহরগুলোকে কীভাবে আরও ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com