/ জাতীয় / ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Thursday, 1 October, 2026 at 4:40 AM
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি বলেন, অবৈধভাবে কাউকে ফুটপাত দখল করতে দেওয়া হবে না। উচ্ছেদ অভিযানে বাধা দেওয়া, হামলা ও অরাজকতা সৃষ্টির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে আজও মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এ সময় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা ব্যক্তিরা এবং তাদের ইন্ধনে সিটি কর্পোরেশনের পরিবহন, সাংবাদিক ও কয়েকজন পুলিশ কর্মকর্তার ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

‘পরে স্থানীয় সাধারণ জনগণের প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, নগরসেবার জন্য আমার প্রিয় নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত উদ্ধারের যে কর্মসূচি রয়েছে, তা চলমান থাকবে,’ বলেন তিনি।

অভিযানে বাধা ও হামলার ঘটনায় মামলা করার কথা জানিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, যারা এ অরাজকতার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা হবে। ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্ত করে তাদের অবিলম্বে গ্রেফতার করা হবে।

তিনি বলেন, অবৈধভাবে কাউকে এখানে ফুটপাত দখল করতে দেব না। আজকে প্রমাণ হয়েছে মিরপুরের সাধারণ জনগণ ফুটপাত দখলমুক্ত চায়।

কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডিএনসিসি প্রশাসক।

মিরপুরবাসীর সহযোগিতা চেয়ে তিনি বলেন, গত কয়েকদিন ধরে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। জনগণের চাহিদা অনুযায়ী সিটি কর্পোরেশন এসব কার্যক্রম পরিচালনা করছে। এটি সিটি কর্পোরেশনের নৈতিক দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মিরপুর-১০ গোলচত্বর ও ফুটওভারব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান শেষে সেখানে গাছ লাগানো হয়েছে, যাতে জনগণ স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারেন। একইভাবে আজকের উচ্ছেদ করা জায়গাতেও পরিকল্পনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করায় স্থানীয় সাধারণ মানুষকে ধন্যবাদ জানান ডিএনসিসি প্রশাসক। একইসঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আজকে সাংবাদিক বন্ধুরা আপনারা নির্যাতিত হয়েছেন। আপনারা দেখেছেন, নগরবাসীর সেবার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতিনিয়ত এই উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করছে। আপনাদের পাশে আছে। আপনারা জনগণের কাতার থেকে এই উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করবেন।

উচ্ছেদ অভিযানের সময় পুলিশ সদস্যদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, অভিযানের জন্য পুলিশ আসার কথা থাকলেও সেখানে একজন পুলিশ সদস্যকেও পাওয়া যায়নি। এরপরও নিয়ম অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। তার অভিযোগ, হামলাকারীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
“নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত নদী চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব নদীকৃত্য দিবস ২০২৬ পালিত ...
২
আগৈলঝাড়ায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত
আগৈলঝাড়ায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত
গ্রামীণ সড়ক উন্নয়নকে আরও পরিকল্পিত, টেকসই ও জনবান্ধব করতে বরিশালের আগৈলঝাড়ায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পেরআওতায় কোর রোড নেটওয়ার্ক ...
৩
জয়পুরহাটে বিএনপি'র ৪ নেতাকে হত্যার হুমকি
জয়পুরহাটে বিএনপি'র ৪ নেতাকে হত্যার হুমকি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে দলের চার নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ...
৪
হাতিবান্ধা সীমান্তে ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
হাতিবান্ধা সীমান্তে ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে বিজিবির এক বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ বুধবার (৩০ ...
৫
৫০ শয্যার ডেঙ্গু কর্নারে ভর্তি শতাধিক রোগী, চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে নারী ও শিশুর মৃত্যু
৫০ শয্যার ডেঙ্গু কর্নারে ভর্তি শতাধিক রোগী, চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে নারী ও শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ...
৫
বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হলোনা চাঁপাইনবাবগঞ্জের মিজানের, মরদেহ মিলল ইটভাটায়
বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হলোনা চাঁপাইনবাবগঞ্জের মিজানের, মরদেহ মিলল ইটভাটায়
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগরের একটি ইটভাটা থেকে মিজানুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) ...
৭
বোয়ালখালীতে আবারো আগুন, পুড়ে ছাই ৫ বসতঘর
বোয়ালখালীতে আবারো আগুন, পুড়ে ছাই ৫ বসতঘর
চট্টগ্রামের বোয়ালখালীতে আবারো আগুনে পুড়েছে ৫ বসতঘর। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ...
৮
ভয়ের বদলে তোয়াক্কা না করার সংস্কৃতি চালুঃ নিয়ন্ত্রণে আসছেই না আইনশৃঙ্খলা
ভয়ের বদলে তোয়াক্কা না করার সংস্কৃতি চালুঃ নিয়ন্ত্রণে আসছেই না আইনশৃঙ্খলা
গণ-অভ্যুত্থানে পরাজিত শেখ হাসিনা সরকারের সময়ে দেশে এক ধরনের ‘ভয়ের সংস্কৃতি’ চালু ছিল। বলা হতো, বাংলাদেশ একটি ‘পুলিশি রাষ্ট্রে’ পরিণত ...
৯
চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান এবং তা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...
১০
পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের ৭ দিনের কারাদণ্ড
পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের ৭ দিনের কারাদণ্ড
রাজধানীর ৩০০ ফিট সড়ক (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) এলাকায় উল্টো পথে মোটরসাইকেল চালানোর ঘটনায় থামানোর পর কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগে ...
 
১
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকায় আবাসিক বসতবাড়ির মধ্যে ‘মিঠু বিড়ি’ কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কারখানাটি শাহিন মিয়ার মালিকানাধীন। ...
২
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। একই সাথে আট মাসের ...
৩
সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজের দুই দিন পর একই পরিবারের ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজের দুই দিন পর একই পরিবারের ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ...
৪
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
গ্রাম পুলিশ সদস্যদের যাতায়াত সহজকরণ ও দ্রুত তথ্য আদান-প্রদানে সহায়ক হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৯৮ জন গ্রাম পুলিশের মাঝে উন্নতমানের ...
৫
টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট
টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট
টাঙ্গাইলে চলমান ভয়াবহ লোডশেডিংয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা। জেলার ১২টি উপজেলায় চলাচলকারী প্রায় ৬০ ...
৫
“আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”
“আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”
“বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”—২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম উচ্চারিত এই স্লোগানের মধ্য দিয়ে যে বৈষম্যহীনতার প্রত্যাশা সামনে এসেছিল, ...
৭
কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ...
৮
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম
‘হঠাৎ করে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়া জ¦ালানি তেলের মূল্য লিটার প্রতি ২০টাকা বৃদ্ধি সরকারী ঘোষণাকে আত্মঘাতী। কোন প্রকার প্রস্তুতি ...
৯
কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা ...
১০
বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
ঢাকার আশপাশের শহরতলি এলাকায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক আধুনিকায়ন ও শক্তিশালী করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com