|
৫০ শয্যার ডেঙ্গু কর্নারে ভর্তি শতাধিক রোগী, চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে নারী ও শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাত ৪টা থেকে সাড়ে ৪টার দিকে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাদের দুই জনের মধ্যে মৃত নারীর ডেঙ্গু পজেটিভ ছিল এবং মৃত শিশুর ডেঙ্গু পরীক্ষা করা না থাকলেও ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ বা উপসর্গ ছিল বলে জানান চিকিৎসকরা। এদিকে গত ২৪ ঘন্টায় ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে।জেলা হাসপাতালে নিহতরা হলেন, পৌর এলাকার শিবতলা চাঁদলাই মহল্লার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন (৩০) এবং আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী (১৩)। এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, নিহত নারী ফেরদৌসী গতকাল (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় হাসপাতালে ভর্তি হয়। তার ডেঙ্গু পজেটিভ ছিল। অন্যদিকে, শিশু মহব্বত একই দিন রাত ১১টায় ভর্তি হয়েছিল। তীব্র জ্বর ও শরীর ব্যথা এবং ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ থাকলেও সে ডেঙ্গু আক্রান্ত ছিল কিনা তা পরীক্ষা করার আগেই মৃত্যু হয়। |