|
নারীরা এখন বোঝা না, সম্পদে পরিণত হয়েছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আজকে বাংলাদেশে সকল ক্ষেত্রে মেয়েরা কিন্তু এখন আর বোঝা না। মেয়েরা একটা সম্পদে পরিণত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন । খায়ের ভূঁইয়া বলেন, আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পাশের হার মেয়ে বেশি। মেডিকেল কলেজে পাশের হার বেশি। বিশ্ববিদ্যালয়গুলোতে পাশের হার বেশি। কারণ আজকালকার ছেলেদের চেয়ে মেয়েরা অগ্রগামী বেশি। আমাদের নবী করীম (সা.) ফাতেমা (রা.)-কে সবচেয়ে বেশি ভালোবাসতেন। মেয়েদেরকে মানুষ ঘৃণার পাত্র না। অবহেলার পাত্র না। বিগত সরকারের তো জিপিএ ফাইভ, গোল্ডেন ফাইভ অভাব ছিল না। কিন্তু এটা কোনো কাজে আসে নাই। অনুষ্ঠানে দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাছান আলী মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মো: মহি উদ্দিন পাটোয়ারী বিটু, দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কামরুজ্জামান সোহেল, চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছায়েদ, বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। |