|
বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হলোনা চাঁপাইনবাবগঞ্জের মিজানের, মরদেহ মিলল ইটভাটায়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগরের একটি ইটভাটা থেকে মিজানুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চর অনুপনগর এলাকার নাইস ইটভাটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত মিজানুর রহমান (২১) অনুপনগর মোল্লাপাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মিজানুর রহমান বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে না আসলে বাড়ির আশপাশ, বাজার এলাকা ও আত্মীয় স্বজনের বাড়িতে তার খোঁজ নিলে কোথাও তার সন্ধান পাননি পরিবারের স্বজনরা। পরের দিন বুধবার সকালে স্থানীয়রা চর অনুপনগর এলাকায় অবস্থিত নাইস ইটভাটায় শ্রমিকরা কাজে গেলে ইটভাটার ভেতরে মিজানের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তার মরদেহ ইটভাটা থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। জানানো হলে এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ইটভাটায় একজন যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে পরিবার মরদেহটিকে মিজানের মরদেহ বলে নিশ্চিত করে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা কেন এই হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। |