/ জাতীয় / আনসার বাহিনীর আইনি কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ
আনসার বাহিনীর আইনি কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক,ঢাকা :
Published : Thursday, 1 October, 2026 at 10:49 PM
আনসার বাহিনীর আইনি কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও সুসংগঠিত, গতিশীল ও আধুনিক আইনি কাঠামোর আওতায় আনতে বিদ্যমান তিনটি পৃথক আইনকে একীভূত করে একটি সমন্বিত ও একক 'আনসার বাহিনী আইন' প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অডিটোরিয়ামে নবনির্মিত ‘অগ্রযাত্রা ভবন’, ‘প্রান্তিক সংযোগ’ পরিষেবা, ‘প্রান্তিক শক্তি’ ও ‘ভ্রাম্যমাণ আইটি প্রশিক্ষণ সেন্টার’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ‘আনসার বাহিনী আইন, ১৯৯৫’, ’আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩' এবং ‘গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫’—এই তিনটি পৃথক আইনের অধীনে পরিচালিত হচ্ছে। একাধিক আইনের পরিবর্তে একটি সমন্বিত ও একক আইন প্রণয়ন করে তার অধীনে আধুনিক বিধিমালা তৈরি করা হলে বাহিনীর সামগ্রিক কর্মকাণ্ড আইনিভিত্তির ওপর আরও সুদৃঢ় হবে এবং সার্বিক পরিচালনা ও নিয়ন্ত্রণ আরও সুশৃঙ্খল হবে।

তেজগাঁওয়ে ৩.৪২৮ একর পরিমাণের পরিত্যক্ত জমি আইনানুগ হস্তান্তরের মাধ্যমে আধুনিক আনসার সদর দপ্তর প্রতিষ্ঠার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বহুতল ভবন ও আধুনিক কমান্ড সেন্টার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে দ্রুত তথ্য বিনিময়, সেন্ট্রাল অপারেশন মনিটরিং এবং সমন্বিত কৌশলগত পরিকল্পনা পরিচালনা করা সম্ভব হবে।

মন্ত্রী বাহিনীর ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার’ ডকট্রিনের আদলে জনগণকে সম্পৃক্ত করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার যে দর্শনের বিকাশ ঘটেছিল, তারই ধারাবাহিকতায় আনসার ও ভিডিপি আজ দেশের অন্যতম বৃহৎ জনসম্পৃক্ত নিরাপত্তা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে ১৯৯৫ সালে পৃথক তিনটি আইন প্রণয়ন এবং ২০০৪ সালে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পদক’ প্রদানের মাধ্যমে বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় করা হয়। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সদিচ্ছা ও আধুনিকায়নের উদ্যোগের অংশ হিসেবে নতুন এই আধুনিক অবকাঠামো ও সমন্বিত আইনি সংস্কারের পথে অগ্রগতি সাধিত হচ্ছে।

জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষায় বাহিনীর অবদানের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন, ধর্মীয় উৎসব, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা ও জনসমাগমস্থলের নিরাপত্তায় আনসার সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দুর্গম পার্বত্য ও সীমান্তবর্তী এলাকায় যৌথ নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ উচ্ছেদ অভিযান, অপরাধ দমন, নিখোঁজ শিশু উদ্ধার এবং দালালবিরোধী কার্যক্রমে তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

দেশের অদক্ষ জনশক্তিকে দক্ষ জনসম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব আরোপ করে সালাহউদ্দিন বলেন, ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবককে আধুনিক প্রশিক্ষণ ও ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় এনে শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এছাড়া জাপানি ভাষা প্রশিক্ষণ, ‘সঞ্জীবন’ প্রকল্প, ডিজিটাল প্রশিক্ষণ এবং 'প্রান্তিক সংযোগ' ও 'প্রান্তিক শক্তি'-র মতো বহুমুখী সামাজিক ও অর্থনৈতিক সেবা কার্যক্রম দেশে-বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং জাতীয় প্রবৃদ্ধিতে বড় অবদান রাখবে।

মন্ত্রী আরো বলেন, নবনির্মিত আধুনিক সদর দপ্তরকে কেন্দ্র করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালনগত সক্ষমতা বৃদ্ধি পাবে এবং তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় ব্যবস্থাপনার সমন্বয় আরও সুদৃঢ় হবে। সুশাসন, শৃঙ্খলা, পেশাদারিত্ব, উদ্ভাবন, জবাবদিহিতা ও সততার ভিত্তিতে এই কেন্দ্রটি জনসেবার এক অনন্য আধুনিক মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ পিএসসি'র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
নতুন করে ইরানের আশপাশে তিনটি রণতরি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র
নতুন করে ইরানের আশপাশে তিনটি রণতরি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি ল্যান্ডিং গ্রুপস ...
২
হার্ডলাইনে প্রধানমন্ত্রীঃ রাড্ডাকাণ্ডে মিষ্টির পদত্যাগ
হার্ডলাইনে প্রধানমন্ত্রীঃ রাড্ডাকাণ্ডে মিষ্টির পদত্যাগ
দখল-চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের যে বা যারাই এমন কর্মকাণ্ডে জড়াবে ...
৩
বিইআরসির নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ
বিইআরসির নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে সদস্য প্রতিষ্ঠান, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কঠোর নির্দেশ ...
৪
কথা-কাটাকাটি থেকে মাথায় আঘাত-ফাঁকা গুলি, মোটরসাইকেলে আগুন
কথা-কাটাকাটি থেকে মাথায় আঘাত-ফাঁকা গুলি, মোটরসাইকেলে আগুন
রাজধানীর বাংলামোটর এলাকায় কথা-কাটাকাটির একপর্যায়ে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ারও অভিযোগ পাওয়া ...
৫
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ যারা
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ যারা
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত করেছে আইসিসি। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তারা সঙ্গী হিসেবে পেয়েছে- দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ ...
৫
বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত
বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মদিনা থেকে ঢাকাগামী বিজি-৩৩৮ ...
৭
অভিষেক নয় যেন গোলাপগঞ্জ -সিলেটের সাংবাদিকদের এক মিলন মেলা
অভিষেক নয় যেন গোলাপগঞ্জ -সিলেটের সাংবাদিকদের এক মিলন মেলা
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের  নতুন কমিটির  শুভ সূচনা লগ্নে   আয়োজন করা হয়   বর্ণাঢ্য  অভিষেক অনুষ্ঠানের। দেয়া হয় গুণীজন সংবর্ধনা। ৩০  সেপ্টেম্বর ...
৮
চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, স্বর্ণকার গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, স্বর্ণকার গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর এলাকা থেকে চুরি যাওয়া নকশাবালা, বেঙ্গলবালা ও চুরিবালা উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে এই ...
৯
টাঙ্গাইলে মা সমাবেশ ও মিড-ডে মিল কার্যক্রম পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের
টাঙ্গাইলে মা সমাবেশ ও মিড-ডে মিল কার্যক্রম পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের
টাঙ্গাইলের কালিহাতীতে ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ও পাসের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে ...
১০
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
টাঙ্গাইলের অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৩ ...
 
১
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকায় আবাসিক বসতবাড়ির মধ্যে ‘মিঠু বিড়ি’ কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কারখানাটি শাহিন মিয়ার মালিকানাধীন। ...
২
সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজের দুই দিন পর একই পরিবারের ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজের দুই দিন পর একই পরিবারের ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ...
৩
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
গ্রাম পুলিশ সদস্যদের যাতায়াত সহজকরণ ও দ্রুত তথ্য আদান-প্রদানে সহায়ক হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৯৮ জন গ্রাম পুলিশের মাঝে উন্নতমানের ...
৪
কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ...
৫
কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা ...
৫
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বগুড়া সদর উপজেলার শহরদিঘি এলাকায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ...
৭
ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার শীর্ষ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ পরিশোধ না করা, ...
৮
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বিভিন্ন দেশের বহু প্রতিনিধি কক্ষ ছেড়ে বেরিয়ে গেছেন। ...
৯
চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি টাকার হেরোইনসহ হানিফ আটক
চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি টাকার হেরোইনসহ হানিফ আটক
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। বুধবার রাতে জেলার সদর ...
১০
ভবিষ্যতের বাসযোগ্য শহর নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে লেকচার দিলেন ক্যাম্পাসের স্থপতি ওয়ং মান সাম
ভবিষ্যতের বাসযোগ্য শহর নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে লেকচার দিলেন ক্যাম্পাসের স্থপতি ওয়ং মান সাম
ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ও পুরস্কারপ্রাপ্ত ইনার-সিটি ক্যাম্পাসের স্থপতি ওয়ং মান সাম জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দ্রুত বিকাশমান গ্রীষ্মপ্রধান শহরগুলোকে কীভাবে আরও ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com